Pakutia B C R G University Collage

Pakutia B C R G University Collage Pakutia B.c.r.g. Degree College is an academic institute located at Pakutia Nagarpur Tangail. Its institute code (EIIN) is 114589.

College Code:5334 It was established on 01 July, 1967.

26/02/2026
17/02/2025

জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো শক্তিশালী একটি লেখা।

সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, "Compound Interest হল এই পৃথিবীর অষ্টম আশ্চর্য্য"।
উনার এই কথার সাথে একমত হয়ে SUCCESS Magazine- এর Publisher Darren Hardy একটি বই লিখেন The Compound Effect নামে, যেটি The New York Times Bestseller.
এই বইটিতে কিছু চমৎকার Key Idea আছে যা আমাদের সবাইকে একটা Perfect Life Resolution বানাতে সাহায্য করতে পারে।
আচ্ছা বলুনতো,
কোন মানুষের Successful বা Failure হওয়ার পিছনে Root Factor হিসেবে কাজ করে কোনটা? তার ছোটবেলা, সে কিভাবে বড় হয়েছে, তার পরিবেশ নাকি অন্য কিছু?
লেখকের মতে সেই Root Factor হল তার নিজের নেয়া ছোট ছোট চয়েজগুলো।
এই পুরো পৃথিবীতে শুধুমাত্র একটাই জিনিস আছে যেটা যদি আমরা চাই তাহলে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে আমাদের চয়েজ। আর এই চয়েজগুলোই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আউটকামের জন্য দায়ী।
আপনি যদি ইচ্ছা করেন তাহলে অফিস থেকে ফেরার পর জিমে যেতে পারেন বা সোফাতে শুয়ে টিভিও দেখতে পারেন। আপনি যদি চান কোন কারনে আপনার বউয়ের সাথে ঝগড়া হওয়ার পর সবকিছু ভুলে পিছনে ফিরে তাকে জড়িয়ে ধরতে পারেন বা আপনার ইগোকে প্রশ্রয় দিয়ে সেখান থেকে বেড়িয়েও আসতে পারেন।
এরকম ছোট ছোট চয়েজগুলোই আমাদের সবকিছুর আউটকামগুলোকে নির্ধারন করে: আপনি সারাজীবন সুস্থ্য থাকবেন নাকি রোগের বয়ে বেড়াবেন, আপনি একটা দীর্ঘ এবং মধুর সম্পর্ক পাবেন নাকি আপনার মেয়েকে জবাব দিতে হবে কেন তার মাকে আপনি ডিভোর্স দিয়েছিলেন।
কিন্তু আমরা এরকম ছোট ছোট চয়েজগুলোতে বেশি মন দিই না, যদি আমি আপনাকে এখন দুটো অপশন দেই: আপনাকে এখন ১ টাকা দিব যেটা আগামী ১ মাস প্রতিদিন দিগুন হবে অথবা এখনই একবারে ১০ কোটি টাকা দিব; তাহলে আপনি এর মধ্যে কোন অফারট নিতে পছন্দ করবেন।
বেশিরভাগ মানুষই, হয়তো প্রায় সবাই ২ নাম্বার অপশন অর্থাৎ ১০ কোটি টাকাই নিবে। আচ্ছা তাহলে আমি ১ নাম্বার অফারটা নিজের কাছে রেখে দিলাম। এবার দেখা যাক ১ মাস পর এর আউটকাম কি আসে।
৫ দিন পর আমার কাছে আছে ১৬ টাকা আর আপনার কাছে ১০ কোটি। ১০ দিন পর আমার কাছে আছে ৫১২ টাকা আর আপনার কাছে সেই ১০ কোটি। ২০ দিন পর আমার কাছে ৫,২৪,২৮৮ আর আপনার কাছে সেই ১০ কোটি টাকা। আপনি এত টাকায় অনেক মজাতেই আছেন।
এবার ৩১ দিন পর আপনার কাছে আছে এখনো সেই ১০ কোটি কিন্তু আমার কাছ আছে ১০৭,৩৭,৪১,৮২৪ অর্থাৎ ১০৭ কোটি টাকা। যেটা কিনা আপনার থেকে ১০ গুন বেশি।
এবার তো বুঝা যাচ্ছে আইনস্টাইন কেন Compound Interest ব্যাপারটাকে 8th Wonder of World বলেছেন। সাকসেস জিনিসটাও ঠিক এই প্যাটার্নটাই ফলো করে।
Darren Hardy বলেছেন, "After 31 months or 31 years, the person who uses the positive nature of the compound effect appears to be an overnight success."
যেমন রুপক অর্থে রাশেদ, বিজয়, জুয়েল তিন বন্ধুর উদাহরন দেখা যাক। তিনজনই একরকম পরিবেশে বড় হয়েছে, একই জায়গায় থাকে আর ইনকাম মোটামুটি একই রকম। আর হ্যা ধরা যাক তিনজনেরই বিয়ে হয়ে গেছে এবং সবারই ওয়াইফের সাথে একটু মনোমালিন্য চলছে।
নতুন মাস বা বছরের শুরু থেকে রাশেদ সবসময় যা করে সেটাই করতে থাকল, কারন তার মনে হয় এটাতেই সে খুশী আছে। হ্যা শুধু কখনো কখনো সবার ব্যাপারে বিভিন্ন বিষয়ে অভিযোগ করা শুরু করল।
অন্যদিকে বিজয় একটি Daily Checklist বানিয়ে নিজের মধ্যে কিছু ছোট ছোট Insignificant Positive Change আনা শুরু করল। যেমন-
১- প্রতিদিন ঘুমানোর আগে একটা ভাল বইয়ের ১০ পৃষ্ঠা পড়া।
২- প্রতিদিন অফিসে যাওয়ার বা ফেরার সময় গাড়িতে বসে বা সুবিধামত সময়ে ৩০ মিনিট কোন Self Help/Motivational ভিডিও দেখা।
৩- নিজের ডেইলি ডায়েট প্ল্যান থেকে ১২৫ ক্যালরি কমালো।
৪- প্রতিদিন এক্সট্রা অন্তত ২ লিটার পানি খাওয়া।
৫- প্রতিদিন ১ মাইল হাটা।
৬- ব্যবসায়ীক স্বার্থ জড়িত প্রতিদিন অন্তত এমন ২/১ জনকে ফোন দিয়ে খোজখবর নেয়া বা সম্পর্কোন্নয়ন।
৭- নিজের বউকে নিয়ে প্রতি সপ্তাহে শুধুমাত্র ১ দিন বাইরে ডিনারের জন্য যাওয়া।
এবার অন্যদিকে জুয়েল কিছু ছোট ছোট Insignificant Negative Change আনা শুরু করল। যেমন:
১- প্রতিদিন লাঞ্চে একটু করে জাংকফুড খাওয়া।
২- কাজের চাপের অজুহাতে সপ্তাহে ৩/৪ দিন জিম মিস দেয়া।
৩- প্রতিদিন অফিস থেকে ফেরার সময় ১ বোতল কোল্ডড্রিঙ্কস খাওয়া।
৪- টিভিতে ফেভারিট শো দেখার জন্য ইভিনিং ওয়াক বন্ধ করে দেয়া।
৫- সময়ের অভাবের অজুহাতে অফিসিয়াল যোগাযোগ কমিয়ে দেয়া।
৬- ব্যস্ততার অজুহাতে বউয়ের সাথে বাইরে যাওয়াও বন্ধ করে দিল।
পরব্ররতী ৫ মাসে ৩ বন্ধুর তেমন কোন পার্থক্য দেখা গেল না। ১০ মাস পরেও একই। এবার বিজয় একটু একটু ফ্রাস্ট্রেট হতে লাগল। কেননা এখনো সে কোন পজটিভ রেজাল্ট দেখতে পায়নি তাও সে কোনরকমে জেদ ধরে চালিয়ে গেল, যেখানে জুয়েল কম কাজ করে জীবনকে উপভোগ করতে থাকল। আর রাশেদও খুশিতেই আছে।
কিন্তু ২৫ মাস পর হঠাৎই এদের মধ্যে কিছুটা বড় পার্থক্য দেখতে পাওয়া গেল, আর ২৭ মাস পর সেটা আরো ক্লিয়ারলি দেখতে পাওয়া গেল।
And after 31 months the differences become poles apart.
রাশেদ এখন আরো বেশি কম্পলেইন করে সবার ব্যাপারে। সে বেশিরভাগ সময়ই Bore এবং Purposeless অনুভব করে।
জুয়েল রোজ একটু একটু জাংকফুড খেয়ে এবং জিম বাদ দিয়ে ১৫ কেজি ওজন বাড়ালো, সাথে নানান রোগব্যাধি। যোগাযোগ কমিয়ে দেয়ার ফলে বিজনেসের অবস্থাও খারাপ হতে লাগল। ফলস্বরূপ আর্থিক অবস্থাও খারাপ হয়ে গেল সেই সাথে বউয়ের সাথেও সম্পর্ক খারাপ হয়ে ডিভোর্সের পর্যায়ে চলে গেল।
Small negative changes compounded for 31 months brought a horrific result.
এবার আসা যাক বিজয়ের ব্যাপারে। এই ৩১ মাসে সে প্রায় ৫০ টি বই এবং ৪৬৫ ঘন্টা উপকারী ভিডিও দেখে নিয়েছে যেটাতে তার Knowledge & Wisdom দুটোই আগের থেকে অনেকগুণ বেড়ে গেল।
প্রতিদিন শুধু ১২৫ ক্যালরি কমিয়ে আর ১ মাইল হেটে ১৫ কেজি ওজন কমালো যে কারনে সে এখনো আগের মতই স্লিম আর হ্যান্ডসাম। প্রতিদিন মাত্র ২ লিটার পানি খেয়ে মোট প্রায় দুই হাজার লিটার পানি খেয়ে নিল যা কিনা তার নিজের ভিতরে অনেক রোগকে বেড়ে ওঠা কমিয়ে দিল।
আর প্রতিদিন মাত্র দুইটা কল করে সে মোট ১৮০০ কল দিল যাতে সম্পর্ক ভালো হল ফলে বিজনেসও বাড়তে থাকল।
সপ্তাহে মাত্র একদিন বউকে ডিনারে নিয়ে গিয়ে মোট ১২৪ টা ডিনার ডেট করে ফেলল, যাতে তার বউ খুশী হল, নিজেদের সম্পর্কটাও মজবুত হল।
Strong insignificant changes compounded for 31 months brought an outstanding result for him.
কিন্তু!!
যদি সাকসেস পাওয়া এতটাই সোজা হয় আর আমরা সবাই প্রসেসটাও জানি, তাহলে কেন আমরা এই সূত্রটা ফলো করতে ব্যর্থ হয়ে যাই?
লেখকের মতে চারটি ফাঁদ আছে যার কারনে আমরা ব্যর্থ হই বা Consistency ধরে রাখতে পারি না।
1- Starting Results Are Invisible
ভাবুন যদি আপনি আজ একটা বার্গার খান আর পরদিন সকালে ১৫ কেজি ওজন বাড়িয়ে ঘুম থেকে ওঠেন তাহলে কি আপনি কোনদিনও একটা বার্গার খেতেন? অথবা আজ একটি সিগারেট খান আর পরদিন সকালে আপনি গলায় ক্যান্সার নিয়ে ঘুম থেকে ওঠেন, তাহলে কি আপনি কোনদিনও একটা সিগারেট খাওয়ার সাহস করতেন?
কিন্তু সমস্যাটা হল শুরুতে কোন পরিবর্তনই চোখে ধরা পরে না। কিছু মাস বা কিছু বছর পর হঠৎ যেন রাতারাতি কিছু ভয়ানক ফলাফল সামনে এসে যায়, যতক্ষণে সেটাকে আটকানোর আর সুযোগ থাকে না।
এই ফাঁদ থেকে বাঁচার জন্য আপনাকে সবসময় এটা মনে রাখতে হবে, "Every choice you make ignites a butterfly effect" মানে আপনাকে সতর্ক হয়ে প্রতিটা চয়েজ মন দিয়ে নিতে হবে।
2-Deceptiveness
লস এঞ্জেলসগামী কোন বিমান যদি ১ ডিগ্রিও Off Route হয়ে যায় তো সেই প্লেন লস এঞ্জেলস থেকে ১৫০ মাইল দূরে অন্য কোন দ্বীপে গিয়ে ল্যান্ড করবে। এবার আপনি ভাবুন যদি আপনিও নিজের জীবনে শুধুমাত্র ১ ডিগ্রীও Off Route হয়ে যান ১০ বা ১৫ বছরের জন্য, তাহলে জীবনের কোথায় গিয়ে ল্যান্ড করবেন!
এটা থেকে বাঁচার জন্য একটা গাইডলাইন থাকা খুবই দরকার। যেমন একটা Daily Checklist যেটা একটা ফুটপ্রিন্টের মত আপনাকে On Track থাকার জন্য সাহায্য করবে। যদি আপনি কোন কারনে কিছুদিনের জন্য অফট্র‍্যাক হয়েও যান তখন এই চেকলিস্টটা আপনাকে অন ট্র‍্যাকে ফিরে আসার জন্য অনেকটা সাহায্য করবে।
3- Immediate Gratification
আপনার কাছে দুটো অপশন আছে, ডিনারের পর আপনি একটা হট চকলেট কেক খেতে পারেন বা শুধু ১ গ্লাস পানি খেতে পারেন। আপনি পানি বেছে নিলেন আর আপনার একটা বন্ধু নিল কেক। বন্ধু খুব আনন্দে ওই কেকটাকে আপনার চোখের সামনে মজা করে খেতে লাগল। আর এদিকে আপনি শুধু পানি খাচ্ছেন যেটার এতটুকুও কোন স্বাদ নেই। তখন কেমন লাগবে আপনার?
এটাই ফাঁদ!
যদি আপনি শর্ট টার্মে দেখেন তাহলে কোন ভাল চয়েজ বেছে নিলে তাতে আপনি কিছুই পান না কিন্তু যদি একটা খারাপ চয়েজকে বেছে নেন তাহলে আপনি অনেক খুশী আর মজা লাভ করেন।
Which is a great paradox.
যেমন Darren Hardy বলেছেন,
"Short term pleasures create long term pains and short term pains create long term pleasures.
জীবনে একবার তো আপনাকে কষ্ট করতেই হবে, আপনি এটাকে Skip করতে পারবেন না। এই কষ্ট দুই ধরনের হয়: Pain of Discipline এবং Pain of regret.
কিন্তু ডিসিপ্লিনের কষ্টে ওজন শুধু কয়েক গ্রাম এবং কিছুদিনের যেখানে রিগ্রেটের কষ্টের ওজন কয়েক টন এবং আজীবনের।
এবার চয়েজ আপনার।
4- What is easy to do is also not easy to do.
চেকলিষ্ট Maintain করা, প্রতিদিন শুধুমাত্র দুই বোতল পানি খাওয়া, ১ মাইল হাটা; এইসব কাজ করা খুবই সহজ।
হ্যা সহজ তো বটেই কিন্তু এটা করা অনেকটা মুশকিলও।
লেখক বলেছেন শুধুমাত্র একটা জিনিস এরকম আছে যেটা Successful এবং Unsuccessful দুধনের লোকেদের মধ্যেই Common, তাদের কেউই ভাল চয়েজটা বেছে নিতে ভালবাসে না।
হ্যা এটাই সত্যি!
হট চকলেট কেকের পরিবর্তে শুধু স্বাদহীন পানি খেতে কেউই ভালবাসে না, কিন্তু সাকসেসফুল লোকেরা তাও যেকোন ভাবে তাদের Will Power বা নিজের Why Power- কে কাজে লাগিয়ে সেই কাজটা করে নেয়।
যেমন মোহাম্মদ আলী বলেছেন,
"I hated every minute of training but I love being a world champion."
তো এই ফাঁদ থেকে বাঁচার জন্য আপনার ওই Why টাকে খুজে বের করতে হবে। এই Why যত পাওয়ারফুল হবে আপনিও ততটাই পাওয়ারফুল হবেন।
So prepare a Checklist on daily basis, which will guide you throughout the year to stay on the right track.
One thing is fixed that you can never escape from the compound effect, either u earn it or you pay for it.

23/08/2024

যারা সাহায্যের জন্য সঠিক মাধ্যম খুঁজে বেড়াচ্ছেন।

যে কোনো পেমেন্ট মেথড থেকে এই প্রকল্পে অনুদান পাঠাতে ক্লিক করুন: https://asf.sh/flood

A/c Name: As Sunnah Foundation
A/c No.07511100103013
EXIM Bank Limited
Satarkul Branch
SWIFT Code: EXBKBDDH
Routing:100264025
Dhaka

📲বিকাশ/নগদ মার্চেন্ট: 01958 277609 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে।)

22/08/2024

বন্যাদুর্গতদের জন্য ত্রাণসামগ্রী প্রস্তুতির কাজে স্বেচ্ছাসেবক প্রয়োজন
আগামীকাল দুই শিফটে ত্রাণসামগ্রী প্রস্তুত করা হবে। এক শিফট শুরু হবে সকাল ৭টায়। আরেক শিফট শুরু হবে বিকেল ৩টায়।
এই দুই শিফটের যেকোনো এক সময় আপনি চাইলে স্বেচ্ছাসেবা দিতে আসতে পারেন। যেহেতু এটি পরিশ্রমসাধ্য কাজ, এজন্য আমরা কায়িক শ্রমে সক্ষম এ ধরনের মানুষকেই আমন্ত্রণ জানাচ্ছি।
প্যাকেজিংয়ের স্থান মাদরাসাতুস-সুন্নাহ। সবাই সেখানে উপস্থিত হয়ে যেতে পারেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয় থেকে পরিবহনের ব্যবস্থা রয়েছে।
🗺️ মাদরাসাতুস সুন্নাহর ঠিকানা:
ব্লক-সি, রোড-৩/বি, সানভ্যালি আবাসন, স্বদেশ প্রপার্টিস, সাতারকুল, বাড্ডা, ঢাকা
🗺️ আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয়
প্লট-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা

04/05/2024

আমি কফির চেয়ে চা পছন্দ করি।
I prefer tea to Coffee.

আমি মাংসের চেয়ে চিকেন পছন্দ করি।
I prefer chicken to beef.

আমি ঝালের চেয়ে টক পছন্দ করি।
I prefer sour to pungent.

আমি শার্টের চেয়ে পান্জাবী পছন্দ করি।
I prefer panjabi to shirt.

আমি ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করি।
I prefer Cricket to Football.

আমি মেসির চেয়ে রোনালদোকে পছন্দ করি।
I prefer Ronaldo to Messi.

আমি মোবাইলের চেয়ে কম্পিউটার পছন্দ করি।
I prefer computer to mobile.

আমি লালের চেয়ে কালো পছন্দ করি।
I prefer black to red.

আমি স্প্যানিশ এর চেয়ে ইংলিশ পছন্দ করি।
I prefer English to Spanish.

আমি জুস এর চেয়ে কোকাকোলা পছন্দ করি।
I prefer Coca-cola to juice.

29/04/2024

ইংরেজিতে Smartly কথা বলতে চাইলে সমার্থক শব্দ বেশি বেশি জানতে হবে।
---------------------------------------------
গুরুত্বপুর্ণ কিছু সমার্থক শব্দ
মূল্যবান= Valuable, precious, costly, useful, beneficial,
চমৎকার= Excellent, superb, outstanding, splendid.
আন্তরিক= Cordial, friendly, affectionate, warm-hearted.
আকর্ষণীয়= Cute, adorable, pretty, catchy, appealing
বিরক্তিকর= Boring, tedious, dull, disgusting, annoying,
বিখ্যাত= Famous, popular, well known, prominent, famed.
মন্দ/খারাপ= Bad, inferior, unsatisfactory, nasty, imperfect.
সুখী/আনন্দিত= Happy, cheerful, cheery, merry, joyful, jovial
ধৈর্যশীল= Patient, tolerant, calm, forbearing, persistent,
বোকা/নির্বোধ= Silly, foolish, stupid, unintelligent, idiotic
দক্ষ = Efficient, proficient, skilled, competent, productive.
বিশ্বাস = Believe, trust, faith, confidence, admit, regard
সাহায্য = Help, aid, assist, support, serve, encourage, attend
দেখা = Look, see, notice, watch, observe, view, recognize,
আগ্রহী = Eager, keen, interested, fervent, enthusiastic,
ভুল/ত্রুটি= Wrong, incorrect, mistaken, error, fault,
কল্পনা করা= Imagine, fancy, fantasy, envision, envisage.
ধারনা করা= Idea, concept, belief, opinion, perception, view,
তৈরি/সৃষ্টি করা= Create, make, build, produce, generate
বড়/বৃহৎ= Big, large, vast, huge, immense, massive.
শুরু/আরম্ভ= Start, launch, begin, inception, dawn, opening
প্রশংসা করা= Admire, praise, appreciate, adore, honor,
সন্তুষ্ট= Satisfaction, pleasure, amusement, cheerfulness.
চিন্তা/উদ্বেগ= Worry, anxiety, concern, anguish, uncertainty,
Online English Language Club-OELC
শেষ= End, conclusion, termination, finish, close, edge,
সঠিক= Correct, perfect, appropriate, right, accurate, exact.
বিশেষ= Special, exceptional, exclusive, uncommon, extraordinary
গুরুত্বপূর্ণ= Important, significant, principal, momentous,
চেষ্টা/প্রচেষ্টা= Effort, struggle, attempt, intention, try
দ্রুত= Fast, quick, rapid, speedy, swift, brisk, fleet, active.
শান্ত= Calm, quite, cool, peaceful, tranquil, serene, mild
আবেগ= Emotion, sentiment, reaction, response, passion, feeling.
বিশস্ত= Faithful, devoted, loyal, trustworthy, reliable, trusty, true.
উপকারী= Beneficent, helpful, favorable, useful, beneficent.
ক্রয় করা= Buy, purchase, investment, acquisition, gain, deal.
বুদ্ধিমান= Intelligent, bright, smart, brilliant, creative, quick-witted.
ভদ্র, মার্জিত= Polite, well-mannered, modest, gentle, courteous.
English Therapy
হতাশ= Disappointed, upset, depressed, hopeless, let down.
অসাধারণ= Awesome, impressive, stunning, amazing, mind-blowing.
দুঃখিত= Sorry, sad, unhappy, sorrowful, downcast, penitent.
ধন্যবাদ= Thanks, gratitude, appreciation, gratefulness, thanksgiving.
আশাবাদী= Optimistic, hopeful, confident, promising, expectant.
খুশি /সন্তুষ্ট= Glad, pleased, happy, joyful, delighted, thrilled, merry.
ঘৃণা= Hate, loathing, detestation, dislike, distaste, antipathy.
যাওয়া = Go, proceed, move, recede, depart, fade, disappear, travel
মিথ্যা = False, fake, bogus, counterfeit, spurious, untrue
সামান্য = Little, tiny, small, diminutive, shrimp, runt, puny
বর্ণনা করা = Describe, represent, characterize, narrate, relate,
ধ্বংস = Destroy, ruin, demolish, raze, waste, slay, end
হাস্যকর = Funny, humorous, amusing, comic, comical, laughable
নতুন = New, current, recent, modern, unique, up-to-date, dewy
সব = all, full, whole, every, everyone, entire, total, complete
সর্বদা = always, constantly, ever, permanently, evermore, eternally
সুলভ = available, handy, convenient, common, attainable, obtainable,
সাধারণ = General, common, ordinary, usual, normal, simple, typical
বিশুদ্ধ = Pure, fresh, natural, Perfect, authentic, genuine
সক্রিয় = Active, effective, abuzz, operative, reactive, live, speedy
জয় = Win, victory, gain, success, conquest, conquest, achievement
উপহার = Gift, grant, presentation, reward, offering, gratuity
তুলনা করা = comparison, compare
-------------------------------------------
[Collected and edited]

24/04/2024

35 টি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম----
ইংরেজিতে অনর্গল কথা বলতে নিচের 66 টি Structures জানা খুবই গুরুত্বপূর্ণ:
★RULE:1
কোনো কিছু প্রয়োজন বুঝাতে,
আমরা need to use করব।
sub+need to+verb1
I need to learn English.
আমার ইংরেজি শিখা প্রয়োজন।
I need to buy a book.
আমার একটি বই কিনা প্রয়োজন।
I need to help him.
আমার তাকে সাহায্য করা প্রয়োজন।
I need to do the work.
আমার কাজটি করা প্রয়োজন।
★RULE:2
☞I am having a hard time+ ing যুক্ত verb(কোন কিছু করতে সমস্যা হচ্ছে)
1.I am having a hard time understanding my friends.( আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে )
2.I am having a hard time downloading songs.( আমার গান গুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে)
3..I am having a hard time answering your questions.( তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে)।
Similarly, I am having a hard time understanding the rules. I am having a hard time browsing internet.
★ RULE:3
☞There is something wrong with + noun.( কোন কিছুতে সমস্যা হয়েছে)
1. There is something wrong with computer.(আমার কম্পিউটার এ সমস্যা হয়েছে)
2. There is something wrong with my mobile.(আমার মোবাইলে সমস্যা হয়েছে)
3. There is something wrong with my certificate.(আমার সার্টিফিকেট এ সমস্যা হয়েছে)
4.There is something wrong with my Television.(আমার টেলিভিশন এ সমস্যা হয়েছে)
★Rules:4
☞I have decided to+ verb...(কোন কিছুর সিদ্ধান্ত নিয়েছি)
1.I have decided to learn English.( আমি ইংরেজী শেখার সিদ্ধান্ত নিয়েছি)
2. I have decided to change myself.(আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)
3.I have decided to work hard.(আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি)
4.I have decided to help the poor.(আমি গরীবদের কে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি)
5.I have decided to change my bad habits.(আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)
★RUlE:5
☞I am trying to + verb.(কোন কিছু করার চেষ্টা করতেছি) যেমন,
1. I am trying to learn English.( আমি ইংরেজী শিখতে চেষ্টা করতেছি)
2. I am trying to do something.(আমি কিছু করার চেষ্টা করতেছি)
3. I am trying to help the street children.( আমি পথশিশু দের সাহায্য করতে চেষ্টা করতেছি)
4. I am trying to clean my room.(আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি)
5.I am trying to motivate him.(আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি)
★RULE:6
☞I have heard that +.....(আমি শুনেছি যে.....)
1.I have heard that you learn English.(আমি শুনেছি তুমি ইংরেজী শিখ)
2.I have heard that English Group is very useful for learners.(আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থী দের জন্য উপকারী)
3.I have heard that he is very talented.(আমি শুনেছি সে খুব মেধাবী)
4.I have heard that you work hard.(আমি শুনেছি তুমি কঠোর কাজ কর)
5.I have heard that you study well.(আমি শুনেছি তুমি ভালভাবে পড়াশুনা কর)
6.I have heard that you like traditional foods.(আমি শুনেছি তুমি traditional খাবার পছন্দ কর)
7.I have heard that you waste your time.(আমি শুনেছি তুমি তোমার সময় অপচয় কর)
★RULE:7
No need - দরকার নেই।
Structure : No need to + verb + obj.
No need to tell.- বলার দরকার নাই।
No need to wait.- অপেক্ষা করার দরকার নাই।
No need to write. -লেখার দরকার নাই।
No need to stand.- দাঁড়ানোর দরকার নাই।
No need to sit.- বসার দরকার নাই।
No need to go.- যাওয়ার দরকার নাই।
No need to eat.- খাওয়ার দরকার নাই।
No need to learn.- শেখার দরকার নাই।
No need to cook.- রান্না করার দরকার নাই।
No need to work.- কাজ করার দরকার নাই।
No need to believe. - বিশ্বাস করার দরকার নাই।
No need to waste time.- সময় অপচয় করার দরকার নাই।
No need to stop.- বন্ধ করার দরকার নাই।
★RULE:8
How often দিয়ে বাক্য গঠনঃ-
=> How often will you do? - তুমি কতবার করবে?
=> How often do you exercise? - তুমি কতদিন পর পর ব্যায়াম কর।
=> How often do you visit your parents? - তুমি কতদিন পর পর তোমার মা-বাবার সাথে দেখা কর?
=> How often do you change your password? - তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন কর?
=> How often do you need facial? - কতদিন পর পর তোমার ফেসিয়াল করা প্রয়োজন হয়?
=> How often do you visit the library? কতদিন পরপর তুমি লাইব্রেরী পরিদর্শন কর?
=> How often do you go to doctor for checkup? - তুমি চেকআপের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে যাও?
=> How often do you log in to Facebook account?
কতদিন পর পর তুমি ফেসবুক একাউন্টে লগইন কর?
---Conversation
A. How often do you use the computer?
(কতদিন পরপর তুমি কম্পিউটার ব্যবহার কর?)
B. Every day. I can’t think anymore without computer.
(প্রত্যেকদিন. আমি কম্পিউটার ছাড়া কোনকিছু চিন্তাও করতে পারি না)
A. How often do you take physical exercise? (তুমি কতদিন পর পর শরীরচর্চা কর?)
B. Every day. I keep myself fit by doing this. (প্রতিদিন। এর মাধ্যমে আমি নিজেকে ফিট রাখি)
★RULE:9
I will be able to -আমি পারবো
* আমি করতে পারবো - I will be able to do
* আমি আসতে পারবো - I will be able to come
* আমি যেতে পারবো - I will be able to go
* আমি আসতে পারবো না - I won’t be able to come
* আমি যেতে পারবো না - I won’t be able to go
* আমি কাজটি করতে পারবো - I will be able to do the work
আমি কাজটি করতে পারবো না - I won’t be able to do the work
* তুমি কি করতে পারবে? - will you be able to do?
* তুমি কি করতে পারবে না? - Won’t you be able to do?
* রুবি আসতে পারবে - Rubi will be able to come
* রুবি আসতে পারবে না - Rubi won’t be able to come
* রুবি কি আসতে পারবে না? - Won’t Rubi be able to come?
* আমি করতে সক্ষম হয়েছি - I have been able to do
★RULE:10
SHOULD HAVE=থাকা উচিত
আপনার শালীনতা থাকা উচিত
You should have modesty
তোমার একটি গাড়ি থাকা উচিত
You should have a car
তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত
You should have respect for adults
শিক্ষদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত
We should have respect for teacher.
পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত
You should have attention for study
★RULE:11
AS+ADJECTIVE +AS
As bright as day( দিনের মতো উজ্জ্বল)
As black as coal( কয়লার মতো কালো)
As hard as iron( লোহার মতো শক্ত)
As cold as ice( বরফের মতো ঠান্ডা)
As brave as lion( সিংহের মতো সাহসী)
As strong as tiger( বাঘের মতো শক্তিশালী)
As pure as flower (ফুলের মতো পবিত্র)
As clear as day( দিনের মতো পরিষ্কার)
★RULE:12
Therevis no difficulty in + verb+ing
1.There is no difficulty inTalking
-কথা বলায় কোন সমস্যা নেই
2.There is no difficulty in searching
-খোজায় কোন সমস্যা নেই
3.There is no difficulty in reserving
-সংরক্ষণ করায় কোন সমস্যা নেই
4.There is no difficulty in flowering
- ফুল তোলায় কোন সমস্যা নেই
5.There is no difficulty in saving
রক্ষা করায় কোন সমস্যা নেই
6.There is no difficulty in cooking
রান্না করায় কোন সমস্যা নেই
7.There is no difficulty in describing
বর্ননা করায় কোন সমস্যা নেই
8.There is no difficulty in checking
পরিক্ষা করায় কোন সমস্যা নেই
★RULE:13
I like the way + sub + verb
1. I like the way you talk
আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি।
2. I like the way you walk
আমি তোমার হাটার ধরন পছন্দ করি।
3. I like the way he loves
আমি তার ভালোবাসার তরিকা পছন্দ করি।
4. I like the way they fight
আমি তাদের মারামারির পদ্ধতি পছন্দ করি।
5. I like the way you play football
আমি তোমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি।
তার লেখার ধরনটা আমার ভালো লাগে।
I like the way she writes.
তার খেলার ধরনটা আমার ভালো লাগে।
I like the way he plays.
তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে।
I like the way he teaches.
নেগেটিভ করতে হলে 'don't' যুক্ত করতে হবে।
তার লেখার ধরনটা আমার ভালো লাগে না।
I don't like the way she writes.
তার খেলার ধরনটা আমার ভালো লাগে না।
I don't like the way he plays.
তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে না।
I don't like the way he teaches.
★RULE:14
Would you mind এর সঠিক ব্যবহার। আপনি যদি ভদ্রভাবে কাউকে কোন সুপারিশ করতে চান, তখন ব্যবহার করবেন …
👉Would you mind + Verb+ing….?
Or,
👉Would you please + verb…...?
আপনি কি একটু সরে বসবেন ?
👉Would you mind moving aside please?
👉Would you please move aside please.
আমাকে কিছু টাকা ধার দিবেন কি ?
👉Would you mind lending me some money?
👉Would you please lend me some money ?
আপনার নামটা বলবেন কি ?
👉Would you mind telling me your name?
👉Would you please tell me your name.?
★RULE:15
There এর ব্যাবহার(থাকা অর্থে)
1.সেখানে একটি গাড়ি আছে
=there is a car.
2. সেখানে 20 টা গাড়ি আছে।
=there are twenty cars.
3.সেখানে কোনো গাড়ি নেই।
=There is no car.
4. সেখানে একটি গাড়ি ছিল
=there was a car.
5. সেখানে 20টা গাড়ি ছিল।
=there were Twenty cars.
6. সেখানে কোন গাড়ি ছিল না।
=there was no car.
have,has,had-থাকা
7. তার একটা গাড়ি আছে।
=he has a car.
8. তাদের কোনো গাড়ি নেই
=they have no car.
9. তার একটি গাড়ি ছিল।
=he had a car.
10. তার কোন গাড়ি ছিল না
=he had no car.
11. আমার একটি গাড়ি হবে।
=i will have a car.
12. মিনার গাড়ি হবে না।
=mina will have no car.
★RULE:16
সম্ভাবনা বেশি হলে would ব্যবহার হয়, কম হলে May, Might..
I would go to Dhaka next month.
আগামি মাসে আমি ঢাকা যেতে পারি
I would go to London next yr.
আগামি বছর আমি লন্ডন যেতে পারি
I would do this work.
আমি এই কাজটি করতে পারি.
i would drink tea at night.
আমি রাত্রে চা খেতে পারি.
Today I would play football.
আজ আমি ফুটবল খেলতে পারি।
★RULE:17
Supposed to + am, is, are, was, were = কথা আছে/ কথা ছিল
আমার ঢাকা যাওয়ার কথা ছিল।
I was supposed to go to Dhaka.
আমার কলমটি কেনার কথা আছে।
I am supposed to buy this pen.
তার বাজারে আসার কথা আছে
He is supposed to come to market
তাদের ফুটবল খেলার কথা আছে
They are supposed to play football
★RULE:18
Don't be upset- মন খারাপ করিও না
মন খারাপ করিও না তুমি একটি সুন্দর মেয়েকে বিয়ে করবে।
Don't be upset you will marry a beautiful girl.
মন খারাপ করিও না তুমি একটি সুন্দর ছেলেকে বিয়ে করবে।
Don't be upset you will marry a handsome boy.
হতাশ হইও না তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে।
Don't be upset you will overcome bad time one day.
হতাশ হইও না তোমার জীবন উজ্জ্বল হবে।
Don't be upset you will shine in life.
হতাশ হইও না তুমি একটি ভালো চাকরি পাবে
Don't be upset you will get a good job.
★RULE:19
It’s bad to + verb- এটা----খারাপ
It is bad to say.... এটা বলা খারাপ।
It is bad to see.... এটা দেখা খারাপ।
It is bad to listen.... এটা শুনা খারাপ।
★RULE:20
Something to + verb( কিছু---আছে)
Something to do.... কিছু করার আছে।
Something to say.... কিছু বলার আছে।
Something to eat....কিছু খাওয়ার আছে।
★RULE:21
Let's notএর ব্যবহার
Let's not do it....চলো আমরা এটা না করি
Let's not see it.... চলো আমরা এটা না দেখি।
Let's not eat it.... চলো আমরা এটা না খাই।
Let's not watch television....চলো টিভি না দেখি
★RULE:22
It is time to + verb- এখন সময়
It is time to eat.... এখন খাওয়ার সময় হয়েছে।
It is time to go.... এখন যাওয়ার সময় হয়েছে।
It is time to recite.... এখন তেলাওয়াতের সময় হয়েছে।
★RULE:23
How else এর ব্যবহার- আর কিভাবে
★How else shall i love you?
আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো?
★How else shall i tell you?
আর কিভাবে আমি তোমায় বলবো?
★How else shall i make you undrestand?
আর কিভাবে আমি তোমায় বুঝাবো?
★How else shall i miss you?
আর কিভাবে আমি তোমায় মিস করবো?
★RULE:24
could এর ব্যবহার।
আমি হাটতে পারতাম।
I could walk.
তুমি কাজটি করতে পারতে।
You could do the work.
সাধারণত কাউকে ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করতে বা সৌজন্য প্রকাশে could এর ব্যবহার হয়, তবে বাক্যগুলি সাধারণত প্রশ্নবোধক হয়,
যেমন, Could you please tell me the time?
দয়া করে সময়টা আমাকে বলতে পারবেন?
Could you lend me your book?
আপনার বইটি কি আমায় ধার দিতে পারবেন?
Could you come to my home.
আপনি আমার বাড়িতে আসতে পারবেন কি?
Could you help me with some money?
আপনি আমায় কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবেন কি?
★RULE:25
That’s why-এ কারণেই
✪ That’s why you need to do the job. - এ কারণেই তোমার চাকরিটি করা প্রয়োজন।
✪ That’s why he has gone to market. - এ কারণেই সে বাজারে গিয়েছে।
✪ That’s why people admire you. - এ কারণেই লোকজন আপনাকে সম্মান করে।
✪ That’s why I always try to help others. - এ কারণেই আমি সর্বদা অন্যকে সাহায্য করার চেষ্টা করি।
✪ That’s why you fail to understand. - এ কারণেই তুমি বুঝতে ব্যর্থ হও।
✪ That’s why she smiles after seeing you. - এ কারণেই তোমাকে দেখার পর সে হাসে।
✪ That’s why you need to secure your home. - এ কারণেই তোমার বাড়ির নিরাপত্তা বিধান করা দরকার।
✪ That’s why you’ve got the promotion. - এ কারণেই তুমি পদোন্নতি পেয়েছো।
★RULE:26
Nothing makes sense
( কোন কিছু ভাল না লাগা বুঝাতে)
Nothing makes sense without you.
তুমি ছাড়া কোন কিছু ভালো লাগে না।
Nothing makes sense without reading.
পড়া ছাড়া কোন কিছু ভালো লাগে না।
Nothing makes sense without sleeping -ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না।
★RULE:27
Structure : It is high time + subject + verb এর past from + extension.
এখনই আমার ইংরেজিতে কথা বলার উপযুক্ত সময়।
It is high time I spoke English.
এখনই আমাদের ইংরেজি শেখার উপযুক্ত সময়।
It is high time we learnt English.
এখনই তোমার সেখানে যাওয়ার উপযুক্ত সময়।
It is high time you went there.
এখনই তোমার ধূমপান পরিত্যাগ করার উপযুক্ত সময়।
It is high time you gave up smoking.
এখনই তোমার আমার সাথে দেখা করার উপযুক্ত সময়।
It is high time you met me.
এখনই তোমার ঐ ছেলেকে ভুলে যাওয়ার উপযুক্ত সময়।
It is high time you forgot that boy.
এখনই আমাদের গরিবদের সাহায্য করার উপযুক্ত সময় ।
It is high time we helped the poor.
★RULE:28
কেউ কোন কিছু করতে পারদর্শী বা দক্ষ অর্থে "Good at"এর ব্যবহার।
affirmative sentence : Subject + am/ is/are/was/were+ good at +noun/verb+ing+extension.
সে ইংরেজিতে পারদর্শী।
He is good at English.
এক সময় আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম।
Once I was good at swimming.
সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী।
He is good at speaking in English.
তারা ক্রিকেট খেলায় দক্ষ।
They are good at playing cricket.
সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী।
She is good at talking to girls .
ছেলেটি ছবি আঁকায় পারদর্শী ।
The boy is good at drawing.
সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী ছিল।
He was good at talking to girls.
★RULE:29
Like এর ব্যবহার
I like.
আমি পছন্দ করি.
I like her.
আমি তাকে পছন্দ করি.
I like you.
আমি তোমাকে পছন্দ করি.
I like to read book.
আমি বই পড়তে পছন্দ করি.
I like my parents.
আমি আমার বাবা-মা কে পছন্দ করি
I like my teacher.
আমি আমার শিক্ষককে পছন্দ করি.
I like honest person.
আমি সৎ ব্যক্তিকে পছন্দ করি.
★RULE:30
I don’t know how to+ verb এর ব্যাবহার।
I don't know.
আমি জানিনা।
I don't know how to play.
আমি জানিনা কি ভাবে খেলতে হয়.
I don't know how to read.
আমি জানিনা কি ভাবে পড়তে হয়.
I don't know how to learn.
আমি জানিনা কি ভাবে শিখতে হয়.
I don't know how to dream.
আমি জানিনা কি ভাবে সপ্ন দেখতে হয়.
★RULE:31
If I were you, I would + (verb)- কল্পনা অর্থে, আমি যদি তোমার যায়গায় থাকতাম।
✪ If I were you, I would enjoy my vacation.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তবে আমার ছুটি উপভোগ করতাম।
✪ If I were you, I would continue working until it is done.
আমি তোমার স্থানে থাকলে কাজটি শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতাম।
✪ If I were you, I would answer the question."
আমি তোমার স্থানে হলে প্রশ্নটির উত্তর দিতাম।
✪ If I were you, I would help the poor.
আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে গরিবদেরকে সাহায্য করতাম।
✪ If I were you, I would travel to Switzerland.
আমি তোমার স্থলে হলে, সুইজারল্যা- ভ্রমন করতাম ।
✪ If I were you, I would make my parents happy.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে আমার পিতামাতাকে খুশি রাখতাম।
✪ If I were you, I would try to solve the problem.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে সমস্যাটির সমাধানের চেষ্টা করতাম।
✪ If I were you, I wouldn’t go there.
আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে আমি সেখানে যেতাম না।
✪ If I were you, I would fight for my country.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে আমি আমার দেশের জন্য যুদ্ধ করতাম।
★RULE:32
There's no need to ....................... কোন দরকার নেই।
চিন্তিত হওয়ার কোন দরকার নেই।
= There's no need to be worried.
হতাস হওয়ার কোন দরকার নেই।
= There's no need to be upset .
ফিরে যাওয়ার কোন দরকার নেই।
= There's no need to go back .
তাকে ডাকার কোন দরকার নেই।
= There's no need to call him .
মিথ্যা বলার কোন দরকার নেই।
= There's no need to tell lies .
★RULE:33
I feel like + verb + ing(আমার ইচ্ছে হচ্ছে)
I feel like eating ( আমার খেতে ইচ্ছে করছে)
I feel like sleeping( আমার ঘুমাতে ইচ্ছে করছে)
I feel like reading ( আমার পড়তে ইচ্ছে করছে)
I feel like gossiping ( আমার আড্ডা দিতে ইচ্ছে করছে)
I feel like travelling ( আমার ঘুরতে ইচ্ছে করছে)
I feel like playing ( আমার খেলতে ইচ্ছে করছে)
I feel like dancing( আমার নাচতে ইচ্ছে করছে)
l feel like writing ( আমার লিখতে ইচ্ছে করছে)
RULE:34
It is time to + verb(এখন সময়)
এখন শিখার সময়
It's time to learn
এখন যাওয়ার সময়
It's time to go
এখন বাড়িতে থাকার সময়
It's time to stay at home
★RULE:35
I would like এর ব্যবহার (ইচ্ছে অর্থে)
✪ আমি যেতে চাই - I would like to go.
✪ আমি তার সাথে দেখা করতে চাই - I would like to meet him.
✪ আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই - I would like to thank you.
✪ আমি কেনাকাটা করতে চাই I would like to shop
✪ আমি নিজেকে ব্যাখা করতে চাই - I would like to explain myself.
✪ আমি একজন শিক্ষক হতে চাই - I would like to become a teacher.
✪ আমি আপনাকে প্রায়ই দেখতে চাই - I would like to see you more often.
✪ আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই - I would like to meet the manager.
✪ আমি অনুশীলন করতে চাই - I would like to practice.
✪ আমি একটি রান্নার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই - I would like to compete in a cooking contest.
✪ আমি একজন ডাক্তার হতে চাই I would like to become a Doctor.
✪ আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টিজগত সম্পর্কে আরো জানতে চাই
I would like to know more about the creation of Almighty Allah.
------------------------------
Collected

Address

Pakutia, Nagarpur
Tangail
1936

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pakutia B C R G University Collage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share