24/06/2022
বেকারত্বের দায় কি শুধু সরকারের? এই সকল শিক্ষকদের একেবারেই নয়??
আমরা একজন শিক্ষককে নীচু দেখিয়ে কখনো সমাজকে উঁচু জায়গায় নিয়ে যেতে পারবো না। কিছুদিন আগে যে 61 জন শিক্ষক মহাশয়ের নাম প্রকাশ হলো(যদিও এমন অনেক অনেক আছেন) কারণ উনারা স্কুলে শিক্ষকতার পাশাপাশি গৃহ শিক্ষকতা করে টাকা আয় করেন।কেউ বলবেন আমি এমনি চর্চা চালিয়ে যায় কেউ বলবেন ছাত্র ছাত্রী অনুরোধ করে তাই তাহলে বলবো চর্চা অন্য ভাবেও করা যায়। তবে সেই প্রশ্নে না গিয়ে বা এটা উচিত কি অনুচিত সে প্রশ্নেও না গিয়ে একবার ভেবে দেখুন তো যে ছেলেটা/মেয়েটা একসময় আপনার কাছে প্রাইভেট টিউশন নিয়েছে এবং একজন মেধাবী কিন্তু আজ সেও একটা চাকরীর জন্য চেষ্টা করে চলেছে কারণ দায়িত্ব তার কাঁধে চেপে বসেছে। তাই সে কিছু ছেলে মেয়েকে পড়িয়ে নিজের খরচ বা সংসার চালানোর চেষ্টা করছে। অথচ আপনি চাকরী পেয়ে যাওয়ার পরও আপনার মত করেই সেই কাজ করে যাচ্ছেন, আর সেই ছেলে /মেয়েটা আপনার জন্যই বঞ্চিত হচ্ছে।কেন বঞ্চিত কারণটা বলার আর অপেক্ষা রাখে না। তাহলে তাঁর সম্পূর্ণ বেকারত্বের দায় কি আপনার উপর পড়ে না? হ্যাঁ ,আপনাদের মত অভিজ্ঞ, সমাজের মেরুদন্ড বানানোর কারিগরদের কেই জিজ্ঞাসা করছি।
তাও আবার সরকারিভাবে আইন করে বারণ করা সত্ত্বেও। আপনি যখন দেশের সংবিধান তাদেরকে পড়ান তখন আপনার দিকে আঙ্গুল ওঠে না? আপনি একজন শিক্ষক হয়েই যদি আইন ভঙ্গের অপরাধী হন তাহলে আর বাকি থাকলো কে?
আমার সম্পূর্ণ নিজস্ব মতামত কারও খারাপ লাগলে ক্ষমাপ্রার্থী।🙏🙏🙏
----মানস মন্ডল