Darul uloom ashrafia,kaler kandi

Darul uloom ashrafia,kaler kandi DARUL ULOOM ASHRAFIA KALER KANDI

প্রজাতন্ত্র দিবসের ৭৬ বছর জানি         পূর্ণ হলো যে আজ,শহীদদের কথা স্মরণ রেখেই, মোরা          ভুলে যাই শত কাজ।তাইতো সব ক...
26/01/2025

প্রজাতন্ত্র দিবসের ৭৬ বছর জানি
পূর্ণ হলো যে আজ,
শহীদদের কথা স্মরণ রেখেই, মোরা
ভুলে যাই শত কাজ।

তাইতো সব কাজ ভুলে সমস্ত দেশের সাথে সাথে দারুল উলুম আশরাফিয়া কালের কান্দিতেও দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে 76 তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এ উপলক্ষে মাদ্রাসার ছাত্রদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্ররা দেশাত্মবোধক সংগীত বিভিন্ন বক্তৃতা ইত্যাদি তুলে ধরেন। মাদ্রাসার মুহতামিম উনার বক্তব্যে ছাত্রদেরকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার এবং সুনাগরিক হওয়ার পরামর্শ দেন। মাদ্রাসার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাসিত আল জলিলি সাহেব আজকের দিনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন যে, কয়েক নদী রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনের পর 1950 খ্রিস্টাব্দে আমরা গণতান্ত্রিক ভারত বর্ষ পেয়েছি। এছাড়াও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সাজ্জাদ আহমদ বক্স সাহেব বক্তব্য রাখতে গিয়ে সাংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার সমূহের ব্যাখ্যা তুলে ধরে ছাত্রদেরকে দেশ প্রেমিক হওয়ার কথা বলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

03/10/2024

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Happy follow-versary to my awesome followers. Thanks for all of your support! Manju Mia

প্রতি বছরের ন্যায় এবারও আমরা দারুল উলুম আশরাফিয়া কালেকান্দি মাদ্রাসার পক্ষ থেকে 78 তম স্বাধীনতা দিবস অত্যন্ত আনন্দের স...
15/08/2024

প্রতি বছরের ন্যায় এবারও আমরা দারুল উলুম আশরাফিয়া কালেকান্দি মাদ্রাসার পক্ষ থেকে 78 তম স্বাধীনতা দিবস অত্যন্ত আনন্দের সহিত উদযাপন করি। সকাল 7 টার সময় মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা ফুজাইল আহমদ সাহেব পতাকা উত্তোলন করেন।তারপর উনার মূল্যবান বক্তব্য পেশ করেন। উনি ওনার বক্তব্যের প্রারম্বেই মহান স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে বলেন,
এই স্বাধীনতা অর্জন করতে ভারতের সমস্ত অংশের মানুষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম করেন এবং আমাদেরকে স্বাধীনতা উপহার দেন। তাই আজকের এই দিনটি হলো আমাদের জন্য বিশেষ এক দিন। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকবো। আমাদের পূর্ব পুরুষেরা রক্ত, ঘাম ঝরিয়ে প্রাণ দিয়ে এই ভারতবর্ষকে রক্ষা করেছেন। তাই আমরা আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ভারতের সার্বভৌমত্ব এবং ভারতের সংবিধান রক্ষার চেষ্টা চালিয়ে যাবো। এছাড়াও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সাজ্জাদ আহমদ বক্শ সাহেব ছাত্রদেরকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করে বিশেষ বক্তব্য রাখেন। শেষান্তে বিশ্বশান্তির উদ্দেশ্যে মাদ্রাসার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাসিত সাহেবের বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আজ ১লা ফেব্রুয়ারি ২০২৪ইং বৃহস্পতিবার দারুল উলুম আশরাফিয়া কালেরকান্দি'র ছাত্রদের বাৎসরিক সমাপনী ও পুরস্কার বিতরণী সভা অ...
01/02/2024

আজ ১লা ফেব্রুয়ারি ২০২৪ইং বৃহস্পতিবার দারুল উলুম আশরাফিয়া কালেরকান্দি'র ছাত্রদের বাৎসরিক সমাপনী ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদেরকে বিভিন্ন বিষয়ের উপর পুস্তকাদি দিয়ে পুরস্কৃত করা হয়। বাৎসরিক অনুষ্ঠানে কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হল।

03/10/2023

বিভিন্ন নিউজ চ্যানেলের বদৌলতে মাদ্রাসা ছাত্র উপহরণ নিয়ে যে গুজবের সৃষ্টি হয়েছে তাতে কান না দেওয়ার জন্য বিশেষ করে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি । টিলাবাজারে এমন ঘটনা বিরল তাও আবার দিন দুপুরে এবং ছাত্রের বক্তব্যের মধ্যে অনেক অসংগতি আছে। তাই অযথা গুজবে কান দেবেন না এবং গুজব রটাবেন না যাহাতে সমাজ আতঙ্কিত হয়।

আগামী ৩রা অক্টোবর ২০২৩ ইং রোজ মঙ্গলবার থেকে মাদ্রাসার ষান্মাসিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ইনশাআল্লাহ
30/09/2023

আগামী ৩রা অক্টোবর ২০২৩ ইং রোজ মঙ্গলবার থেকে মাদ্রাসার ষান্মাসিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ইনশাআল্লাহ

স্বাধীনতা হীনতায় বাঁচতে চাননি বলে ভারতের ঐতিহ্য পুরুষেরা ব্রিটিশের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ করেন। সেই রক্তক্ষয়ী সংঘর্ষের...
15/08/2023

স্বাধীনতা হীনতায় বাঁচতে চাননি বলে ভারতের ঐতিহ্য পুরুষেরা ব্রিটিশের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ করেন। সেই রক্তক্ষয়ী সংঘর্ষের বিনিময়ে ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট আমাদেরকে স্বাধীন ভারত উপহার দিয়েছিলেন। তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমরা কখনো তাদের আত্ম বলিদান এবং ত্যাগকে ভুলতে পারবোনা। তাই ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দারুল উলূম আশরাফিয়া কালের কান্দিতে পতাকা উত্তোলন হয়। পতাকা উত্তোলনের পরে দেশের শহীদ বীরদের বীরত্বের কথা এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা ও দেশ, জাতির কল্যাণে এবং শহীদদের রুহের মাগফিরতের জন্য বিশেষ দোয়া হয় ।

দারুল উলুম আশরাফিয়া কালেরকান্দির ২০২২-২৩ শিক্ষাবর্ষের বাৎসরিক পরীক্ষায় ছাত্রদের পরীক্ষার কয়েকটি মুহূর্ত
06/03/2023

দারুল উলুম আশরাফিয়া কালেরকান্দির ২০২২-২৩ শিক্ষাবর্ষের বাৎসরিক পরীক্ষায় ছাত্রদের পরীক্ষার কয়েকটি মুহূর্ত

05/02/2023

দারুল উলুম আশরাফিয়া কালেরকান্দি খ্যাত কালেরকান্দি মাদ্রাসার ছাত্রের মনোরম কন্ঠে অসাধারণ একটি গজল।

26/01/2023

Address

Kailashahar

Telephone

+919862233666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul uloom ashrafia,kaler kandi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share