আবহ সাহিত্য পএিকা

আবহ সাহিত্য পএিকা আবহ

09/02/2026
*সঙ্গীত, আবৃত্তি, নাটক, চারুকলা , নৃত্য বিষয়ক কর্মশালা ও সাহিত্য সম্মিলন অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে * সারা বাংলা শিল্প...
09/11/2025

*সঙ্গীত, আবৃত্তি, নাটক, চারুকলা , নৃত্য বিষয়ক কর্মশালা ও সাহিত্য সম্মিলন অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে *

সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মিলনী আজ ৯ নভেম্বর সঙ্গীত, আবৃত্তি, নাটক , চারুকলা, নৃত্য বিষয়ক কর্মশালা ও সাহিত্য সম্মিলনের আয়োজন করে মেদিনীপুর শহরের রেডক্রস সোসাইটি হলে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার প্রায় শতাধিক ছাত্রছাত্রী। উপস্থিত ছিলেন সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মিলনীর অন্যতম সমন্বয়ক সুমন দাস, সম্মিলনীর কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ সায়ন্তন ওঝা, কার্যনির্বাহী কমিটির সদস্য ও আবৃত্তি কর্মশালার অন্যতম পরিচালক উৎপল দাস অধিকারী, সঙ্গীত কর্মশালার পরিচালক আকাশ গোস্বামী, আবৃত্তি কর্মশালার অন্যতম পরিচালক রবীন পাল, নাট্য কর্মশালার পরিচালক ফটিক মিদ্যা ও দেবদাস চক্রবর্তী, নৃত্যের পরিচালক সবিতা মিত্র,চারুকলা বিভাগের পরিচালক মৃন্ময় অধিকারী এবং সাহিত্য সম্মিলনের পরিচালক অধ্যাপিকা সোনালী গোস্বামী।কর্মসূচীর শুরুতে সম্মিলনীর সমন্বয়ক সুমন দাস আজকের অবক্ষয়িত সমাজে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার নানা দিক নিয়ে আলোচনা করেন। বিভিন্ন বিভাগের কর্মশালা গুলিতে ও সাহিত্য সম্মিলনে ছাত্র ছাত্রী রা উৎসাহের সহিত অংশগ্রহণ করেন। কর্মসূচী র শেষে নাটক কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের দ্বারা আজকের দিনের প্রাসঙ্গিক একটি পথ নাটিকা পরিবেশিত হয়।

আবহ সাহিত্য পত্রিকার উদ্যোগে ১৫ জুন বেলদা গঙ্গাধর একাডেমিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের অর্ধশতবর্ষ উদযাপনক...
16/06/2025

আবহ সাহিত্য পত্রিকার উদ্যোগে ১৫ জুন বেলদা গঙ্গাধর একাডেমিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের অর্ধশতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে শতাধিক ছাত্রের উপস্থিতিতে সাহিত্য প্রতিযোগিতা ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। পশ্চিম মেদিনীপুর জেলার দক্ষিণাংশের বিভিন্ন স্কুলের ও কলেজের ছাত্রছাত্রীরা দেওয়াল পত্রিকা, স্বরচিত কবিতা, প্রবন্ধ ও ক্যুইজে প্রতিযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সাহিত্যানুরাগী ব্যক্তি শ্রী ভবসিন্ধু বেরা ও শিক্ষক শ্রী প্রফুল্ল রায় বাসুনিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সারা বাংলা শিল্প সাহিত্য সম্মিলনীর অন্যতম সদস্য এবং এই অনুষ্ঠানের মূল আলোচক শ্রী সুরজিৎ সামন্ত মহাশয়। তিনি বলেন 'নজরুল ইসলামের তার সাহিত্যকর্মে যথাযথ সত্যের প্রতিফলন ঘটাতে পেরেছিলেন বলে জনসাধারণের কাছে তার সাহিত্য আজও অনুপ্রেরণার। তরুণ সাহিত্যিকদের যথার্থ সত্যের চর্চা করতে হবে তা না হলে সত্য সাহিত্য রচনা করা সম্ভব হবে না ও লিটিল ম্যাগাজিন আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে না।' বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে 'আবহ সাহিত্য পত্রিকার' এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পত্রিকার পক্ষ্যে উপস্থিত ছিলেন পল্টু প্রামাণিক, রণিতা পড়িয়া, রঞ্জিত দত্ত ও বুদ্ধদেব বর্মণ' সহ অন্যান্যরা।

◼️◼️কাজী নজরুল ইসলামের অর্ধশত প্রয়াণবার্ষিকীতে আবহ সাহিত্য পত্রিকার উদ্যোগে সাহিত্য প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতি...
02/06/2025

◼️◼️কাজী নজরুল ইসলামের অর্ধশত প্রয়াণবার্ষিকীতে আবহ সাহিত্য পত্রিকার উদ্যোগে সাহিত্য প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান*

*১৫ জুন, রবিবার*
*স্থান- বেলদা গঙ্গাধর একাডেমী *

সাথী,

সাহিত্যের আকাশে নজরুলের অবতারনা ধূমকেতুর মতো। তার লেখনি তরবারির চেয়ে ধারালো হয়ে ধেয়ে এসেছে পাঠকদের উদ্দেশ্যে। যা কিছু মিথ্যা, সনাতন, জরাগ্রস্ত, সবকিছুর বিরুদ্ধে তিনি আঘাত হেনেছেন। জরাগ্রস্ত জীবন যৌবনের পেয়েছে বুক চিতিয়ে আত্মমর্যাদার সাথে দাঁড়াবার সাহস, চুম্বন করেছিল অসম্ভবের সম্ভাবনার পথকে। কবি নিজেই বলেছিলেন আমি হুজুকের কবি নই যুগের কবি। আজ শিল্প সাহিত্য নিছক বিনোদনের আঙ্গিকে মুড়ে ফেলা হয়েছে। যুগের আহ্বান উপেক্ষিত। উপেক্ষিত সাহিত্যে সত্যের সাধনা। কবি নজরুলের অর্ধশত প্রয়াণবর্ষে আবহ সাহিত্য পত্রিকা উদ্যোগ গ্রহন করেছে সাহিত্য প্রতিযোগীতা ও আলোচনা সভার। এই উদ্যোগকে সমস্ত সাহিত্য অনুরাগী ছাত্রছাত্রী/ গুনীজনের অংশগ্রহণ করবেন এই আশা ব্যক্ত করি।

ধন্যবাদান্তে
আবহ সাহিত্য পত্রিকার সদস্যবৃন্দ

*অনুষ্ঠান সূচী:*

সকাল‌৯ টা:- নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান।
সকাল ১০ টা: দেওয়াল পত্রিকার গ্যালারি উদ্বোধন
সকাল ১১টা: ক্যুইজ
দুপুর ১২.৩০ - স্বরচিত কবিতা।
দুপুর:১.৩০ মধ্যাহ্ন ভোজ।
দুপুর২.৩০- আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

*প্রতিযোগিতার বিষয়*
▪️দেওয়াল পত্রিকা প্রতিযোগিতা
(নূন্যতম প্রতি টিমে পাঁচ জন)
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত-
কলেজ বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত-

▪️স্বরচিত কবিতা
▪️প্রবন্ধ
স্কুল স্তর পর্ষন্ত-
"বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই ‘নবী’,
কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঁজে তাই সই সবি! ( অনধিক ৩০০ শব্দে)
কলেজ স্তর পর্যন্ত -
"আমি বিদ্রোহের গান করেছি-
বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে,
অত্যাচারের বিরুদ্ধে-
যা মিথ্যা ,কলুষিত
পুরাতন-পচা সেই
মিথ্যা-সনাতনের বিরুদ্ধে
ধর্মের নামে ভন্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে"
*--কাজী নজরুল ইসলাম*( অনধিক ৪০০ শব্দে)

▪️অনুগল্প
▪️ক্যুইজ - ডায়াসে, প্রতি টিমে দুজন থাকবে।
( নজরুল- রবীন্দ্র সাহিত্য ও স্বাধীনতা আন্দোলন বিষয়ক)

15/02/2025

কিংবদন্তি গণসংগীত শিল্পী, সুরকার ও বিপ্লবী ধরার সংগীত রচয়িতা শ্রদ্ধেয় প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে
আমরা আবহ সাহিত্য পত্রিকার সদস্যরা গভীর শোকাহত

সব মরণ নয় সমান
15/02/2025

সব মরণ নয় সমান

অবশেষে বহু প্রতীক্ষার অবসান হল  প্রকাশিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত  আবহ সাহিত্য পত্রিকা ...
23/12/2024

অবশেষে বহু প্রতীক্ষার অবসান হল
প্রকাশিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত আবহ সাহিত্য পত্রিকা এবং একই সঙ্গে অনুষ্ঠিত হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন আবহ সাহিত্য পত্রিকার উপদেষ্টা সায়ন্তন ওঝা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবসিন্ধু বেরা, সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মিলনীর আহ্বায়ক সুরজিৎ সামন্ত।
এখানে জেলার বিভিন্ন স্কুল কলেজের সাহিত্য প্রেমি ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। স্বরচিত কবিতা এবং অনুগল্প প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। সুরজিৎ সামন্ত মহাশয় বর্তমান সময়ের নবীন শিল্পীদের মেলে ধরতে লিটিল ম্যাগাজিনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং সমাজে লেখনীর মাধ্যমে সুন্দর সাংস্কৃতিক মনন গড়ে তোলার আহ্বান জানান।

সবারে করি আহ্বান...
22/12/2024

সবারে করি আহ্বান...

Address

Belda
Belda

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবহ সাহিত্য পএিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share