Crush & Confessions of Feni University

Crush & Confessions of Feni University Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Crush & Confessions of Feni University, Community College, Fenis.

23/12/2024

এডমিনে'র ক্রাশ'কে নিয়ে কনফেশন দেয়ার মত এমন দুঃসাহস করো না।
ইংরেজি বিভাগে মেয়ের অভাব পড়ে নাই।।
অন্যটা দেখো😅

09/12/2024

From- English
To- Law Department
Batch: 33th

আজকের কনফেশনটা একটু অন্যরকম ৩৩ ব্যাচের পরি দের নিয়ে। এক একটা পরি তোমরা। তোমাদের না দেখলে আমাদের মনটাই খারাপ হয়ে যায়😑। আমরা বন্ধুরা সিলেক্ট করেই নিয়েছি যে তোমরা এক একটা আমাদের এক একজনের। সবার হয়ে আমি কনফেশন দিয়ে দিলাম।বিশেষ করে ২ মুনকে একসাথে দেখলে অনেক ভালো লাগে।খোজ নিলাম একটা শান্ত মুন আরেকটা রাগী মুন। কোনো বেপারই না ভালো করে নিবো। আজকে তোমারা সবাই খেলছিলে মাঠে দেখে কতই না ভলো লাগছিল। তবে একটা জিনিস খারাপ লাগলো আমার বন্ধুর তোমাদের মাঝে একটা মেয়ের বিএপ আছে সম্ভবত উনার সাথে কথা বলছে দেখে মন ভেঙে গেলো আমার বন্ধুর।তারাতাড়ি ব্রেকআপ করে নাও আমার বন্ধু কান্না করছে।যাই হোক শেষে শুধু এটাই বলবো তোমরা শুধু আমাদের কারো দিকে নজর দিওনা 🥲।চাইলে এডমিন থেকে আইডি নিয়ে নিও পরে আমি আমার বন্ধুদের আইডি দিয়ে দিবো। পরি সব ভালো থাকো।

ইতি,
তোমাদের সিনিয়র ভাইয়া

29/11/2024

From: Law
To- ahad
Department - Law
Batch: not sure

Apnr hashi ta onek shundor..
Apnk er age kokhono dekhinai campus e...apnir hashi onek shundor...
By the way eta kono premer confession nah...
It's all about your smile💯

27/05/2024

Confession num -111

From: নিশ্চুপ বালিকা
To: Emon shahariar
Department :Law
Batch :29

প্রিয় ইমন ❤️,
তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন অতটা ভালো না লাগলেও আস্তে আস্তে তোমার চলাফেরা, কথাবার্তা, পড়াশোনা, স্টাইল সব কিছু প্রেমে পড়ে গেছি আমি। একবার ভাবলাম তোমাকে জানাবো, আমার মনের গহীনে যে তুমি বসে রাজ করছো, সে কি তুমি জানো? কিন্তু সাহস পাইনি। আরো কিছুদিন পরে যখন খুব সাহস নিয়ে বলব ভেবেছিলাম কিন্তু তা না বলাই থাক। মনের গহীনে তোমার ভালোবাসা কে কবর দিয়ে আমি অপেক্ষায় ছিলাম কখন তুমি এসে বলবে, "এতদিন আমি ভুল ছিলাম, আজ থেকে আমি শুধু তোমার। "😣
কিন্তু এগুলো বাস্তবে আাদো সম্ভব না। 🙂
আরও অনেক কথা আছে বলার যদি চিনতে পার আমায় মেসেজ দিও অপেক্ষায় রইলাম।

জানি তোমার কাছে পৌঁছেলেও তুমি আমাকে চিনবে । আর চিনলেও আমায় ভালোবাসবে না। তবুও আমি তোমায় ভালোবাসি।

ইতি,
তোমার না হওয়া তুমিটা

06/05/2024

এই ঝড়বৃষ্টি'তে বারান্দায় বসে মনে খুলে গল্প করার জন্য হলেও জীবনে প্রেমের প্রয়োজনীয়তা অনুভব করছি... 🙃📌

12/03/2024

Confession Num - 110

From: 31th, বাই সেমিস্টার (DH)

To: নাম জানি না। 30th batch,3rd semester, English (UG)

প্রথম দেখা : ২৬/০১/২০২৪ শুক্রবার সন্ধ্যা ৬.৩০ এ ভার্সিটির সামনে দাড়িয়ে গাড়ির জন্য আপনি ওয়েট করতেছেন।সিএনজিতে আপনি পেছনে ছিলেন।সামনে ছিলাম আমরা তিন বন্ধু।

আপনাকে সিএনজিতে উঠতে দেখেই ক্রাস খেয়েছি।

সত্যি বলতে আমি অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে দেখেছি। হিজাব এবং থ্রি পিজ পড়া ছিল আপনার।

"এখন আমার চোখ অন্ধ, যা তুমি ছাড়া অন্য কাউকে দেখেনা।
আমার কান শুনতে পায় না তোমার শব্দ ছাড়া অন্য কিছু।
আর যদি জিগ্যেস করো আমার হৃদয়ের কথা,
এটি ইতোমধ্যে তোমার ভালোবাসায় জ্বলছে"

আমার তোমাকেই লাগবে।তোমার মতো অন্য কাউকে নয়।

পরিচয় :আপনি সিএনজি থেকে ট্রাংক রোড নামলেন। খুব দ্রুত হাটাছেন।সাহস হয়নি আপনার সামনে যাওয়ার।

কিন্তু আমার বন্ধুকে আগেই বলে দিয়েছি আপনার পরিচয় জিগ্যেস করতে।সে দ্রুত আপনার পিছু নেই।
আপনার পরিচয় জিগ্যেস করে।

আপনি বলেছিলেন 30th batch,3rd semester, English (UG)

আমি আপনাকে হারাতে চায় না।

ইতি
তোমার অপেক্ষায়
তিন বন্ধুর মধ্যে চশমাওয়ালা যে

11/03/2024

Confession num- 109

From: তোমারি সিনিয়র একজন🖤
To : Fariha Afroz ( law 29)

ওইদিন ছিলো ৬/৩/২০২৪ তোমাকে প্রথম ভার্সিটিতে দেখি।প্রথম দেখায় তোমার প্রতি কেমন জানি একটা মায়া কাজ করলো☺️।তুমি কালো রঙের একটি বোরকা পরে এসেছিলে🖤।সত্যি বলতে তোমাকে ওইদিন খুব সুন্দর লেগেছিলো।তোমার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছিলাম।কিন্তু তোমার সাথে তোমার ফ্রেন্ডরা থাকায় আমি তোমার কাছে আর যায় নি🙂।এরপর তোমার দেখা পাওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু তোমার দেখা পাই নি😔।জানি না তোমার bf আছে কিনা🙃।তবে এটা সত্য আমার তোমাকে খুব ভালো লেগেছে🥰।তোমার হাসি,তোমার চোখ দুইটা,তোমার ঠোঁট আমাকে যেন তোমার প্রতি মুগ্ধ করেছে😍।এক কথায় মাশাল্লাহ😇।আমি তোমার ভার্সিটির সিনিয়র একজন🤗।আশা রাখবো এটাই আমি তোমাকে প্রতিদিন দেখবো😊।একদিন তোমার সামনে এসেই তোমাকে বলবো প্রিয়তম আমি তোমাকে ভালোবাসি🫰।তুমি আমার বেঁচে থাকার কারণ হবে🥹।আমি তোমাকে আমার রানী করে রাখতে চাই👸।তুমি কখনো আমাকে ফেরাবে না এই আশায় আছি আমি🫠

♥ দুনিয়ার সবচেয়ে আনন্দময় জিনিস গুলির জন্যে টাকার প্রয়োজন হয় না, বিনা মূ্ল্যেই পাওয়া যায়। যেমন জোছনা, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালোবাসা। আমি শুধু তোমার ভালোবাসা চাই প্রিয়তমা🥹

কাউকে দুর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা।

আমি তোমার অপেক্ষায় থাকবো যেদিন টায় তুমি আমার হয়ে আমার কাছে আসবে🥰

ভালোবাসা নিও আমার প্রিয়তমা❤️‍🩹

10/03/2024

Confession num- 108

From : আপনার সিনিয়র কিন্তু চিনবে না আমাকে।

To : তৃষা। ( Civil 31 )


আপনাকে নিয়ে বলতে গেলে কখনোই শেষ হবেনা । কতরকম যে সম্পর্ক হয় পৃথিবীতে!!
মানুষকে যে কত রকমের সম্পর্ক পেরিয়ে আসতে হয় জীবনে!🙂
আমি দেখেছি মানুষ ভালোবেসে হাত ধরে একসঙ্গে হারিয়ে যায় অতঃপর দুজন দুজনকে কষ্ট দেয়।
আবার এও দেখেছি দুজন দুজনকে সারা জীবন ভালোবাসলেও কাছে আসতে পারে না!
স্পর্শ করতে পারে না।🌸
শুধু দূর থেকে ভালোবেসে যায়! যেমন টা আমি একান্তই আপনার মায়ায় পরেছি। আমি অনেক দিন থেকেই আপনাকে দেখছি,আপনাকে একটু দেখার জন্য C বিল্ডিং এর নিচে দাড়িয়ে থাকি। গত বুধবার ভার্সিটির প্রোগ্রামে আপনাকে যখন আবার সাদা শাড়ি পরা দেখলাম আমার মুগ্ধতা কয়েকশগুন বেড়ে গেছিলো। আমি অবাক হয়ে তাকিয়ে ছিলাম। 🌸

মায়াবতী তুমি আমার দেখা সব থেকে সুন্দর, শান্ত, কথা কম বলা, কম হাসাহাসি করা মার্জনীয় মেয়েটি।

শুনেছি আপনি অনেক রাগী, আপনার মাথা সবসময় নাকি গরম থাকে তাই সাহস করে কিছু বলিনি কখনও।যদি থাপ্পড় মেরে দেন সবার সামনে। 😣
ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলাম অনেক আগে কিন্তু এক্সেপ্ট করেননি, আপনার মতো আপনার নামটাও খুব সুন্দর।🧡
আমি দূর থেকেই আপনাকে দেখে যাবো, আপনার ভালো চাইবো, আপনি সবসময় ভালো থাকবেন, আর প্লিজ always সিরিয়াস মুডে না থেকে একটু হাসবেন। 🙂
আর রাগ টা একটু কমাবেন প্লিজ 😑

ইতি
আপনার শুভাকাঙ্ক্ষী

09/03/2024

Confession num - 107

From: You never know
To : Fahmida sharmin ( law 29)

I hope this letter finds you with a smile on your face and warmth in your heart. From the moment I saw you, I knew there was something special about you.
আপনাকে প্রথম দেখি ২৩ সেপ্টেম্বর
ইউনিভার্সিটি প্রোগ্রাম এ। আপনার চোখের দিকে তাকিয়ে কেমন জানি একটা মায়ায় পড়ে গেলাম। অনেকদিন আসি ইউনিভার্সিটি আপনাকে খুজার জন্য কিম্তু আপনার দেখা আর পেলাম না । একদিন ফেনী কলেজ এর সামনে আপনাকে দেখি সাথে ফ্যামিলি ছিলো এইজন্য সাহস করি নাই😐 ।

আমার গল্পে কবি তুমি,
এই গল্প লিখব আমি,
কিম্তু লাইন হবা তুমি❤️‍🔥

বেঁচে থাকার গান শুনে একসাথে বাঁচতে চাই আপনার সাথে🙂
Take love Honey💗

09/03/2024

Confession num - 106

From:আমি আপনার ফ্রেন্ড লিস্টের কোনো এক সাইক্লিস্ট

To: Sadia Tabbassum Ritu

Department & Bacth জানা নেই

সুহাসিনী
আপনাকে কখনো ফেস টু ফেস দেখিনি, তবে আইডিতে কয়েকটা পিক দেখার পর আমার দুই চোখ শুধু আপনার চোখের চাহনিতে আকর্ষণ করে, আপনার মায়াবী চেহারার মধ্যে দেখতে পায় সুহাসিনী নামটি, আমি অতটা গুছিয়ে লিখতে পারি না বটে, আপনার শাড়ি পরানো পিক টা দেখে মাঝে মাঝে মনে হয় মানুষ এতো সুন্দর হয়? মনে হয় পরী? হুর পরী? সম্ভবত!

আমি জীবনানন্দ হলে হয়তো আপনাকে রূপসী বাংলার সরষে ফুলের সাথে তুলনা করে বসতাম, শীতের কুয়াশা জমে মিষ্টি রোদে দুলতে থাকা সরষে ফুল। নজরুল হলে বিদ্রোহের সুরে প্রেম নিবেদন করে আসতাম, হেলাল হাফিজের মতো চাইতাম মিছিলেও আমাদের প্রেম হোক। রবীঠাকুর হলে তো আপনাকে গানে গানে হৃদ মাঝারে রেখে দিতাম, হুমায়ুন আহমেদ হতে পারলে হয়তো রুপা,দিলু কিংবা কুসুমদের সাথে তুলনা করতাম যাদের মতোন আপনিও সাধারণে অসাধারণ!

যদি কবি-সাহিত্যিক হতাম হয়তো কোন একদিন সকল সামাজিক বিধিনিষেধ ভেঙে জন কিটস-এর মতোন বেপরোয়া হয়ে বলে উঠতাম, আমার ধর্ম হচ্ছে ভালোবাসা আর আপনি তার একমাত্র আদর্শ!

কিন্তু আমি সাধারণ একজন, হয়তো আপনার পছন্দের পুরোপুরি বিপরীত একজন।

হয়তো আপনার পছন্দের ধারে কাছেও নেই বলেই এভাবে লিখলাম, খোলা চিঠি, উহু, ইলেকট্রিক বার্তা। কখনো যদি মনে হয় আপনার পছন্দের ছিটেফোঁটা আমার মাঝে জীবিত আছে, সেদিন না হয় চলে আসবেন.. আসবেন তো...?

আপনি কি আসবে?
হয়তো না কিংবা হ্যাঁ! (ইনবক্সে বলার অনুরোধ রইলো)

(অপেক্ষা)

23/10/2023

পড়তে ইচ্ছে করে না, আবার নাম্বার কম পাইলে কষ্ট লাগে। 😞

20/10/2023

কিছু মানুষ আপনাকে 'ধরে রাখবেও' না আবার একদম 'ছেড়েও দিবেনা!'

আপনি ছেড়ে আসতে চাইলে তারা এমন কিছু করবে,যাতে আপনি থেকে যান কিন্তু আপনি থেকে গেলে আপনার কাছ থেকে দূরেই থাকবে। এই থাকা আর না থাকার মাঝামাঝি 'ঝুলে' থাকার ব্যাপার টা সত্যি ই খুব খারাপ। আপনি জানেন না সামনে কি হবে?

মানুষ টা কে কিছু বলতেও পারবেন না কারন আপনার তার জন্য বড্ড বেশি মায়া! এই মায়া কাটানো ও যাচ্ছে না।

আপনার সব ই ঠিকঠাক ভাবেই চলবে কিন্তু আপনি জানেন আপনি আসলে সুখে নাই,মানসিক অশান্তি আপনাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। এইটা কাউকে বলা যায় না আসলে। যার জন্য এমন অবস্থা,তাকেও বলতে পারবেন না!

দীর্ঘনিঃশ্বাস ফেলা ছাড়া কিছুই করার থাকে না আসলে কারন 'মায়া' তো বেশি আপনার!

Address

Fenis

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crush & Confessions of Feni University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share