Border Guard Public School & College,Sylhet

Border Guard Public School & College,Sylhet BGB Sector Head Quarter, Akhalia, Sylhet. শেখার উদ্দেশ্যে এসো সেবার লক্ষ্যে বেরিয়ে যাও

বিজ্ঞপ্তি।
21/05/2026

বিজ্ঞপ্তি।

HSC Exam Routine-2026
22/04/2026

HSC Exam Routine-2026

19/04/2026

আন্ত:হাউস বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ এর ভিডিও-চিত্র।

আজ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এর এসএসসি পরীক্ষার্থী ২০২৬ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের স...
15/04/2026

আজ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এর এসএসসি পরীক্ষার্থী ২০২৬ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের সুরমা মিলনায়তনে।
অনুষ্ঠানটি ৯.৩০ ঘটিকায় আরম্ভ হয় এবং দুপুর ১২.০০ ঘটিকায় শেষ হয়।
অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে দশম শ্রেণির ঈশানা সরকার, বক্তব্য রাখেন শিক্ষার্থীদের মধ্যে ফাবিহা বিনতে আহসান , দশম শ্রেণি এবং আহসানুল হক, দশম শ্রেণি। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাদেকা তাসনিম অপি এবং লাবিব আল হাসান লাবিব।
পরীক্ষার্থীদের উদ্দেশ্য নীতি নির্ধারনী বিষয়ে উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন জনাব নিখিল রঞ্জন মজুমদার, সিনিয়র শিক্ষক, জনাব আরজান আলী, সিনিয়র শিক্ষক, জনাব এনায়াতুর রহমান, সহকারী প্রধান শিক্ষক এবং জনাব রশিদ আহমদ, অধ্যক্ষ মহোদয়।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মনীষা দেব ও প্রয়াস চৌধুরী, দশম শ্রেণি

গতকাল বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ  বাঙালির ঐতিহ্যবাহী উৎসব বাংলা শুভ নববর্ষ ১৪৩৩  আনন্দঘন পরিবেশে উদ...
15/04/2026

গতকাল বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ বাঙালির ঐতিহ্যবাহী উৎসব বাংলা শুভ নববর্ষ ১৪৩৩ আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়।
প্রতিষ্ঠানের সুরমা মিলনায়তনে স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য ও কবিতা আবৃত্তিসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাদিয়া ইসলাম তোহফা, একাদশ শ্রেণি, গাইড টিচার হিসেবে ছিলেন জনাব শাশ্বতী চক্রবর্তী ও শিউলি সমাজপতি এবং অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন জনাব জনি তালুকদার, সহকারী অধ্যাপক।
সবশেষে অধ্যক্ষ জনাব রশিদ আহমদ তাঁর বক্তব্যে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং আয়োজক ও শিল্পীদের আন্তরিক ধন্যবাদ জানান।

🇧🇩 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ 🇧🇩আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৯.০০ ঘটিকায় সিলেট জেলা স...
26/03/2026

🇧🇩 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ 🇧🇩
আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৯.০০ ঘটিকায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গর্বের সাথে অংশগ্রহণ করে।
অত্যন্ত আনন্দ ও গৌরবের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের ডিসপ্লে টিম উক্ত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এই অর্জন শুধু প্রতিষ্ঠানের জন্যই নয়, বরং আমাদের সবার জন্য এক অনন্য গর্বের মুহূর্ত।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং ডিআইজি মহোদয়ের সম্মানিত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।
ডিসপ্লে টিমের সকল শিক্ষার্থী, প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট সকলকে গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান মহোদয় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
🌟 এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকুক—এই কামনাই রইল।

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬।বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ দিবসটি  যথাযোগ্য মর্যাদায়...
26/03/2026

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬।
বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। ১ম পর্বে সকাল ১০.০০ ঘটিকায় সুরমা মিলনায়তনে জনাব অপু রঞ্জন, সহকারী শিক্ষক এর পরিচালনায় মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের অতীত ইতিহাসের উপর ডকুমেন্টারি পাওয়ারপয়েন্টে প্রদর্শন করা হয়। এরপর বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব অনিল কুমার দাস মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।
২য় পর্বে, সকাল ১১.০০ ঘটিকায় ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো জুবায়ের আনোয়ার, পিএসসি, কো চেয়ারম্যান গভর্নিং বডি ও অধিনায়ক ১৯ বিজিবি মহোদয়।
প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে ২৬ শে মার্চ এর তাৎপর্য তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণ করেন জনাব মো ইয়াসিন, সহকারী শিক্ষক ; জনাব মো এনায়াতুর রহমান, সহকারী প্রধান শিক্ষক ও জনাব রশিদ আহমদ, অধ্যক্ষ মহোদয়।
৩য় পর্বে, প্রতিষ্ঠানের বড় মাঠে শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন ও রানারআপ টিমকে ট্রফি তুলে দেন অধ্যক্ষ মহোদয়।
সকাল ৯.০০ ঘটিকায় সিলেট জেলা স্টেডিয়ামে কূচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অত্যন্ত আনন্দের বিষয়- গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষার্থীদের ডিসপ্লে টিম ১ম স্থান অধিকার করে গৌরব অর্জন করে। ডিসপ্লে টিম সহ সংশ্লিষ্টদের গভর্নিং বডির চেয়ারম্যান ও কো চেয়ারম্যান মহোদয় আন্তরিক অভিনন্দন জানান।

Address

Akhalia, BGB Sector Head Quarter
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Border Guard Public School & College,Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Border Guard Public School & College,Sylhet:

Share