20/05/2026
প্রতি বছর ঢেকিয়াজুলির আশপাশের বাংলা মাধ্যম স্কুলে ম্যাট্রিকে ভালো রেজাল্ট করা প্রথম ৩ জন ছাত্রকে বাংলা বিভাগের তরফ থেকে সংবর্ধনা দিই। এবার প্রথমেই গেলাম লুলুকাই অঞ্চলের অরবিন্দ স্কুলে। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েগুলো কাছে পেলে মনে হয়, ইস এরা কত সহজ, স্বাভাবিক। আমি কী করে প্রচার সর্বস্ব, আত্মকেন্দ্রিক, সুবিধেবাদী লোক হয়ে গেলাম। সেজন্যই, আমি সুযোগ পেলেই স্কুলগুলোতে চলে যাই। সামনের সপ্তাহেই ফিরে আসব অরবিন্দ স্কুলে বানানের ক্লাস নিতে।