22/03/2026
Dhurandhar Movie -র বাস্তব প্রতিফলন! পাকিস্তানে লস্কর কমান্ডার নিকেশ ✅
পাকিস্তানের মুরিদকে এলাকায় ঈদের নামাজের পরপরই অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হলেন বিলাল আরিফ সালাফি (Bilal Arif Sarafi )
বিলাল আরিফ সালাফি দীর্ঘদিন ধরে লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৫ সাল থেকে সংগঠনের হয়ে কাজ করে তিনি মূলত তহবিল সংগ্রহের দায়িত্বে ছিলেন। অভিযোগ, তাঁর সংগৃহীত অর্থ ব্যবহার করা হতো অস্ত্র কেনা এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য।
এই ঘটনার পর অনেকেই বলছেন, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা “Dhurandhar: The Revenge”-এ যে ধরনের গোপন প্রতিশোধ ও টার্গেটেড অ্যাকশনের চিত্র দেখানো হয়েছে, বাস্তবেও যেন তার প্রতিফলন দেখা যাচ্ছে। ফলে ঘটনাটি ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে !