Chandannagar Banga Vidyalaya Praktani

Call Directions Contact the university

Chandannagar Banga Vidyalaya Praktani Alumni Association of Chandernagore Banga Vidyalaya

শ্রদ্ধা ও স্মরণে মহাত্মা গান্ধী 🙏✨🌟 প্রাক্তনী চন্দননগর বঙ্গ বিদ্যালয়-এর পক্ষ থেকে সবাইকে গান্ধী জয়ন্তীর আন্তরিক শুভেচ্...
01/10/2026

শ্রদ্ধা ও স্মরণে মহাত্মা গান্ধী 🙏✨
🌟 প্রাক্তনী চন্দননগর বঙ্গ বিদ্যালয়-এর পক্ষ থেকে সবাইকে গান্ধী জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অহিংসা, সত্য এবং শান্তির বাণী চিরকাল আমাদের পথ দেখাক।

প্রাক্তনী চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের উদ্যোগে ও চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের তত্ত্বাবধানে দয়ার সাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্য...
26/09/2026

প্রাক্তনী চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের উদ্যোগে ও চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের তত্ত্বাবধানে দয়ার সাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মবার্ষিকী উদযাপনের সুন্দর কিছু মুহূর্ত।

#ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর #জন্মবার্ষিকী

আজ ২৬শে সেপ্টেম্বর। বাংলা গদ্যের জনক, দয়ার সাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৭তম শুভ জন্মতিথি।বাঙালি সমাজের ক...
25/09/2026

আজ ২৬শে সেপ্টেম্বর। বাংলা গদ্যের জনক, দয়ার সাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৭তম শুভ জন্মতিথি।

বাঙালি সমাজের কুসংস্কার দূর করতে এবং শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছে দিতে তাঁর অবদান চিরস্মরণীয়। বর্ণপরিচয়ের প্রথম পাতা থেকে শুরু করে জীবনের প্রতিটি বাঁকে আমরা তাঁর কাছে ঋণী। এই বিশেষ দিনে চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের সমস্ত প্রাক্তনীদের পক্ষ থেকে ঋষিকল্প এই মহামানবকে জানাই আমাদের অন্তরের অন্তস্তল থেকে সশ্রদ্ধ প্রণাম।

ব্ল্যাকবোর্ডের সেই চক-ডাস্টারের দিনগুলো আজ অতীত, কিন্তু আপনাদের শেখানো জীবনের পাঠ আজও বর্তমান।আজ ৫ই সেপ্টেম্বর, শিক্ষক দ...
04/09/2026

ব্ল্যাকবোর্ডের সেই চক-ডাস্টারের দিনগুলো আজ অতীত,
কিন্তু আপনাদের শেখানো জীবনের পাঠ আজও বর্তমান।আজ ৫ই সেপ্টেম্বর, শিক্ষক দিবসে, চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের প্রাক্তনীদের পক্ষ থেকে স্কুলের সমস্ত বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম।
ক্লাসরুমের সেই বকুনি, আদর আর সঠিক পথ দেখানোর লড়াইটার মূল্য আজ আমরা প্রতি পদে বুঝতে পারি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন—ঈশ্বরের কাছে এই কামনাই করি।

📚🏫✨

সাম্প্রতিক ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত প্রতিবেশী দেশ নেপাল। প্রকৃতির এই আকস্মিক তাণ্ডবে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষ...
26/08/2026

সাম্প্রতিক ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত প্রতিবেশী দেশ নেপাল। প্রকৃতির এই আকস্মিক তাণ্ডবে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা স্তব্ধ ও গভীরভাবে শোকাহত।
প্রাক্তনী চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের পক্ষ থেকে শোকার্ত ও দুর্গত মানুষদের প্রতি জানাই আন্তরিক সহমর্মিতা। ঈশ্বর সকলকে এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার শক্তি দিন, দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরুক নেপাল। 🕯️💔

৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রাক্তনী চন্দননগর বঙ্গ বিদ্যালয় আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে উপস্...
15/08/2026

৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রাক্তনী চন্দননগর বঙ্গ বিদ্যালয় আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত সকল প্রাক্তনী ও সাধারণ মানুষদের অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়াও Frank Ross Pharmacy- র সকলকে এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির কে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। 🇮🇳
Frank Ross Pharmacy

12/08/2026

বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির
১৫ই আগস্ট
স্থান: বিদ্যালয় প্রাঙ্গণ
সকাল ১১ টা থেকে

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী ১৫ ই আগস্ট ঐতিহাসিক স্বাধীনতা দিবসের মহতী ক্ষণে প্রাক্তনী চন্দননগর বঙ্গ বিদ্যালয়...
06/08/2026

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী ১৫ ই আগস্ট ঐতিহাসিক স্বাধীনতা দিবসের মহতী ক্ষণে প্রাক্তনী চন্দননগর বঙ্গ বিদ্যালয় এক বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত করতে চলেছে।
এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে সকল প্রাক্তনী, শিক্ষার্থী ও অভিভাবকদের এবং স্থানীয় মানুষদের আমন্ত্রণ জানাই ।

🇮🇳

সেবাই যাঁদের পরম ধর্ম, সেই সকল চিকিৎসকদের জানাই ‘জাতীয় চিকিৎসক দিবস’-এর আন্তরিক শুভেচ্ছা। একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ ...
30/06/2026

সেবাই যাঁদের পরম ধর্ম, সেই সকল চিকিৎসকদের জানাই ‘জাতীয় চিকিৎসক দিবস’-এর আন্তরিক শুভেচ্ছা। একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি কিংবদন্তি চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়-কে। 🙏✨

শীতল জলে স্নান করিয়ে জুড়াই মনের আশ,সবার জীবন ভরিয়ে দিন প্রভু, দিয়ে সুখের সুবাস। 🌸🌟 শুভ স্নানযাত্রা 🌟    🙏🏼⭕️‼️⭕️
28/06/2026

শীতল জলে স্নান করিয়ে জুড়াই মনের আশ,
সবার জীবন ভরিয়ে দিন প্রভু, দিয়ে সুখের সুবাস। 🌸
🌟 শুভ স্নানযাত্রা 🌟


🙏🏼⭕️‼️⭕️

Address

264 Moran Road, Jyotir More, Chandannagar, Hooghly
Chandannagar
712137

Telephone

+917278464999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chandannagar Banga Vidyalaya Praktani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Chandannagar Banga Vidyalaya Praktani:

Shortcuts

Share