21/06/2022
আমি যখন বারবার ফোন করে বলতাম যে আমি তোমাকে ভালোবাসি,
তুমি বলতে অতি ভক্তি চোরের লক্ষন।
তাই আমি অতিরিক্ত ফোন করা বন্ধ করে দিলাম।
আমি যখন তোমার সাথে সারাদিন কথা বলতে চাইতাম ,
তুমি বলতে সময়ের দাম দিতে শিখো।
তারপর আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে গেলাম।
আমি যখন তোমার একটা ফোন ও ম্যাসেজ এর আশাই সারাদিন থাকতাম, তুমি বলতে বেশি আশা ভালো না।
তাই আমি আশা ছেড়ে দিলাম।
আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখতাম, সবার আগে তোমাকে ফোন করে জিজ্ঞেস করতাম , তুমি ঠিক আছো তো ?
তুমি বলতে পাগলামি টা বন্ধ করো।
তারপর থেকে নিজেকে সুস্থ মস্তিষ্কের মানুষ ভাবতে শিখে গেলাম।
আমি যখন না খেয়ে বসে থেকে তোমাকে জিজ্ঞেসা করতাম , তুমি খেয়েছো কিনা ?
তুমি বলতে ন্যাকামি টা কমাও।
তখন ন্যাকামি টা কমিয়ে নিজেকে গুরুত্ব দিতে শিখে গেলাম।
আমি যখন কান্নায় ভেঙে পরতাম তোমার অবহেলা দেখে , তুমি বলতে এত দুর্বল কেন তুমি।।।।।।।।।।।।।।
তাই কান্না ছেড়ে দিয়ে নিজেকে শক্ত করে নিলাম।
কিছুদিন পরে যখন তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইলে , আমি বললাম যেতে পারো আটকাবো না।,,,,,,,
তখন তুমি বুঝতে পারলে আমি বাস্তবতা শিখে গেছি।।।।
হ্যা তুমি আমায় অনেক কিছু শিখেয়েছো ,
এর জন্য অসংখ্য ধন্যবাদ।।।।।।।।।।
তবে তুমি হয়তো বুঝতে পারনি, এই ন্যাকামি গুলি ভালোবাসার ইতিহাস গড়ে তোলে।।।।।।
তুমি জানতে না এই পাগল মানুষ গুলি মন থেকে ভালবাসতে জানে, তারা অভিনয় করে না।
তুমি হয়তো জানতে না ,এই ছোট্ট ছোট্ট আবেগ থেকে ভালবাসা তৈরি হয়।
তুমি হয়তো জানতে না ,আমি ভালবাসি বলেই তোমার এত খোজখবর রাখতাম । ।। আজ আমি তোমাকে একটা জিনিস শেখালাম ,
সময় থাকতে মুল্য দিতে শেখো,
কারণ
অতিরিক্ত অভিমান নিয়ে যে হারিয়ে যায়, তারা কখনো ফিরে আসে না।
লেখা গুলি আমার নয় জানিনা কে লেখেছে, কিন্তু যে লেখেছে তাকে ধন্যবাদ। আমার লেখাটা খুব ভালো লেগেছে। শেয়ার করি নি নিজে একটু নিজের মত করে লেখে দিলাম।