21/08/2026
মাননীয় উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা
মাননীয় উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের মহাবিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ মহোদয়ার ফলপ্রসূ আলোচনা হয়।
মহাবিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে মাননীয় মন্ত্রী মহোদয় সন্তোষ প্রকাশ করে মহাবিদ্যালয়কে অভিনন্দন জানান। আগামী দিনে মহাবিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি তাঁর মূল্যবান মতামত, পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
মাননীয় মন্ত্রী মহোদয়ের এই আন্তরিকতা, উৎসাহ ও মূল্যবান দিকনির্দেশনা আমাদের আগামী দিনের পথচলায় বিশেষভাবে অনুপ্রেরণা জোগাবে।
মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী মহোদয়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। 🙏