Akshoy Vidyapith Girls' High School - H.S

Akshoy Vidyapith Girls' High School - H.S Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akshoy Vidyapith Girls' High School - H.S, A. C Patra Lane, Krishnanagar.

রাজ্যজুড়ে শীতের দাপট। তাই স্কুল সংলগ্ন মাঠে যে রোদ্দুর তাকে উপভোগ করার জন্য আর তার পাশাপাশি পঠন পাঠন ও অন্যান্য সহ পাঠ্...
09/01/2026

রাজ্যজুড়ে শীতের দাপট। তাই স্কুল সংলগ্ন মাঠে যে রোদ্দুর তাকে উপভোগ করার জন্য আর তার পাশাপাশি পঠন পাঠন ও অন্যান্য সহ পাঠ্যক্রমিক কার্যকলাপ চালানোর জন্য স্কুল মাঠ ই শ্রেয়। একদিকে চলছে ক্লাস ইলেভেনের ইংরেজি ক্লাস আর অন্যদিকে ক্লাস ফাইভ ড্রিল প্র্যাকটিস করছে। আগামী ১৫ই জানুয়ারি স্পোর্টস , তারই প্র্যাকটিস চলছে।

গত সাতই জানুয়ারি ২০২৬ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্পেশাল হেলথ এভারনেস ক্যাম্প। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা এবং তাদে...
09/01/2026

গত সাতই জানুয়ারি ২০২৬ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্পেশাল হেলথ এভারনেস ক্যাম্প। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা এবং তাদের অভিভাবক রা মন দিয়ে শুনলেন নদীয়া জেলা কৃষ্ণনগর মিউনিসিপালিটি র আর বি এস কে টিম এর মাননীয় ডাক্তার বাবুদের মূল্যবান পরামর্শ ও মতামত। এটি একটি ওপেন সেশন ছিল তাই অভিভাবকদেরও স্বাস্থ্য সম্পর্কে যা কিছু জিজ্ঞাসা ছিল তারা করেছেন এবং সুপরামর্শ পেয়েছেন। সকল সহশিক্ষিকারাও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য এই সচেতনতা শিবির মাননীয় কলকাতা হাইকোর্টের জুভেনাইল কমিটির রেজোলিউশন মোতাবেক অনুষ্ঠিত হয়েছে।

09/01/2026
19/12/2025
১৭/১১/২০২৫ সোমবার বিকেল সাড়ে তিনটের সময় অভিভাবক সভার আয়োজন করা হয়েছিল। এটি ক্লাস টেনের ছাত্রী যারা ২০২৬ সালের ফেব্রু...
18/11/2025

১৭/১১/২০২৫ সোমবার বিকেল সাড়ে তিনটের সময় অভিভাবক সভার আয়োজন করা হয়েছিল। এটি ক্লাস টেনের ছাত্রী যারা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষায় বসবে। অভিভাবকদের টেস্টের সমস্ত খাতা দেখানো, ভুল ত্রুটি গুলো বারংবার আলোচনা করা হলো। মেয়েরা জানিয়েছে তারা স্পেশাল ক্লাস চায় ইংরেজি অংক ও ভৌত বিজ্ঞান বিষয়ে সপ্তাহে দুদিন করে স্পেশাল ক্লাস করতে চায়। আমরা আগামী দু দিনের মধ্যে ওদেরকে সেই ক্লাসের রুটিন দিয়ে দেব যাতে ছাত্রীরা টেস্টের পরেও নিয়মিত স্কুলে এসে পড়াশোনা করতে পারে।

আজ ১৮-১১-২০২৫ বিদ্যালয়ের কিচেন গার্ডেন থেকে ছাত্রীরা সবজি সংগ্রহ করছে। আজকের মেনু ভাত মুসুরির ডাল এবং মরশুমি শাকসবজি।
18/11/2025

আজ ১৮-১১-২০২৫ বিদ্যালয়ের কিচেন গার্ডেন থেকে ছাত্রীরা সবজি সংগ্রহ করছে। আজকের মেনু ভাত মুসুরির ডাল এবং মরশুমি শাকসবজি।

দীর্ঘ এক মাস পূজাবকাশের পর স্কুল খুলেছে। ছাত্রীদের আনন্দ আর ধরে না। মিড ডে মিলের কিচেন গার্ডেন থেকে চলছে লঙ্কা তোলার কাজ...
15/11/2025

দীর্ঘ এক মাস পূজাবকাশের পর স্কুল খুলেছে। ছাত্রীদের আনন্দ আর ধরে না। মিড ডে মিলের কিচেন গার্ডেন থেকে চলছে লঙ্কা তোলার কাজ। আর একদল লেগে আছে ঘাস পরিষ্কারের কাজে। পরিচালনায় সারদা দিদিমণি।

15/11/2025

চলছে নিবেদিতা গ্রুপের হাউজ মেন্টর সহশিক্ষিকা শ্রীমতি মিঠু প্রামাণিকের গাইডেন্সে বালা প্রজেক্ট এর কাজ।

বিদ্যালয়ে পুজোর ছুটির আগে বালা প্রজেক্ট এর কাজে ছাত্রীদের অংশগ্রহণ। স্কুলের দেওয়াল গুলো সেজে উঠেছে আর ছাত্রীদেরও অলরাউ...
15/11/2025

বিদ্যালয়ে পুজোর ছুটির আগে বালা প্রজেক্ট এর কাজে ছাত্রীদের অংশগ্রহণ। স্কুলের দেওয়াল গুলো সেজে উঠেছে আর ছাত্রীদেরও অলরাউন্ড ডেভেলপমেন্টে এই প্রজেক্ট এর ভূমিকা অনস্বীকার্য।।

'সুন্দর শৈশব' ট্রাস্টের তরফ থেকে বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের মধ্যে যারা হেঁটে স্কুলে আসে, নিয়মিত স্...
20/09/2025

'সুন্দর শৈশব' ট্রাস্টের তরফ থেকে বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের মধ্যে যারা হেঁটে স্কুলে আসে, নিয়মিত স্কুলে আসে তাদের বেছে নিয়ে তাদের হাতে একটি করে ছাতা তুলে দেওয়া হল। ছাত্রীরা খুব খুশি এবং এতে ওদের দায়িত্ববোধ আরো বাড়বে সেটাই আমরা আশা করছি। রোদ জল ঝড়-বৃষ্টিতে ওদের মাথায় ছাতা থাকবে এটা বড়ই তৃপ্তির।

Address

A. C Patra Lane
Krishnanagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akshoy Vidyapith Girls' High School - H.S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Akshoy Vidyapith Girls' High School - H.S:

Share