05/02/2026
সম্পন্ন হয়েছে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ইসলামীক মহিলা শিক্ষা প্রতিষ্ঠান নিলামবাজার ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসার বাৎসরিক পরীক্ষার ফলাফল উন্মোচিত হয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল বহু ইসলামীক পুস্তক প্রনেতা বিশিষ্ট লেখক ও সম্পাদক শাহ সুফী আলহাজ্ব ক্বারী মাওলানা সৈয়দ ইব্রাহিম হুসেইন সাহেবের লিখিত প্রাইমারী মাসায়েল শিক্ষা নামক ইসলামীক পুস্তক। উক্ত মাহফিলের সভাপতিত্ব করছেন শাহ সুফী আলহাজ্ব ক্বারী মাওলানা সৈয়দ ইব্রাহিম হুসেইন সাহেব প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসা। আজকের এই মাহফিল কোরআন শরীফ খতম সুন্নি পতাকা উত্তোলন ও মোস্তফা পাঠের মাধ্যমে আরম্ভ হয়েছে সকাল ৮ ঘটিকায় মাদ্রাসার ছাত্রীদের কিরাত গজল হামদ নাতে রাসুল (সাঃ) ছাত্রীদের ইসলামীক বক্তব্য বাৎসরিক ফলাফল ঘোষণার পর শেষ মোনাজাত ও শিরনী বিতরণের পর উক্ত মাহফিল সম্পন্ন হয় বিকেল তিনটায়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরাবাড়ী টাইটেল মাদ্রাসা শিক্ষক আলহাজ্ব শাহ সুফী মাওলানা সৈয়দ আব্দুর রৌফ সাহেব মীরাবাড়ী উপস্থিত ছিলেন মাদ্রাসার মূখ্য উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী সামছুল বারী চৌধুরী সাহেব। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আলহাজ্ব মাস্টার রেজাউল করিম চৌধুরী সাহেব উপস্থিত ছিলেন জামান ট্রাষ্টের কর্নধার সমাজসেবী সৈয়দ ফজলুজ্বামান সাহেব উপস্থিত ছিলেন সহ সভাপতি সৈয়দ মুহাম্মদ সেলিম সাহেব উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বাছিত নূরী সাহেব উপস্থিত ছিলেন মাওলানা জসিম উদ্দিন চৌধুরী সাহেব উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ আবু সালেহ নজমুদ্দিন সাহেব উপস্থিত ছিলেন ইদ্রিস মীরা মাদ্রাসার সম্পাদক ও ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ জামু মুহাম্মদ আমীর হুসেইন সাহেব উপস্থিত ছিলেন আইনজীবী আব্দুস ছবুর তাপাদার সাহেবের প্রতিনিধি তাহির আহমেদ চৌধুরী সাহেব উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষিকা হাফেজা ক্বারী শুক্রানা বেগম উপস্থিত ছিলেন মাদ্রাসার কন্ট্রোলার ক্বারী রুমি পারভীন উপস্থিত ছিলেন নবনিযুক্ত শিক্ষিকা ও ছাত্রী পরিষদের সম্পাদিকা ক্বারী শুক্রানা বেগম সহ নতুন পুরাতন বহু ছাত্রী সহ অনেক আলেম উলামারা। উক্ত মাহফিলে মীরাবাড়ীর সাহেবজাদা শাহ সুফী আলহাজ্ব মাওলানা সৈয়দ আব্দুর রৌফ সাহেব সহ আলেম উলামা ও বিশিষ্টজনদের হাত ধরে উন্মোচিত হয়েছে প্রাইমারী মাসায়েল শিক্ষা নামক ইসলামীক পুস্তক। উক্ত মাহফিলে এ বছরের বাৎসরিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন মাদ্রাসার সম্পাদক ও ডিরেক্টর সৈয়দ জামু মুহাম্মদ আমীর হুসেইন সাহেব এ বহু ছাত্রীরা পরিক্ষা দিয়েছেন খুব ভালো রেজাল্ট করেছেন ১০ টি বিষয়ের উপর পরিক্ষা হয়েছে লেটার মার্ক নিয়ে ছাত্রীরা পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পুরো মাদ্রাসার মধ্যে ছাদিছ পার্ট ১ ছাত্রী ও হাফিজিয়া শাখার ছাত্রী সাবিনা ইয়াসমিন পাঁচটি লেটার মার্ক নিয়ে প্রথম রেন্ক দখল করেছে। মাদ্রাসার রাবে ও হাফিজিয়া জামায়াতের ছাত্রী জামিলা বেগম ১০০০ মার্কের মধ্যে ৬ টা লেটার মার্ক নিয়ে দ্বিতীয় রেন্ক দখল করেছে মাদ্রাসার আউয়াল পার্ট-১ ও হাফিজিয়া শাখার ছাত্রী ছানিয়া বেগম ৪ টা লেটার মার্ক নিয়ে তৃতীয় রেন্ক দখল করেছে। আজকের মাহফিলে মাদ্রাসার ডিরেক্টরের ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ তিনজন ছাত্রী কে মাদ্রাসার ইউনিফর্ম কালো বোরখা দিয়ে উৎসাহিত করেন তা ছাড়া আজকের উন্মোচিত পুস্তক সকলকে ফ্রি বিতরণ করা হয় ও উত্তীর্ণ ছাত্রীদের কে পুরস্কৃত করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রিন্সিপাল জানান যে আসন্ন পবিত্র রমজান মাসে উপযুক্ত ১০ জন ক্বারী শিক্ষিকা দ্বারা প্রথম রমজান থেকে দারুল কেরাত আরম্ভ হবে। সমস্ত রমজান মাস ব্যাপী চলবে ছাত্রীদের বিশুদ্ধ কোরআন শিক্ষা স্কুল পড়ুয়া ছাত্রীদের জন্য বিকেল থেকে কোরআন শিক্ষা দারুল কচলাতের ব্যবস্থা থাকবে। মাদ্রাসায় রমজানের দারুল কেরাতের ভর্তির সুযোগ আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ৩ রমজান পর্যন্ত থাকবে।
আজকের এই মাহফিলে ক্বিরাত পাঠের মধ্য প্রথম সাবিনা ইয়াসমিন দ্বিতীয় রোমানা বেগম তৃতীয় খুদেজা বেগম। গজল প্রতিযোগিতায় প্রথম সৈয়িদা তাহরিন তাবাচ্ছুম দ্বিতীয় জাহানারা বেগম তৃতীয় রহিমা বেগম।
নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতায় প্রথম সুমাইয়া ফাহমিদা দ্বিতীয় খুদেজা বেগম ও তৃতীয় ছাজিয়া খানম।
বক্তব্য প্রতিযোগিতায় প্রথম ছাত্রী পরিষদের সম্পাদিকা শুক্রানা বেগম দ্বিতীয় ছানিয়া বেগম তৃতীয় জামিলা বেগম।
আজকের এই মাহফিলে মাদ্রাসার পড়াশোনার উন্নতির উপর প্রশংসা করেন আমন্ত্রিত অতিথির মধ্যে সৈয়দ ফজলুজ্বামান। সাহেব মাওলানা আব্দুল বাছিত নূরী সাহেব সহ প্রমুখ উক্ত মাহফিলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হুজুর সহ সকল শিক্ষিকাদের প্রসংশা করেন সামছুল বারী চৌধুরী সাহেব কোষাধ্যক্ষ রেজাউল করিম চৌধুরী সাহেব সৈয়দ সেলিম সাহেব ও মাদ্রাসার সম্পাদক ও ডিরেক্টর সৈয়দ জামু মুহাম্মদ আমীর হুসেইন সাহেবের অনেক প্রসংশা উঠে আসে এই মাহফিলে উপস্থিত সকলে খুব প্রসংশা করেন যে উনার মাধ্যমে তত্ত্বাবধানে বর্তমানে মাদ্রাসার শিক্ষার আরো উন্নতি হচ্ছে ছাত্রীদের নজরকাড়া রেজাল্ট হচ্ছে ও উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল সাহেবের নির্দেশে মাদ্রাসার সহ সভাপতি মূখ্য উপদেষ্টা কোষাধ্যক্ষ ও সদস্য সহ মাদ্রাসা কর্তৃপক্ষ পুরোপুরিভাবে আলেম উলামা ও এলাকার বিশিষ্টজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসার সম্পূর্ণ দায়িত্ব সমজিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসা প্রিন্সিপাল হুজুরের ছেলে শিক্ষিত ও দক্ষ ব্যক্তি সম্পাদক ও ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ জামু মুহাম্মদ আমীর হুসেইন সাহেব কে।