Bajkul Milani Mahavidyalaya

Bajkul Milani Mahavidyalaya Bajkul Milani Mahavidyalaya, accredited 'B' by NAAC, is a distinguished institution under Vidyasagar University, part of an elite group of accredited colleges.

Committed to excellence in education. Ours is a rural college situated in the district of Purba Medinipur in South Bengal. It was founded on September 03, 1964 as a Government Sponsored College under Calcutta University. It has come under the purview of Vidyasagar University since 1985. To the local people in general, and the educationists in particular, this college is a long-cherished dream whic

h has come true. Many persons of the locality donated their land and money liberally for this noble cause. Late Abha Maity, the then Hon’ble Minister of the Govt. of West Bengal (who later became a Central Minister) steered the activities for establishing the college with the able assistance of many patrons and donors like Late Subodh Chandra Maifty, Late Amiya Kumar Maity, Late Khagendranath Samanta, Late Sristidhar Pradhan, Late Jogendranath Pradhan and others. The institution remains ever grateful to them. Since its birth, the college has been growing healthily. It is developing slowly but surely. It is easily accessible to students of all walks of society. Students hailing from the financially weaker sections of the society have been immensely benefited by this college and their dream of higher education has been translated into reality. At present honours courses in 15 subjects and general courses in 20 subjects at the undergraduate level are being offered in this college. Its unique feature is a self-financing course in Automobile Maintenance. The present students’ strength of the college is about 3200. The performance of our pupils in the University Examinations has been all along quite satisfactory. Innumerable students have been established in life by securing jobs in the academic and corporate world, in the public as well as private sectors, in banks and companies etc. The noble ideals of social service, patriotism, universal brotherhood and moral integrity are inculcated among the students by the teaching faculty and the management. The three NSS units of the college have been rendering invaluable service to the society by organizing blood donation camp, holding seminars on health-hazards and striving to eradicate illiteracy, dowry, superstitions etc. from the society. In near future we aspire to open the post graduate wing of the college in several subjects. We know that our final destination is still a long way and we have no scope for self-complacence. We are conscious that we “have promises to keep” and “miles to go before we sleep”. The Vedic message of ‘Charaibeti’ is the source of perennial inspiration to us. We are optimistic enough to think that the college will fully develop in all respects despite all handicaps and shine like an ever-bright star in the firmament of higher education to illumine the precious lives of many youths of this locality in days to come.

🎉 Annual Socio-Cultural Fest & Prize Distribution Ceremony 2025 🎓📍 Venue: Bajkul Milani Mahavidyalaya🎯 Organized by: Baj...
05/05/2025

🎉 Annual Socio-Cultural Fest & Prize Distribution Ceremony 2025 🎓
📍 Venue: Bajkul Milani Mahavidyalaya
🎯 Organized by: Bajkul College Students' Union
📅 Date: 8th May 2025

✨ Join us for a vibrant celebration of talent, tradition, and triumph! ✨

শ্রদ্ধাঞ্জলি 🕊️💐আমরা গভীর শোকাহত। বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ, মাননীয় ড. অনিন্দ্য কিশোর ভৌমিক মহাশয় আ...
21/03/2025

শ্রদ্ধাঞ্জলি 🕊️💐

আমরা গভীর শোকাহত। বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ, মাননীয় ড. অনিন্দ্য কিশোর ভৌমিক মহাশয় আর আমাদের মাঝে নেই। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করেছেন। আজ তাঁর শবদেহ শেষবারের মতো মহাবিদ্যালয় প্রাঙ্গণে আনা হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

তাঁর শিক্ষাদর্শ, নিষ্ঠা ও স্নেহভারসাম্য আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু একজন অধ্যক্ষ ছিলেন না, ছিলেন এক আদর্শ শিক্ষক, অভিভাবক এবং অনুপ্রেরণার প্রতীক। তাঁর অক্লান্ত পরিশ্রম ও অবদান আমাদের মহাবিদ্যালয়ের উন্নতিতে বিশেষ ভূমিকা রেখেছে।

তিনি আজ শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর শিক্ষা ও সৃষ্টির মাঝে তিনি চিরকাল বেঁচে থাকবেন।

🙏 তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।
💐 শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।

#শ্রদ্ধাঞ্জলি #বাজকুল_মিলনী_মহাবিদ্যালয় ্মৃতি

।।এক "বোকা" মানুষের কাহিনী।।তাঁর সঙ্গে পরিচয় মনে হয় এই শতকের প্রথম দিকে। বা তার কিছুদিন আগে থেকে।তখন আমি চাকরি সূত্রে পূ...
20/03/2025

।।এক "বোকা" মানুষের কাহিনী।।

তাঁর সঙ্গে পরিচয় মনে হয় এই শতকের প্রথম দিকে। বা তার কিছুদিন আগে থেকে।তখন আমি চাকরি সূত্রে পূর্ব মেদিনীপুরের বাজকুলে।নেশায় যুক্ত হয়েছি কাগজের কাজে। আর তিনি তখন বাজকুল কলেজের অধ্যক্ষ। প্রথমত একই জায়গায় পাশাপাশি চাকরি, অন্যদিকে দু চারবার খবরের জন্য কথাবার্তা।এরকমই পরিচয়।এর বেশিকিছু ছিল না। তবে দেখতে পেতাম নিজের হাতে গড়ে তুলেছিলেন কলেজটাকে।ভোল পাল্টে দিয়েছিলেন। তিনি অনিন্দ্য কিশোর ভৌমিক। অবসর নিয়েছেন ২০০৯ সালে। গত বছর নন্দীগ্রামে কাজের সূত্রে গিয়ে তাঁর বাড়ির পাশের এক জনের সঙ্গে পরিচয় হতে তিনি কেমন আছেন জানতে চাইতে বললেন, তিনি বাড়ির কাছে নিজের কলেজ নিয়ে মেতে আছেন।ফোনে কথা বলে চলে গিয়েছিলাম তাঁর নন্দীগ্রামের বাড়িতে। মোটর সাইকেলের সঙ্গী হলো অসিত মান্না। সে এখন ব্যাংকের এক অবসর প্রাপ্ত কর্মী।যার বাহন না হলে কম সময়ে নন্দীগ্রামের আমদাবাদ গ্রামে পৌঁছানো সহজ হতো না।
প্রায় মাস ছয়েক আগের কথা।
গিয়ে দেখলাম এক প্রত্যন্ত গ্রামে গড়ে উঠেছে একটি কলেজ। সরকারি স্বীকৃতিও এসে গিয়েছে। স্থায়ী অধ্যক্ষ এসে গেছেন। অধ্যাপকরা পড়াচ্ছেন।শুনলাম এখন ৬টি বিষয়ে সাম্মানিক সহ ১৩ টি বিষয় পড়ানো হয় এখানে। আশপাশে প্রায় ১৪/১৫ টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আর দূরে যেতে হয় না। জিজ্ঞাসা করলাম আপনি নিজে মেছেদায় থাকেন। গ্রাম ছেড়েছিলেন নিশ্চয় অনেক আগে। তবু কিসের টানে? বললেন সে অনেক কথা।
" বাবা এই অঞ্চলে নিজ উদ্যোগে প্রায় ১২/১৩টি বিদ্যালয় স্থাপন করেছিলেন। বহু ছাত্র ছাত্রীকে নিজের বাড়িতে রেখে পড়াশোনা করাতে সাহায্য করেছেন। আমাদের পাঁচ ভাই ও তিন বোনকে উচ্চ শিক্ষিত করিয়েছেন। সবাই শিক্ষার সঙ্গে যুক্ত। কেউ অধ্যাপক, কেউ বা শিক্ষক। আর এর জন্য আমি সহ প্রায় সবাই চাকরি সূত্রে বাহিরেই কাটিয়েছি। এখন নিজের দুই ছেলে দুজনেই বিদেশে। শিক্ষা জগতেই রয়েছে।একজন অধ্যাপনায়। অন্যজন পোস্ট ডক্টরেট করছে।২০০৯ সালে অবসরের পর মনে হলো ফিরে যাই শিকড়ের টানে। গ্রামে আমাদের যে জমিজমা আছে সেগুলি ততদিনে কিছু কিছু এদিক ওদিক হতে শুরু হয়েছে। দাদাদের সঙ্গে আলোচনা করে তাই সেগুলি কাজে লাগাতে চাইলাম। সেটা মাথায় রেখে ২০১৩ সালে দাদাদের সঙ্গে আলোচনা করে নিজেদের পারিবারিক পাঁচ একর জমি দান করে কলেজ স্থাপন করার জন্য আবেদন করলাম। ২০১৪ সালে অনুমোদন এসে গেল। সেই শুরু।নিজে দাঁড়িয়ে থেকে কলেজে তৈরি করেছি। নিজের এবং স্ত্রীর( তিনিও শিক্ষা বিভাগে কাজ করতেন) অবসরের ও নিজের জমানো প্রায় দেড় কোটি টাকা লাগিয়ে দিয়েছি এই কাজে। আর টাকা রেখেই বা কি করতাম। ছেলেরা বলল,তাদের নিয়ে ভাবতে হবে না। তোমাদের আশীর্বাদ থাকলে আমাদের চলে যাবে ।আর আমিই বা কি করতাম? এই সব জমি বিক্রি করে আরো কিছু টাকা ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারতাম। আর আমার এই ৭৩ বছর বয়সে দু জন মানুষের আর কত প্রয়োজন হতে পারে? আমাদের ছোট বেলায় এই গ্রামের বাড়ি থেকে ৩২ কিমি পায়ে হেঁটে গেঁওখালি। সেখান থেকে নদী পথে কলকাতা গিয়ে বঙ্গবাসী কলেজে পড়তে যাওয়া।তারপর মাস্টার ডিগ্রি, পি, এইচ, ডি সবই কলকাতায় থেকে করা। এসব নিয়েই গড়ে তুললাম মা বাবার নামে স্বর্ণময়ী যোগেন্দ্র মহাবিদ্যালয়। তবে দুঃখ হয় যখন দেখি শিক্ষা নিয়ে গভীরে ভাবার মানুষ কমে যাচ্ছে। না হলে বিনা পরীক্ষায় জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষাটি ছাত্র ছাত্রীরা না দিয়েও গাদা গাদা নম্বর নিয়ে বেরিয়ে গেল। তবে আমার এসব কান্ড কারখানা দেখে আমার কয়েকজন বন্ধু বলেছে ' সবাই যখন শহরের দিকে যায় তুই তখন বোকার মতো গ্রামে ফিরে গিয়ে নিজের সব সঞ্চয় শেষ করে দিয়ে ভালো করছিস না।'
আমি তাদের কিছু বলিনি। তবে একটা কবিতার লাইন মনে মনে আওড়েছি।
"ফিরে চল মাটির টানে
যে মাটি আঁচল পেতে
চেয়ে থাকে মুখের পানে"

সংগৃহীত
Sudip Maity -র Facebook Wall থেকে।
Raja Rammohun Roy Mahavidyalaya

গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের প্রাক্তন প্রিন্সিপাল তথা রূপকার, স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্য...
20/03/2025

গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের প্রাক্তন প্রিন্সিপাল তথা রূপকার, স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয় (নন্দীগ্রাম ২)-এর প্রতিষ্ঠাতা এবং রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় (খানাকুল)-এর প্রাক্তন প্রফেসর ড. অনিন্দ্য কিশোর ভৌমিক আমাদের মাঝে আর নেই। তিনি ছিলেন এক আদর্শ শিক্ষাবিদ ও পথপ্রদর্শক, যাঁর স্নেহ ও দীক্ষায় হাজার হাজার ছাত্রছাত্রীর জীবন গড়ে উঠেছে, যারা আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। তাঁর অবদান চিরস্মরণীয়।

অগণিত স্মৃতি ও আদর্শ রেখে, তিনি আজ তারাদের দেশে চিরতরে জ্বলে উঠলেন। অনন্তলোকে শান্তিতে থাকুন, স্যার।
Amdabad College Khanakul News Raja Rammohun Roy Mahavidyalaya

বাজকুল মিলনী মহাবিদ্যালয়   #ছাত্র_সংসদ এর ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024-2025 এর প্রথম দিন এর কিছু মুহূ...
07/02/2025

বাজকুল মিলনী মহাবিদ্যালয় #ছাত্র_সংসদ এর ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024-2025 এর প্রথম দিন এর কিছু মুহূর্ত।।

"যারা জীর্ণজাতির বুকে জাগালো আশামৌন মলিন মুখে ফোটালো ভাষা"❤️দেশ নায়ক দিবস 🙏জয় হিন্দ ✊
23/01/2025

"যারা জীর্ণজাতির বুকে জাগালো আশা
মৌন মলিন মুখে ফোটালো ভাষা"❤️
দেশ নায়ক দিবস 🙏
জয় হিন্দ ✊

14/01/2025
𝐍𝐨𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐫𝐞𝐠𝐚𝐫𝐝𝐢𝐧𝐠 𝐁𝐫𝐚𝐭𝐚𝐜𝐡𝐚𝐫𝐢 𝐓𝐚𝐧𝐧𝐢𝐧𝐠 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐞-𝟐𝟎𝟐𝟒
18/11/2024

𝐍𝐨𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐫𝐞𝐠𝐚𝐫𝐝𝐢𝐧𝐠 𝐁𝐫𝐚𝐭𝐚𝐜𝐡𝐚𝐫𝐢 𝐓𝐚𝐧𝐧𝐢𝐧𝐠 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐞-𝟐𝟎𝟐𝟒

 #বাজকুল_মিলনী_মহাবিদ্যালয়ে  #ছাত্র_সংসদের ব্যবস্থাপনায় এবং  #অটোমোবাইল ও  ি_আই বিভাগের সহযোগিতায় যন্ত্রের দেবতা  #বা...
17/09/2024

#বাজকুল_মিলনী_মহাবিদ্যালয়ে
#ছাত্র_সংসদের ব্যবস্থাপনায় এবং #অটোমোবাইল ও ি_আই বিভাগের সহযোগিতায় যন্ত্রের দেবতা #বাবা_বিশ্বকর্মার আরাধনায় সান্ধ্যকালীন প্রসাদ বিতরণের কিছু মুহূর্ত।

Address

KISMAT BAJKUL
Bajkul
721655

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+913220274460

Alerts

Be the first to know and let us send you an email when Bajkul Milani Mahavidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bajkul Milani Mahavidyalaya:

Share