Matangini Abas, BCKV

Directions

Matangini Abas, BCKV Matangini Abas, BCKV : Under Graduate
Girls' Hostel of Bidhan Chandra Krishi Viswavidyalaya.

🔱 বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আগমনী উৎসব,২০২৬  মহামায়া সনাতনী, শক্তিরূপা, গুণময়ী। তিনি এক, তবু প্রকাশ ব...
10/10/2026

🔱 বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আগমনী উৎসব,২০২৬

মহামায়া সনাতনী, শক্তিরূপা, গুণময়ী। তিনি এক, তবু প্রকাশ বিভিন্ন—
দেবী নারায়ণী,
আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী,
কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা,
কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী,
কখনো মহাবজ্ররূপিণী ঐন্দ্রী,
উগ্রা শিবদূতী,
নৃমুণ্ডমালিনী চামুণ্ডা,
তিনিই আবার তমোময়ী নিয়তি।
এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে, সপ্তলোক তাই আনন্দময়।

তবে শুধু পৌরাণিকতাই নয় , আধুনিকতার ছোঁয়া যেন ধরা পড়েছে মায়ের আগমনে 🪷🔱

ভাদ্র সংক্রান্তি পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে কেবল একটি তিথির সমাপ্তি নয়—এ যেন ঘরের মেয়ের চলে যাওয়ার দিন। শর...
18/09/2026

ভাদ্র সংক্রান্তি পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে কেবল একটি তিথির সমাপ্তি নয়—এ যেন ঘরের মেয়ের চলে যাওয়ার দিন। শরৎ আসার আগে বাংলার এই পশ্চিম প্রান্তে তাই অন্য এক আবেগের ঋতু। দুর্গা আসেন মেয়ের বেশে, আর ভাদু বিদায় নেন মেয়েরই বিষাদ নিয়ে।সেই বিদায়ের মধ্যে তাই শুধু একটি লোকউৎসবের সমাপ্তি নেই—আছে বাপের বাড়ির উঠোন থেকে এক মেয়ের চলে যাওয়ার চিরন্তন বেদনা❤️‍🩹। সামনে দুর্গার আগমনের ঢাক বাজবে, বাংলার অন্য প্রান্তে উমাকে ঘরে তোলার প্রস্তুতি হবে, আর বাঁকুড়া -পুরুলিয়ার লালমাটির দেশে তখন ভেসে আসবে ভাদুর বিদায়ের সুর, ভাদু গানের সুর। এইখানেই ভাদুর স্বাতন্ত্র্য। তিনি দূরের কোনো দেবী নন—তিনি পশ্চিম বাংলার লালমাটির ঘরের মেয়ে, মাঠের মেয়েদের আপন লোকদেবী🤎। তাঁর মধ্যে কন্যার মায়া যেমন আছে, তেমনই আছে মাটি, শস্য, উর্বরতা ও কৃষিজীবনের প্রাচীন আকাঙ্ক্ষা🌱। এক মেয়ের আগমনের আনন্দ আর এক মেয়ের বিদায়ের বিষাদ—এই দুইয়ের মাঝখানেই যেন সম্পূর্ণ হয়ে ওঠে বাঙালির ‘ঘরের মেয়ে’-র কাহিনি❤️
~অঙ্কিতা 🖋️

১৫ ই সেপ্টেম্বর... আজ থেকে ঠিক এক বছর আগে, এই দিনেই তোরা মাতঙ্গিনীতে এসেছিলিস—নতুন জায়গা, নতুন মানুষ, নতুন একটা journey ...
15/09/2026

১৫ ই সেপ্টেম্বর... আজ থেকে ঠিক এক বছর আগে, এই দিনেই তোরা মাতঙ্গিনীতে এসেছিলিস—নতুন জায়গা, নতুন মানুষ, নতুন একটা journey শুরু করতে। তোদের মধ্যে excitement থাকাটাই স্বাভাবিক ছিল, কিন্তু সত্যি বলতে, আমাদের excitement-ও কিছু কম ছিল না। মনে হয়েছিল, “অনেকদিন পর আমাদের নিজেদের কেউ আসছে…” ❤️
আর দেখতে দেখতে সেই একটা বছরও কেটে গেল। এর মধ্যে কত নতুন মানুষ এসেছে, কত নতুন গল্প তৈরি হয়েছে, কত কিছু বদলে গেছে… কিন্তু তোদের আসার সেই প্রথম দিনের স্মৃতিটা এখনও একটুও fade হয়নি।
জানিস, সময়টা খুব অদ্ভুত। যখন সময়টা আমাদের হাতে থাকে, তখন আমরা বুঝতে পারি না কতটা special সেটা। আর যখন সময়টা শেষ হয়ে যায়, তখন ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মনে পড়ে। আর কিছুদিন পর আমরাও বেরিয়ে যাব। তোরা থাকবি আরও তিনটে বছর, আরো নতুন কচিকাঁচারা আসবে। একদিন তোরা বেঞ্চের উল্টো দিকে বসে নিজেরাই “দিদি” হয়ে যাবি, ওদের বকা দিবি, ওদের নিয়ে চিন্তা করবি, ওদের জন্য বকা খাবি… আর সেদিন হয়তো হঠাৎ করে আমাদের কথাও মনে পড়বে। ❤️
সেদিন হয়তো বুঝবি, আমরা তোদের যতটা বকেছি, তার থেকেও অনেক বেশি ভালোবেসেছি। সবসময় সেটা মুখে বলা হয়নি, সবসময় হয়তো বোঝাতেও পারিনি—কিন্তু তোরা আমাদের কাছে শুধু junior ছিলি না, তোরা আমাদের BCKV life-এর একটা খুব সুন্দর অংশ হয়ে গেছিস।
খুব ভালো থাকিস তোরা। একে অপরকে ভালোবেসে থাকিস, এই সময়টাকে মন খুলে উপভোগ করিস। কারণ আজ যেটাকে তোদের কাছে everyday life মনে হচ্ছে, কয়েক বছর পর সেটাই হয়ে যাবে তোদের জীবনের সবচেয়ে সুন্দর nostalgia। তখন বুঝবি—এই সময়টাতেই হয়তো জীবনের সবচেয়ে সহজ, সবচেয়ে কাছের আর সবচেয়ে সুন্দর দিনগুলো কাটিয়ে ফেলেছিলিস।
তাই ঝগড়া কর, হাস, একসাথে বসে গল্প কর—সবকিছু জমিয়ে করিস। কারণ শেষ পর্যন্ত marks, exams, achievements - এগুলো তো থাকবেই; কিন্তু মনে থাকবে মানুষগুলো, পাগলামিগুলো আর এই একসাথে কাটানো দিনগুলো। ❤️
ভালো থাকিস, ভালোবাসায় থাকিস।
~ হোমাইরা 🖋️

Hostel lawn! Big screen! Loud cheers! 💙🏏🥳Watching ICC Men’s T20 World Cup Final together — India vs New Zealand — and wi...
09/03/2026

Hostel lawn! Big screen! Loud cheers! 💙🏏🥳
Watching ICC Men’s T20 World Cup Final together — India vs New Zealand — and witnessing India lift the CUP 🇮🇳🏆💙
What a match, what a night, what a memory!🌙💙

Victory, pride and unstoppable spirit! 🏃‍♀️🏆At the 47th Annual Athletic Meet of BCKV, our girls made us shine—Lilibichi ...
06/03/2026

Victory, pride and unstoppable spirit! 🏃‍♀️🏆
At the 47th Annual Athletic Meet of BCKV, our girls made us shine—Lilibichi Mandi (1st Year) secured 1st place in 100m run, 200m run and Long Jump, earning the prestigious Champion of Champions (Girls) title! 👑❤️‍🔥
Lilibichi Mandi (UG 1st Year) : 1st place in 100m run, 200m run and Long Jump
Ankita Roy (UG 1st Year) : 1st place in Discus throw
Moni Doley (UG 2nd Year) : 3rd place in the 200m run
Saheli Mondal (UG 3rd Year) : 1st place in musical chair
Shreya Karmakar (UG 1st Year) : 2nd place in musical chair
Kudos to you all ❤️

মাতঙ্গিনীর যে মাটি মা সরস্বতীর পদধূলিতে ধন্য হয়ে ওঠে, সেই মাটিতেই আজ পবিত্র রমজান মাসের সূচনালগ্নে ইফতারের আয়োজন ❤️হিন...
23/02/2026

মাতঙ্গিনীর যে মাটি মা সরস্বতীর পদধূলিতে ধন্য হয়ে ওঠে, সেই মাটিতেই আজ পবিত্র রমজান মাসের সূচনালগ্নে ইফতারের আয়োজন ❤️
হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ... সব ধর্মীয় পরিচয়ের ঊর্দ্ধে উঠে আমরা যেন এভাবেই 'মানুষ' হয়ে ওঠার পরিচয় বহন করতে থাকি আর এক সুরে গাইতে পারি, "আয় আরো বেঁধে বেঁধে থাকি।।"

Celebrating science with rhythm and grace 🌸🎵Our powerhouse performers set the stage on fire at Day 2 of the National Con...
20/02/2026

Celebrating science with rhythm and grace 🌸🎵
Our powerhouse performers set the stage on fire at Day 2 of the National Conference & 78th Annual Meeting of the INDIAN PHYTOPATHOLOGICAL SOCIETY (IPS) with a show-stopping dance and song performance!

মাতঙ্গিনীর সরস্বতী পুজো... প্রতি বছর এই একটি দিনের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকা। তোড়জোড় শুরু হয় সেই একমাস আগে থেকে।...
26/01/2026

মাতঙ্গিনীর সরস্বতী পুজো... প্রতি বছর এই একটি দিনের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকা। তোড়জোড় শুরু হয় সেই একমাস আগে থেকে। মাতঙ্গিনীর সবুজ লনে শামিয়ানা খাটিয়ে, হাতে বানানো সরঞ্জাম দিয়ে সাজিয়ে, রাস্তা জুড়ে আলপনা এঁকে, শাঁখ বাজিয়ে নিয়ে আসা হয় মা'কে। এ শুধু এক পুজো নয়, বহু বছরের ঐতিহ্য, বহু মাতঙ্গিনীয়ানের আবেগ। সেই পুজো যদি বন্ধ হওয়ার জোগাড় হয়, মন তো ভেঙে যায়ই।
কিন্তু হাজার প্রতিকূলতা আসুক! মা আসবেন না তাই কি হয়! এবছর জাঁক-জমক নাহয় না হলো, ভালোবাসা আর নিষ্ঠা-ভরে মা'কে ডাকলে মা ঠিকই পথ দেখিয়ে দেন ❤️

14/01/2026

NABARUN 2K26 proudly presents
🎶 Live Performance by Senjuti Das 🎶
📅 16th January
📍 BCKV, Mohanpur
Organised by the Students of BCKV

14/01/2026

Address

Mohanpur, Nadia
Haringhata
741252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Matangini Abas, BCKV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share