provide this institute.There are 6 department(Mechanical,Electrical,Automobile,Civil wood,Construction,Computer). About 1600 student studying in 2shift.This Institute have hostel facility for male&female student.
প্রতিষ্ঠার পটভূমি
তখন ১৯৫৮ ইং সাল। পাকিস্তানের করাচিতে অবস্থিত সুইডিস-পাকিস্তানি ইনষ্টিটিউট অব টেকনোলজীতে তৎকালিন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) প্রায় ৩০ জন ছাত্র অধ্যায়নরত ছিল।
তাদেরকে পূর্ব-পাকিস্তান থেকে বিমানে করে করাচি গিয়ে নিয়মিত পড়ালেখা চালিয়ে যেতে হত। যা ছিল একটি বাঙ্গালি পরিবারে জন্য খুবই ব্যয়বহুল।
সেখানকার বাঙ্গালি ছাত্ররা প্রায় অসহায় হয়ে পড়েছিল। তারা তখন করাচি সুইডিস-পাকিস্তানি ইনষ্টিটিউট এর Chief Advisor Mr. Leden সাথে দেখা করেন। তার কাছে পূর্ব পাকিস্তানে এই জাতীয় একটি ইন্সটিটিউট প্রতিষ্ঠার জন্য অনুরোধ জানান । Mr. Leden এব্যাপারে তারও আগ্রহ আছে বলে জানান । কিন্তু এটি বাস্তবায়ন করার জন্য পাকিস্তান সরকারের মাধ্যমে তার দেশের সরকারের নিকট প্রস্তাব উপস্থাপন করার পরামর্শ দেন ।
এরই ধারাবাহিকতায় ছাত্ররা একত্রিত হয়ে তৎকালিন পাকিস্তানের কেন্দ্রিয় সরকারের শিল্প মন্ত্রি জনাব এ,কে, খান এর সাথে দেখা করেন। এ, কে,. খান ছিলেন তৎকালিন মন্ত্রিপরিষদের প্রভাবশালি বাঙ্গালি মন্ত্রি। তার বাড়ী ছিল চট্টগ্রামে (বর্তমান এ, কে, খান গ্রুপ কোম্পানির প্রতিষ্ঠাতা)। মন্ত্রি থাকা অবস্থায় তিনি তখন করাচি শহরে স্বপরিবারে বসবাস করতেন।
ছাত্ররা তখন তার বাসায় গিয়ে তাদের দাবি জানান। তারা মন্ত্রিকে যতদ্রুত সম্ভব পূর্ব পাকিস্তানে এই জাতীয় একটি ইন্সটিটিউট প্রতিষ্ঠার জ্ন্য জোরালো দাবি জানান। এ, কে, খান এর স্ত্রী ও তখন ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানান এবং তার স্বামীকে এ ব্যপারে চেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।
তৎকালিন ছাত্রদের মধ্যে যারা এই দাবি আদায়ের জন্য সচ্চোর ছিলেন, তাদের মধ্যে অন্যতম কয়েকজন হলেনঃ
জনাব সবির উদ্দন আহমেদ
জনাব আব্দুর রহমান মৃধা
জনাব মোখশেদ আলী
এরই ধারাবহিকতায় তিনি কেন্দ্রিয় সরকারকে চট্টগ্রামের কাপ্তাইতে এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠার প্রস্তাব দেন। পরবর্তি কালে কেন্দ্রিয় সরকারের আহবানে সুইডেন থেকে আগত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাপ্তাই সফর করেন এবং প্রকল্প এলাকা পরিদর্শন করে তাদের সম্মতি জানান। এর কিছুদিন পরই “SENTAB” নামের একটি সুইডশ নির্মান প্রতিষ্ঠান রাজকিয় সুইডিশ সরকারের পক্ষে তাদের নির্মান কাজ শুরু করেন ১৯৬০ ইং সালে এবং নির্মান সমাপ্তি হয় ১৯৬৫ ইং সালে।
Ref : Mr. Teacher of 1963)