Bangladeshi Students Community, Madinah University

Bangladeshi Students Community, Madinah University Bangladeshi Students Community of Islamic University of Madinah.

বাংলাদেশ থেকে আগত ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং সৌদি দূতাবাসের সাবেক দায়ী, শায়খুল হাদিস মা...
20/01/2025

বাংলাদেশ থেকে আগত ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং সৌদি দূতাবাসের সাবেক দায়ী, শায়খুল হাদিস মাওলানা ইসহাক আল মাদানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আল্লাহ তাআলা শায়খকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

মদিনা বিশ্ববিদ্যালয় মুতাখাররিজ (স্নাতক) শিক্ষার্থীদের সার্টিফিকেট (শাহাদাহ) গ্রহণের জন্য এপয়েন্টমেন্ট সিস্টেম চালু করেছ...
12/01/2025

মদিনা বিশ্ববিদ্যালয় মুতাখাররিজ (স্নাতক) শিক্ষার্থীদের সার্টিফিকেট (শাহাদাহ) গ্রহণের জন্য এপয়েন্টমেন্ট সিস্টেম চালু করেছে।

স্থান: ইমাদাতুল কবুল ওয়াত তাসজীল, ৪র্থ তলা

এপয়েন্টমেন্ট লিংক: https://services.iu.edu.sa/appointment

প্রয়োজনীয় ডকুমেন্টস:
১. বেতাকা (স্টুডেন্ট আইডি কার্ড)
২. এপয়েন্টমেন্টের প্রিন্ট কপি

🎉 নতুন সেমিস্টারের শুভেচ্ছা 🎉  আসসালামু আলাইকুম প্রিয় সহপাঠীরা, নতুন সেমিস্টারের এই শুভ সূচনায় তোমাদের সবাইকে আন্তরিক ...
12/01/2025

🎉 নতুন সেমিস্টারের শুভেচ্ছা 🎉

আসসালামু আলাইকুম
প্রিয় সহপাঠীরা, নতুন সেমিস্টারের এই শুভ সূচনায় তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

নতুন সেমিস্টার মানে নতুন লক্ষ্য, নতুন সুযোগ, এবং নিজের দক্ষতাকে আরও শাণিত করার একটি চমৎকার সময়।

এই সেমিস্টারে আমরা কয়েকটি পদক্ষেপ ভালোভাবে নিতে চাই...
🔹 সময় মেনে ক্লাসে উপস্থিত হবো।
🔹 পড়ালেখার পাশাপাশি নিজেকে উন্নত করার নতুন সুযোগ খুঁজে নিবো।
🔹 একে অপরের প্রতি সহমর্মী হও এবং দলগত কাজগুলো আন্তরিকভাবে সম্পন্ন করো।

আসুন, আমরা সবাই একসঙ্গে শপথ করি—এই সেমিস্টারটি হবে আমাদের পরিশ্রম আর সফলতার একটি নতুন অধ্যায়।

✨ সফলতা আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের কেবল নিজেদের সেরাটা দিতে হবে।

শুভকামনা রইলো সবার জন্য!
#নতুন_সেমিস্টার #শিক্ষার_যাত্রা

আলহামদুলিল্লাহ !! আল্লাহর অপার নিয়ামত দেখতে আসীর মানতিকায় অবস্থিত মেঘের রাজ্য আবহা এবং আসহাবুল উখদুদের স্মৃতিবিজড়িত নাজর...
10/01/2025

আলহামদুলিল্লাহ !!
আল্লাহর অপার নিয়ামত দেখতে আসীর মানতিকায় অবস্থিত মেঘের রাজ্য আবহা এবং আসহাবুল উখদুদের স্মৃতিবিজড়িত নাজরান শহরে মদীনা বিশ্ববিদ্যালয় ছাত্রদের (একাংশ) শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।

মদিনা ইউনিভার্সিটিতে ১৪৪৭ হিজরী শিক্ষাবর্ষের জন্য (মাস্টার্স এবং পিএইচডি) পর্যায়ের স্নাতকোত্তর প্রোগ্রামসমূহে জেনারেল ও ...
05/01/2025

মদিনা ইউনিভার্সিটিতে ১৪৪৭ হিজরী শিক্ষাবর্ষের জন্য (মাস্টার্স এবং পিএইচডি) পর্যায়ের স্নাতকোত্তর প্রোগ্রামসমূহে জেনারেল ও সাইন্স বিষয়ে আবেদন শুরু হয়েছে।

বিস্তারিত: bit.ly/4fK791s‬⁩

24/12/2024
23/12/2024

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা!

জামেয়ার রেস্টুরেন্টে অনলাইন পেমেন্ট সুবিধা চালু করা হয়েছে! 🎉🎉🎉

📚 পরীক্ষার প্রস্তুতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাগ্রতা 🕌✍️"জ্ঞান অর্জন প্রতিটি মুমিনের দায়িত্ব, আর অধ্যবসা...
21/12/2024

📚 পরীক্ষার প্রস্তুতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাগ্রতা 🕌✍️

"জ্ঞান অর্জন প্রতিটি মুমিনের দায়িত্ব, আর অধ্যবসায় সেই পথকে সুগম করে।"

মদিনা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিতভাবে নিবেদিতপ্রাণ হয়ে অধ্যয়ন করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির জ্ঞানের পরিবেশ, মাসজিদ বিন বাযের প্রশান্তি, এবং মাসজিদ জাদীদের আত্মিক একাগ্রতা শিক্ষার্থীদের মনোযোগ ও সফলতা অর্জনের জন্য অপরিহার্য ভূমিকা পালন করছে।

এই নিরলস প্রচেষ্টার মাধ্যমে তারা কেবল পরীক্ষার সাফল্যই নয়, বরং জীবনের বৃহত্তর লক্ষ্য পূরণের জন্য নিজেদের প্রস্তুত করছে। আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদের প্রচেষ্টা কবুল করুন এবং তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার দিশা দান করুন।

🌟 "যে বিশ্ববিদ্যালয়ের সূর্য কখনো অস্ত যায় না!" 🌟📖 মাসজিদ বিন বায। আমাদের প্রিয় জায়গা। কেউ ব্যস্ত গ্রুপ স্টাডিতে, কেউবা ন...
18/12/2024

🌟 "যে বিশ্ববিদ্যালয়ের সূর্য কখনো অস্ত যায় না!" 🌟

📖 মাসজিদ বিন বায। আমাদের প্রিয় জায়গা। কেউ ব্যস্ত গ্রুপ স্টাডিতে, কেউবা নিজের মতো করে পড়াশোনায় ডুবে। সময়টা শুধু পড়ার নয়, একসাথে শেখার, এগিয়ে যাওয়ার, আর মজার কিছু মুহূর্ত ভাগ করে নেওয়ার। পরীক্ষার সময়টা আসলেই উপভোগ্য

📸 এইতো, ক্যামেরায় বন্দি আমাদের কিছু স্মৃতি। এই দৃশ্যগুলো কেবল পড়ালেখার নয়, বরং বন্ধুত্ব আর স্বপ্নপূরণের গল্প।

💬 আপনার পড়াশোনার সেরা মুহূর্তটা কোনটা? কমেন্টে লিখতে পারেন...

📌 প্রিয় বন্ধুদের ট্যাগ করেন, যারা সবসময় পড়াশোনায় আর মজার আড্ডায় আপনার সঙ্গী। আমাদের এই যাত্রাকে সবার সাথে ভাগ করে নিতে চাই.....

আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদ্‌যাপন উপলক্ষে, ইউনিভার্সিটির বিভিন্ন কার্যক্রম...
17/12/2024

আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদ্‌যাপন উপলক্ষে, ইউনিভার্সিটির বিভিন্ন কার্যক্রম...

মদীনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের অক্সফোর্ড সফর: জ্ঞানের সেতুবন্ধন।ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল সম্প্...
13/12/2024

মদীনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের অক্সফোর্ড সফর: জ্ঞানের সেতুবন্ধন।

ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল সম্প্রতি অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ পরিদর্শন করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় মুদীর ড. সলেহ বিন আলী আল উকলা, যিনি সেন্টারের পরিচালক ড. ফারহান নিজামির সঙ্গে যৌথভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কার্যকর পদ্ধতি নিয়ে একটি ফলপ্রসূ আলোচনা করেন।

এই সফরের অংশ হিসেবে ড. নিজামি প্রতিনিধি দলকে সেন্টারের এক বিশেষ প্রদর্শনীতে নিয়ে যান, যেখানে সেন্টারের গত ৪০ বছরের অগ্রযাত্রার তথ্যসমূহ তুলে ধরা হয়। সেন্টারটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কীভাবে গবেষণা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে মুসলিম বিশ্ব ও পশ্চিমা জগতের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে, তা একটি চমৎকার দৃশ্যের মাধ্যমে উপস্থাপন করা হয়।

নতুন এই অধ্যায়ের সূচনায় ইসলামিক বিশ্ববিদ্যালয়, মদীনা এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজের মধ্যে এক ঐতিহাসিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি একাডেমিক, গবেষণা ও জ্ঞানের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে গৃহীত।

⇨ চুক্তির উদ্দেশ্য:

◑ একাডেমিক ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি।
◑ জ্ঞান বিনিময় ও গবেষণার জন্য নির্ধারিত কাঠামোর বাস্তবায়ন।
◑ বিভিন্ন উদ্যোগ ও প্রকল্প বাস্তবায়নের সূচনা।

⇨অংশীদারিত্ব প্রকল্পসমূহ:

◑ বার্ষিক সম্মেলন: ইসলামী বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড সেন্টারের যৌথ আয়োজনে।
◑ পবিত্র কুরআনের আরবী শিক্ষা কর্মসূচি।
◑ হজ্ব ও পরিবেশ: টেকসই উন্নয়নের উদ্যোগ (সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতায়)।
◑ জ্ঞানভিত্তিক গ্রন্থাগার এবং গবেষণার উদ্যোগ।

এই উদ্যোগ ইসলামী শিক্ষা, গবেষণা ও আন্তঃসাংস্কৃতিক সংলাপের জন্য একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হবে।

13/12/2024

▪️تلاوة مباركة للقارئ: لوقي باتن فترا،
▪️أحد طلاب ‎ .

Address

Islamic University Of Madinah, Abo Bakr Al Siddiq, Al Jamiah, Al Madinah Al Munawwarah
Medina
42351

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi Students Community, Madinah University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bangladeshi Students Community, Madinah University:

Shortcuts

Share