ছন্দ বিলাপ

ছন্দ বিলাপ "ছন্দে ফুটে উঠুক হৃদয়ের ভাষা।

21/07/2026

বৃষ্টিভেজা তুমি

আমি আর তুমি গল্পে হারাই, সন্ধ্যার নরম আলো,
হঠাৎ করে নামল বৃষ্টি, ভিজল চুলের বেনি
বললাম, "এসো, ভিজো না আর, ঠান্ডা লেগে যাবে",
তুমি শুধু মুচকি হেসে বৃষ্টির ছোঁয়ায় মিশে রবে
বৃষ্টিভেজা তুমি, কী যে অপরূপ লাগে,
চোখের ভাষা বলে প্রেম, হৃদয় নীরব জাগে।
আমি শুধু ডাকি তোমায়, "ফিরে এসো কাছে",
তুমি হাসতে হাসতে ভিজে যাও, ভালোবাসার মাঝে।
অভিমানী মেঘের নিচে নাচো বৃষ্টির তালে,
ভেজা চুলে জমে থাকে হাজার রঙের জালে।
আমি ছাতা হাতে দাঁড়িয়ে শুধু তোমায় দেখি,
তোমার সুখের হাসির কাছে হার মানে সব দুঃখই।
যতদিন এই জীবন আছে, থাকো আমার পাশে,
বৃষ্টি এলেই হাতটা ধরে হাঁটব ভালোবাসায় ভাসে।
তুমি যদি ভিজতে চাও, আমিও ভিজব সাথে,
ভালোবাসা লিখে রাখব বৃষ্টির প্রতিটি ফোঁটাতে

16/07/2026

তুমি ছন্নছড়া, মায়ায় ভরা আমার জীবনে।
তুমি ক্লান্ত লগ্নে বসন্তেরই ফুলের মহড়া।
তুমি বর্ষার দিনে মেঘের ভেলায় আমার আঙিনায়।
তুমি শীতকালের ওই সকালবেলা, শিশিরভেজা ফুল।
তুমি হেমন্তের ওই কোকিল ডাকা মিষ্টি গানের সুর
তুমি জ্যোৎস্না রাতে নীরব আকাশে জেগে থাকা এক চাঁদ
তুমি নদীর জলে ভেসে আসা শান্ত বিকেলের গল্প।
তুমি শরৎকালে নদীর পাড়জুড়ে দুলে ওঠা কাশফুলের ঢেউ।

10/07/2026

তুমি বলিয়াছ বিধায় আমি এসেছি,
তুমিই আবার বলিবে—আমায় ফিরিতেই হইবে।
নিদ্রারত আসিবে না আর কাল।
পাঠাইয়াছ তুমি এ দুনিয়ার হাটে,
করিতে জীবনের সওদা
ক্লান্ত দেহ, নীরব মন,
প্রতিকূলতার আচ্ছন্ন জীবন।
ফিরিতে হইবে তোমারই সান্নিধ্যে,
তুমারি প্রাণে দিতে হইবে হিসাব
পারিয়াছি কি চুকাইতে ,
তোমারে দিবার তরে যথার্থ জবাব
([লেখক আবু সাঈদ])

09/07/2026

হে্ আমার রব আমি আমার দোয়া কবুলের জন্য শেষ রাতকে বেঁচে নিয়েছি এখন আমি আপনার দোয়ারে ভিক্ষােকের মত ভিক্ষা চাচ্ছি আপনি আমাকে তাদের মত করে নিন যাদের উপর আপনি খুশি হয়েছেন, আপনি আমাকে ক্ষমাকরে দেন এবং আমার জন্য এমন এক জনকে পাঠিয়ে দেন তার উপর
আপনিও খুশি।

Address

মালশিয়া
Kuala Lumpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছন্দ বিলাপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to ছন্দ বিলাপ:

Shortcuts

Share