VB Confessions

VB Confessions This page is only for Current and former students of VB

Please note that posts are not verified Rules: 1. Don't include your name.

You may include your batch and department
2. All posts will be subject to screening. So hardcore defamatory and abusive posts shall definitely be disqualified

19/06/2026

#20866
পরাজয় মেনে নিতে পারি, কিন্তু ছলনা শিখিনি, কাউকে ঠকিয়ে জেতার তৃপ্তি জানা নেই। সবাই যখন কৌশলে অন্যের পিঠে ছুরি বসায়, আমি তখন সরলতার একগুঁয়ে নেশায় ডুবে থাকি।

হয়তো ঠকেছি বহুবার, বিশ্বাস হারিয়েছি অন্ধকারে, তবুও কারো বিশ্বাসের সাথে বেইমানি করতে পারিনি। ছলনা দিয়ে সাজানো এই দুনিয়ায় আমি এক বোকা মানুষ, যার কাছে সম্পর্কের পবিত্রতা সবটুকু সাফল্যের চেয়ে দামি।

প্রাপ্তি শূন্য হলেও মনের ভেতর এক আশ্চর্য শান্তি আছে, অন্যায়ের ভিড়ে অন্তত আমিতো কাউকে ঠকাইনি।

Gender- Male
Bhavana- Prefer not to say
Year- Prefer not to say

19/06/2026

#20865
যেই ফাঁকিবাজি হাসিটা দেখে তুই আমার প্রেমে পড়েছিলিস...
আজ সেই হাসিটা আমার মুখ থেকে কেড়ে নিতে তোর একবারও বাধলো না তাইনা রে?

Gender- Prefer not to say
Bhavana- Prefer not to say
Year- Prefer not to say.

19/06/2026

#20864
MSc porar somoi tor sathe dekha ..chaiti r samne tor sathe katano moments gulo ekhon o mone pore..mone more sei din gulo...khub miss kori ...jani nah tui dhekbi kina...hoito react o korbi nah jene thakle.. valo thakis...

Gender- Male
Bhavana- Prefer not to say
Year- Prefer not to say

19/06/2026

#20863
যাঁরা নিজেদের ক্ষমতার ম্যাট্রিক্স দিয়ে অন্যের ভবিষ্যৎ নির্ধারণ করতে চান, তাঁরা হয়তো জানেন না যে জোর করে কাউকে 'ব্যর্থতার দলভুক্ত' করা যায় না। যাকে আজ Outlier ভেবে বাদ দেওয়ার চেষ্টা চলছে, বহুমাত্রিক পরিসরে তার বিস্তার কিন্তু অনেক গভীরে।

Gender- Prefer not to say
Bhavana- Prefer not to say
Year- Prefer not to say.

19/06/2026

#20862
Want to cell my ladies cycle price 1100/-
Before 13 june
Please it's urgent

Gender- Female
Bhavana- Siksha Bhavana
Year- PG2

19/06/2026

#20861
"কষ্ট যদি দাও হে প্রভু
শক্তি দিয়ো সহিবারে "

আমার গল্প খানিক রবি ঠাকুরের ' সাধারণ মেয়ে ' কবিতার মালতীর মতো ।
সে এক নরেশ সেন প্রায় অর্ধেক যুগ আগে আমায় জানিয়েছিল, " কেউ তার চোখে পড়েনি আমার মতো "
সত্যিই এত বড় কথাটা বিশ্বাস হয়নি আমার ও প্রথমে,
কিন্তু অবিশ্বাস করার মনের জোর ও যে ছিলোনা।

তারপর একদিন নরেশ সেন ফিরে এলো রবি ঠাকুরের প্রাঙ্গণে, এখানে এত এত অসামান্য, বুদ্ধিদীপ্ত, উজ্জ্বলতার ভিড়ে মালতী ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো।।
সাধারণ মেয়েদের কই মাছের জান জল থেকে তুলে ফেললেও তারা মরে না।।
বোকার মতো চেষ্টা করে, বদলে ফেলে নিজেদের, আরও একটু বেশি যত্নশীল, একটু বেশি বিশ্বাস করতে শেখে..,
অর্ধেক যুগ তার সাথে পার করে যে অভ্যাসটা তৈরি করে ফেলে সেখানে আর কোনও সন্দেহ থাকে না..
থাকে শুধু বুকের বাপাশের আওয়াজ, ঘর্মাক্ত গন্ধ,তার আঙুলের ছোয়া, তার তিল, তার সাদা কালো দাড়ি....

কিন্তু হায়! নরেশ সেনরা সব ভুলে যায়।।
আদরে থাকে আপন উপাসিকামণ্ডলীতে ।।
তারা নাকি আর মানসিক টান অনুভব করে না.. শুধুই খিদে মেটায় ।।
"তারপরে?
তারপরে আমার নোটেশাকটি মুড়োলো
স্বপ্ন আমার ফুরোলো
হায় রে সামান্য মেয়ে
হায় রে বিধাতার শক্তির অপব্যয়।"

Gender- Female
Bhavana- Prefer not to say
Year- Prefer not to say

Address

Santiniketan
731235

Alerts

Be the first to know and let us send you an email when VB Confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share