Govt. Alaol College Ex-Students Forum - GESF

  • Home
  • Govt. Alaol College Ex-Students Forum - GESF

Govt. Alaol College Ex-Students Forum - GESF GESF

06/04/2020

'রিক্সাওয়ালা জানালেন আজ পাঁচ কেজি চাল, দু'কেজি ডালের একটা ত্রাণ প্যাক পেয়েছিলেন৷ কিন্তু তিনি তা নেননি৷

"শোনেন ঘরে আমার এখনো দশ কেজি আছে৷ বাপ-বেটার আরো দশদিন যাবে৷ আমি যদি নেই তো যার ঘরে নেই তার কী হবে?"

এমন বিবেকবান রিক্সাওয়ালা!!
তার কারণ তিনি স্বশিক্ষিত৷ তার একমাত্র কণ্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে বিসিএস লিখিত পরিক্ষা দিচ্ছে৷ মেয়ের বয়স যখন ৬/৭ তখন তার স্ত্রী মারা যায়৷ মেয়েকে বুকে আগলে রেখে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছেন৷ মেয়ের অমর্যদা হবে ভেবে উত্তরা থেকে এসে তেজগাঁও-মগবাজার এলাকায় রিক্সা চালান৷ এখনো নিজে রান্না করে মেয়েকে খাইয়ে কাজের জন্য চলে আসেন৷

এমন বাবার প্রতি শ্রদ্ধা ত রাখাই যায়!!
কাজ ছোট হলেও মানুষ ছোট না৷

(The independent পত্রিকার সাংবাদিক এমদাদুল হক বাদল- এর ফেসবুক ওয়াল থেকে নেয়া৷)

18/03/2020

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু: আইইডিসিআর

16/03/2020
03/03/2020

সৌদি আরবসহ ৬০ টিরও বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সোমবার পর্যন্ত ইরানে ৫৪, ইতালিতে ৫২, দক্ষিণ কোরিয়ায় ২৮ ও যুক্তরাষ্ট্রে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

27/01/2020

৫ জানুয়ারি’ ২০২০ রাত অনুমান ০১.১২ ঘটিকায় অজ্ঞাত একজন পথচারী হাতিরঝিল থানার অফিসার ইনচার্জের অফিসিয়াল মোবাইল নম্বরে ফোন করে জানায়, মগবাজার ফ্লাইওভারের উপরে সোনারগাঁও প্রান্তে রেলক্রসিং বরাবর পড়ে আছে এক যুবকের লাশ’। মূহূর্তেই হাতিরঝিল থানা পুলিশ চলে যায় ঘটনাস্থলে। ঘটনাস্থলে হাজির হলেন তেজগাঁও বিভাগের ঊর্দ্ধতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

ঠোঁটে একছোপ রক্তছাড়া সারা শরীরে কোথাও কোন আঘাতের চিহৃ খুঁজে পাওয়া গেল না।

ফ্লাইওভারের যে অংশে মৃতদেহটি পড়েছিল, সেখান থেকে সোনারগাঁও ক্রসিং এবং হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী যে প্রান্তে উঠতে হয় ফ্লাইওভারে, পুরো এলাকা খোজা হলো তন্নতন্ন করে। যদি মৃতদেহের পরিচয় সনাক্তকরণের কোন আলামত পাওয়া যায়!

রাত ০২.২৫ ঘটিকায় ফ্লাইওভারের উপরে রেইনবো ক্রসিং থেকে সোনারগাঁও প্রান্তের দিকে সামান্য এগোতেই ফ্লাইওভারের রেলিং ওয়াল ঘেঁষে একটি মানিব্যাগ পাওয়া গেল। মানি ব্যাগে পাওয়া গেল একটি জাতীয় পরিচয় পত্র ও জব আইডি কার্ড। জাতীয় পরিচয়পত্র ও জব আইডি কার্ডের ছবির সাথে মিলানো হলো মৃতদেহের মুখাবয়বের। সনাক্ত হলো মৃতদেহটি।

মিজানুর রহমান। বয়স ২৫ বছর। লক্ষীপুর জেলার সদর থানাধীন ছবিলপুর গ্রামে তার জন্ম। তার বাবা আমির হোসেন পেশায় মুদি দোকানদার।

বেসরকারী এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র মিজানুর রহমান শেওড়া এলাকায় একটি মেসে থাকতো। পড়াশোনার পাশাপাশি বনানীতে অবস্থিত হোটেল ‘গোল্ডেন
টিউলিপ’ এর ফুডস এন্ড বেভারেজ শাখায় ওয়েটার হিসেবে কাজ করতো মিজানুর রহমান। নিজের পড়াশুনার খরচ চালিয়ে অবশিষ্ট টাকা পাঠাতো গ্রামে। মুদি দোকানদার বাবাকে।

ফেব্রুয়ারিতে জাপানে যাওয়ার কথা ছিল তার। জাপানি ভাষা শেখার কোর্স কমপ্লিট করেছিল। পাসপোর্টও করে ফেলেছিল। জাপানে কোন হোটেলে ভালো বেতনে চাকরি করে ঘুচাতে চেয়েছিল মা-বাবার নিত্যকার অভাব অনটন।
অভিনয়েও তার আগ্রহ ছিল যথেষ্ট। মান্না, ডিপজল ও ওমর সানিকে নকল করতে পারতো হুবহু।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে তেজগাঁও শিল্পানচল জোনের এডিসি হাফিজ আল ফারুকের নেতৃত্বে এসি মঈনুল ইসলাম, হাতিরঝিল থানার ইন্সপেক্টর মহিউদ্দীন, এসআই মবিন, এসআই খায়রুল এএসআই তরিকের একটি টী ২৩ জানুয়ারি’ ২০২০ রাত ০৮.২৫ ঘটিকায় টঙ্গী এলাকা থেকে নুরুল ইসলাম এবং ২৫ জানুয়ারি’ ২০২০ গাজীপুরা ও তুরাগ এলাকা থেকে আবদুল্লাহ বাবু ও জালালকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত নুরুল ইসলাম মূলত সিএনজি চালক। সিএনজি চালনার আড়ালে তার মূল পেশা ছিনতাই। নুরুল ইসলামসহ আরো আটজন মিলে তারা গড়ে তুলেছে সিএনজি কেন্দ্রীক দুটি ভয়ংকর ছিনতাই ও কিলিং গ্রুপ। রাত আটটার পর থেকে সূর্যোদয় পর্যন্ত আশুলিয়া, আবদুল্লাহপুর, উত্তরা, গুলশান, ভাটারা, খিলক্ষেত, বাডডা, মহাখালী, তেজগাঁও, মগবাজার, রামপুরা, ৩০০ ফিট, মিরপুর, যাত্রাবাড়ি, সাইনবোর্ড এলাকা চলতে থাকে তাদের অপকর্ম। গ্রেফতারকৃত নুরুল ইসলাম জানিয়েছে, সে ৫-৬ মাস ধরে প্রায় ৬০০ ছিনতাই করেছে। তার সহযোগী ৫-৬ জন আছে যারা প্রায় ৩-৪ বছর ধরে ছিনতাই করছে। অনেকেই ২০০০-২৫০০ ছিনতাই করেছে। রাত আটটায় বের হয়ে সূর্যোদয় পর্যন্ত কমপক্ষে একটি থেকে সর্বোচ্চ ছয়টি পর্যন্ত ছিনতাই করার রেকর্ড আছে।

জিজ্ঞাসাবাদে নূরুল ইসলাম, জালাল ও আবদুল্লাহ বাবু যে তথ্য দিয়েছে তা রীতিমতো লোমহর্ষক।

১০ ডিসেম্বর’ ২০১৯ থেকে ৬ জানুয়ারী’ ২০২০। রাজধানীর ভিন্ন ভিন্ন ফ্লাইওভারে পাওয়া গেছে চারটি লাশ। প্রত্যেকটি হত্যাকাণ্ডের ধরন একই রকম। সবার গলায় গামছা বা মাফলার পেচিয়ে হত্যা করা হয়েছে। গত ১০ ডিসেম্বর আক্তার হোসেন নামের এক স্বর্নকারকে হত্যার পর লাশ ফেলে রাখা হয় কুড়িল ফ্লাইওভারে। ৩১ ডিসেম্বর খিলক্ষেত ফ্লাইওভারে উঠার পথের ডানপাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পাওয়া যায়। ৩ জানুয়ারি’ ২০২০ কুড়িল বিশ্বরোড সংলগ্ন ফ্লাইওভারে মনির হোসেন নামে এক ব্যক্তির নাশ পাওয়া যায় এবং। সর্বশেষ ৬ জানুয়ারি মগবাজার ফ্লাইওভারের উপরে সোনারগাঁও প্রান্তে রেলক্রসিং বরাবর মিজানুর রহমানের লাশ পাওয়া যায়।

গ্রেফতারকৃত নূরুল ইসলাম ও তার সহযোগী দুই ছিনতাইকারী চারটি হত্যাকাণ্ডে জড়িত বলে বিজ্ঞ আদালতে স্বীকারাক্তিমূলক জবানবন্দি দিয়েছে নূরুল ইসলাম। মূলত: সিএনজিতে যাত্রী হিসেবে উঠিয়ে ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় তাদেরকে হত্যা করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধিক্ষেত্রের বাইরে দুটি এলাকায় গত দুই মাসে তারা আরো ০৪ টি হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নূরুল ইসলাম স্বীকার করেছে।

পাশাপাশি ছিনতাইয়ের পর অজ্ঞান বা অর্ধমৃত অবস্থায় ৩০-৪০ জন জন যাত্রীকে বিভিন্ন ফ্লাইওভার বা নির্জন অন্ধকারাচ্ছন্ন স্থানে সিএনজি থেকে ফেলে দেওয়া হয়েছে বলে স্বীকার করেছে নূরুল ইসলাম। এদের মধ্যে ৮-১০ জন বাস-ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে।

এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।

© DC Tejgaon - DMP

11/01/2020

রাজধানীর ভাটারায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে তাকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাটারায় মা ও চার ভাই-বোনের সঙ্গে থাকে শিশুটি। তার বাবা মৃত। মা অন্যের বাসায় কাজ করেন। শিশুটির বড় বোন বলেন, বৃহস্পতিবার রাতে শিশুটি বাসা থেকে বের হলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি। শুক্রবার ভোরে বিবস্ত্র, অচেতন ও রক্তাক্ত অবস্থায় তারা রাস্তায় পাশে পড়ে থাকতে দেখেন। বাসায় নিয়ে যাওয়ার পর চেতনা ফিরলে শিশুটি জানায়, চারজন লোক তাকে হাত বেঁধে যৌন নির্যাতন করেছে। তার সারা শরীরের নির্যাতনের জখম রয়েছে। পরে ভয়ে তারা কাউকে কিছু জানাননি। যখন দেখেন শারীরিক অবস্থা খারাপ হচ্ছে তখন হাসপাতালে নিয়ে যান।
শিশুটির বোন আরও জানান, তারা যে এলাকায় থাকেন সেখানে মাদক সেবিদের আনাগোনা বেশি। ওদেরই কেউ হয়তো এই কাজ করেছে। তার বোন বলেছে, সে ওই চারজনকে দেখলে চিনবে। কিন্তু তাদের নাম সে জানে না।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, তাদের কাছে কেউ কোনো অভিযোগ নিয়ে যায়নি। সাংবাদিকদের কাছে ঘটনাটি শুনে তিনি পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠিয়েছেন। পরিবারের সঙ্গে কথা বলে তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।

ধর্ষণের শাস্তি হোক ফাঁসি
06/01/2020

ধর্ষণের শাস্তি হোক ফাঁসি

ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের সা‌বেক মেধাবী ছাত্র (অর্থনী‌তি বিভাগ) বাংলা‌দেশ ব্যাং‌কের যুগ্মপ‌রিচালক জনাব মিন্টু মিয়া ভাই আজ স...
28/12/2019

ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের সা‌বেক মেধাবী ছাত্র (অর্থনী‌তি বিভাগ) বাংলা‌দেশ ব্যাং‌কের যুগ্মপ‌রিচালক জনাব মিন্টু মিয়া ভাই আজ সকা‌লে ঢাকা থে‌কে চট্টগ্রাম যাওয়ার প‌থে দু‌ইমে‌য়েসহ সড়ক দুর্ঘটণায় মৃত্যু বরণ ক‌রেন। ইন্না‌লিল্লা‌হি ওয়া ইন্না ইলাই‌হি রা‌জিয়ুন। সড়ক দুর্ঘটণা আর কত প্রাণ কে‌ড়ে নি‌বে।

25/12/2019

█▒▒▒ সর্বশেষ / Just In ▒▒▒█

ঘন কুয়াশায় ঢাকায় উড়োজাহাজ উঠানামা বন্ধ; সব ফ্লাইট পিছিয়ে গেছে ২ ঘণ্টা

24/12/2019

█▒▒▒ সর্বশেষ / Just In ▒▒▒█

** আবরার হত্যার ঘটনায় বহিস্কৃত বুয়েটের ৭ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে: হাইকোর্ট।

OMG!
24/12/2019

OMG!

হ্যাকিং যে শুধু অনৈতিক তা নয়। নৈতিক হ্যাকিংয়ের পথে থেকেও লাখ লাখ টাকা আয় করা যেতে পারে। ডিজিটাল রূপান্তরের এ যুগে ...

সরকারি আলাওল কলেজঃ এইচএসসি-২০১৭স্থানঃ চা বাগান, বাহারছাড়া সমুদ্র সৈকত
18/12/2019

সরকারি আলাওল কলেজঃ এইচএসসি-২০১৭
স্থানঃ চা বাগান, বাহারছাড়া সমুদ্র সৈকত

Address

Banshkhali, Chattogram

Telephone

+8801836077090

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Alaol College Ex-Students Forum - GESF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your university to be the top-listed University?

Share