01/01/2023
🎓🎓রোমানিয়াতে উচ্চশিক্ষা 🎓🎓
রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত একটি দেশ। দেশটির আয়তন ৯২,০০০ বর্গ মাইল। এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে ইউক্রেন, হাঙ্গেরি, মলভোদা, সার্বিয়া, বুলগেরিয়া। রোমানিয়ার জনসংখ্যা প্রায় ১৯ মিলিয়ন। রোমানিয়ার কারেন্সির নাম লেই,১ রোমানিয়ান লেই= ২২.৭৮ বাংলাদেশী টাকা।
উচ্চশিক্ষা: রোমানিয়া দেশটি আমাদের দেশের শিক্ষার্থীদের কাছে খুব একটা পরিচিত না।দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাও সীমিত। রোমানিয়ার শিক্ষা ব্যবস্থা তুলনামূলক অনেক ভালো।ইরাসমাস/স্কলারশীপ/সেল্ফ ফান্ডে পৃথিবীর অনেক দেশের (স্বয়ং আমেরিকার) শিক্ষার্থীরা এখানে পড়তে আসে
দেশটিতে বেশ কিছু ভালো মানের বিশ্ববিদ্যালয় আছে। যেগুলোতে আপনি কম খরচে সাইন্স, কমার্স, আর্টস এর নানান বিষয়ে ভর্তি হতে পারবেন।
টিউশন ফি: ভার্সিটি, কোর্স ভেদে টিউশন ফি কম বেশি হতে পারে। তবে সাধারণত টিউশন ফি ১৯০০ – ৫০০০ ইউরো (প্রতি বছর) হয়ে থাকে।
বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়:
রোমানিয়াতে একটাই সেশন আছে এবং সেটা হচ্ছে সেপ্টেম্বর সেশন,ভার্সিটিগুলো সাধারণত ফেব্রুয়ারি-মার্চ থেকে আবেদন গ্রহন করা শুরু করে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১। আবেদন ফর্ম
২। পাসপোর্ট
৩। জাতীয় পরিচয় পত্র( ইংরেজিতে অনুবাদকৃত)
৪। সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশীট (সত্যায়িত)
৫। জন্ম নিবন্ধন (ইংলিশ ভার্সন)
৬। IELTS/TOEFL, MOI সার্টিফিকেট (যাদের এগুলোর কোনটাই নেই, তারা ল্যাংগুয়েজ প্রোগ্রামে পড়তে পারবেন।
৭। মেডিকেল সার্টিফিকেট
৮।ছবি
৯।আবেদন ফি
পার্ট-টাইম জব:
রোমানিয়াতে বিদেশি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কাজ করার সুযোগ রয়েছে। বেশিরভাগ কাজ গুলো সাধারণত কল সেন্টার, আইটি, বার, রেস্টুরেন্ট, ইংলিশ টিচিং সেন্টারে হয়ে থাকে। একজন বিদেশি শিক্ষার্থী দিনে চার ঘণ্টা কাজ করতে পারবে। এর বেশি কাজ করতে চাইলে আলাদা ভাবে ভার্সিটি থেকে অনুমতি নিতে হবে এবং ভ্যাকেশনে ফুলটাইম কাজ করার অনুমতি আছে।
লিভিং কষ্ট:রোমানিয়াতে লিভিং কস্ট অন্য অনেক ইউরোপীয় দেশের তুলনায় অনেক কম। মাসে আপনি ৪৫০– ৭৫০ লেই তে চালিয়ে নিতে পারবেন।
রোমানিয়ার কিছু ভালো মানের ভার্সিটি:-Bucharest University of Economic Studies (World Ranking: 601)
– AlexandrubLoan Cuza University of Lasi (World Ranking: 1001)
– Babes-Bolyai University (World Ranking: 871)
– University of Bucarest
– West University of Timisoara
এছাড়াও আরো অনেক ভার্সিটি রয়েছে।
* বাংলাদেশে রোমানিয়ার কোন এমবাসি নেই।তাই ভিসার প্রসেসিং ভারতের দিল্লি অবস্থিত রোমানিয়ান এ্যামবাসি থেকে করতে হবে।* লেখাপড়া শেষ করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। একটানা পাঁচ বছর থাকার পর পিআর এর জন্য আবেদন করতে পারবেন।