29/09/2026
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল l বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সী মেমোরিয়াল হলে সকাল ১১টায় চারাগাছে জল সিঞ্চন এবং বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে অভিনব কায়দায় অনুষ্ঠানের শুভ সূচনা করেন সম্মাননীয় উপাচার্য অধ্যাপক অর্ণব সেন মহোদয় l উদ্বোধনী পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক পিনাকী চক্রবর্তী, ডিন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, অধ্যাপক ভাস্কর ঝা, ডিন, কলা-বাণিজ্য-আইন অনুষদ, অধ্যাপক প্রশান্ত কুমার মহালা, ডিরেক্টর, আইকিউএসি। বিশেষ বক্তা হিসেবে ছিলেন অধ্যাপক বাবুলাল বালা এবং অধ্যাপক অমল কুমার চক্রবর্তী l সম্মাননীয় উপাচার্য সহ অন্যান্য আলোচকরা উনিশ শতকের নবজাগণের অন্যতম পথিকৃৎ বিদ্যাসাগরের নানামাত্রিক কর্মকাণ্ড ও তাঁর সমাজ দর্শন যেভাবে বহুকৌণিক দৃষ্টিতে তুলে ধরলেন তাতে উপস্থিত গবেষক, শিক্ষার্থীরা একুশ শতকের সমাজ বিবর্তনের প্রেক্ষিতে বিদ্যাসাগরকে নতুন করে মূল্যায়নের দিশা খুঁজে পাবে বলে মনে হয় l আলোচনা সভার শুরু ও শেষে রাষ্ট্র গীত ও জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় l অনুষ্ঠানটির যুগ্মভাবে আহ্বায়ক ছিলেন অধ্যাপক অনিরুদ্ধ দাস ও অধ্যাপক দীপক বর্মন l তাঁরা দুজন যথাক্রমে স্বাগত ভাষণ ও ধন্যবাদ জ্ঞাপন করেন l