Bangladeshi Students Association at King Saud University, Riyadh,K.S.A

Bangladeshi Students Association at King Saud University, Riyadh,K.S.A Bangladeshi Students welfare Association at King Saud University, Riyadh, Saudi Arabia

Bangladeshi Students Association at King Saud University working for welfare of the Students studying at King Saud University or wishing for study at this university

সৌদি বিশ্ববিদ্যালয়সমূহের প্রীতি সম্মেলন–২০২৬-এ কিং সাউদ ইউনিভার্সিটির বাংলাদেশি গ্রাজুয়েট ও শিক্ষার্থীদের উপস্থিতি। 🇸🇦...
19/07/2026

সৌদি বিশ্ববিদ্যালয়সমূহের প্রীতি সম্মেলন–২০২৬-এ কিং সাউদ ইউনিভার্সিটির বাংলাদেশি গ্রাজুয়েট ও শিক্ষার্থীদের উপস্থিতি। 🇸🇦🤝🇧🇩

প্রীতি সম্মেলনে সবচে সুন্দর দিক ছিল মতের ভিন্নতার ঊর্ধ্বে উঠে ভ্রাতৃত্বের বন্ধন। সালাফী, কওমী, সুন্নীসহ বিভিন্ন ধারার আলেম, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক সালাম, মুসাফাহা ও সৌহার্দ্যপূর্ণ মিলন সত্যিই অনুপ্রেরণাদায়ক।

ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু ইত্তিফাক ও পারস্পরিক শ্রদ্ধাই উম্মাহর শক্তি। আল্লাহ আমাদের মাঝে এই ভ্রাতৃত্ব, সহিষ্ণুতা ও ঐক্যকে আরও সুদৃঢ় করুন।

আলহামদুলিল্লাহ!গর্ব আর ভালোবাসায় মোড়া এক বিদায়ের দিন।কিং সাউদ ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী, আমাদের প্রিয় মাওঃ শাইখ আব...
09/02/2026

আলহামদুলিল্লাহ!

গর্ব আর ভালোবাসায় মোড়া এক বিদায়ের দিন।
কিং সাউদ ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী, আমাদের প্রিয় মাওঃ শাইখ আব্দুল সালাম পিএইচডি ডিগ্রি অর্জনের মাধ্যমে জ্ঞানসাধনার এক দীর্ঘ ও মর্যাদাপূর্ণ অধ্যায় সফলভাবে সম্পন্ন করেছেন। আলহামদুলিল্লাহ।

কিং সাউদ ইউনিভার্সিটি বাংলাদেশি পরিবারের পক্ষ থেকে আমরা অন্তরের গভীরতা থেকে তাঁর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাঁকে ইলমে নাফে‘, সুগভীর প্রজ্ঞা ও খাঁটি আমলের নূরে উত্তরোত্তর সমৃদ্ধ করেন এবং দ্বীন ও মানবতার খেদমতে তাঁকে কবুল করে নিন।

উল্লেখ্য, ড. আব্দুল সালাম সাহেবের পিএইচডি থিসিস—
“الحديث والمحدثون في بنغلاديش دراسة استقرائية تحليلية”
(বাংলাদেশে হাদিস ও মুহাদ্দিস: একটি আরোহমূলক বিশ্লেষণাত্মক সমীক্ষা) বাংলাদেশে হাদিস গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন করবে, ইনশাআল্লাহ।

আজ আমরা তাঁকে বিদায় জানালেও, তাঁর অর্জন, সাধনা ও অবদান আমাদের জন্য অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে থাকবে।দোয়া রইল, যেখানেই থাকুন, দ্বীনের খেদমতে আপনার কলম ও কণ্ঠ হোক আলোর মিনার।

আলহামদুলিল্লাহ!আজ কিং সউদ বিশ্ববিদ্যালয়ে আমাদের সিনিয়র সহপাঠী জামেয়া দারুল মাআরিফ ও আইআইইউসির সাবেক শিক্ষক শাইখ আব্দুল...
08/12/2025

আলহামদুলিল্লাহ!
আজ কিং সউদ বিশ্ববিদ্যালয়ে আমাদের সিনিয়র সহপাঠী জামেয়া দারুল মাআরিফ ও আইআইইউসির সাবেক শিক্ষক শাইখ আব্দুল সালাম ভাই এর পিএইচডি থিসিস সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হলো।
থিসিসের শিরোনাম:
“الحديث والمحدثون في بنغلاديش دراسة استقرائية تحليلية”
বাংলাদেশে হাদিস ও মুহাদ্দিস: একটি আরোহমূলক বিশ্লেষণাত্মক সমীক্ষা।

এই গুরুত্বপূর্ণ অধ্যয়ন বাংলাদেশের হাদিস গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে, ইনশাআল্লাহ।

কিং সাউদ ইউনিভার্সিটির নিবেদিতপ্রাণ ও মেধাবি শিক্ষার্থী খলিলুর রহমান ভাই ইলমুন নাফস অর্থাৎ মনোবিজ্ঞান বিভাগে তাঁর অনার্স...
08/12/2025

কিং সাউদ ইউনিভার্সিটির নিবেদিতপ্রাণ ও মেধাবি শিক্ষার্থী খলিলুর রহমান ভাই ইলমুন নাফস অর্থাৎ মনোবিজ্ঞান বিভাগে তাঁর অনার্স-মাস্টার্স যাত্রা সফলভাবে সম্পন্ন করেছেন। দীর্ঘ শিক্ষাজীবনের সেই পরিচিত করিডোর, ক্লাসরুম, গবেষণার টেবিল সবকিছুকে বিদায় জানিয়ে তিনি নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন। বিদায় কখনোই সহজ নয়, আর শিক্ষা জীবনের বিদায় তো আরও গভীর; তবু বাস্তবতার এই কঠিন ধাপই মানুষকে সামনে এগিয়ে দেয়।

আমাদের কিং সাউদ বাংলাদেশি পরিবার তাঁর এই অর্জনকে সাধুবাদ জানায় আনন্দের সঙ্গে, আমরা তাঁর জন্য দোয়ার হাত তুলে দিচ্ছি মন ভরে, আশা ভরে।

আল্লাহ তাআলা তাঁর সামনে পথগুলো সহজ করে দিন।নতুন দরজা খুলে দিন জ্ঞান, প্রজ্ঞা, প্রশান্তি এবং কল্যাণের দরজা। তাঁর কাজকে মানুষের উপকারে পরিণত করুন, আর তাঁকে দ্বীন ও দুনিয়ার সেই সাফল্য দিন যার আলোতে তিনি নিজেই নিজেকে চিনে নেবেন নতুনভাবে।

খলিলুর রহমান ভাই, আপনার দৃঢ়তা ও পরিশ্রম সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।আপনার উত্তরোত্তর সফলতা কামনা করছি ।

Address

Riyadh

Telephone

+966538314175

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi Students Association at King Saud University, Riyadh,K.S.A posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bangladeshi Students Association at King Saud University, Riyadh,K.S.A:

Shortcuts

Share