17/05/2026
আলহামদুলিল্লাহ, ২০২৬ সালের জামিয়া রহমানিয়ার আলিম ও ফাজিল পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট আনুষ্ঠানিকভাবে ছাত্রদের মাঝে বিতরণ করা হলো। এ উপলক্ষে এক সুন্দর ও প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশেষ আনন্দের বিষয় হলো, ফাজিলের উচ্চমাধ্যমিক পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠানের এক কৃতী ছাত্র রাজ্যের মধ্যে নবম স্থান অর্জন করে জামিয়া রহমানিয়ার সুনাম আরও উজ্জ্বল করেছে। এই গৌরবময় সাফল্যে জামিয়া রহমানিয়ার পক্ষ থেকে সেই ছাত্রকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রদের পক্ষ থেকে মুফতি সাহেব হুজুরকে ফুল, আতর ও হাজি রুমাল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পরিপূর্ণ।
আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন সকল ছাত্রকে দ্বীনি ও দুনিয়াবি জীবনে আরও সফলতা দান করেন এবং জামিয়া রহমানিয়ার মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি করেন। আমীন।