Bangladesh Students' Organization, Egypt

Call Directions Website Contact the university

Bangladesh Students' Organization, Egypt The Official page of Bangladesh Students' Organization, Egypt
الصفحة الرسمية لاتحاد طلبة بنجلاديش بمصر

*আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ফলাফলে এমফিল ডিগ্রি অর্জন: আব্দুল কাইয়ূম নূরুল ইসলামকে ইত্তিহাদের অভিনন্দন*আলহামদু...
20/10/2026

*আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ফলাফলে এমফিল ডিগ্রি অর্জন: আব্দুল কাইয়ূম নূরুল ইসলামকে ইত্তিহাদের অভিনন্দন*

আলহামদুলিল্লাহ!

মিশরের ঐতিহ্যবাহী *আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি অনুষদের তাফসির ও উলুমুল কুরআন বিভাগের* মেধাবী গবেষক *আব্দুল কাইয়ূম নূরুল ইসলাম* এমফিল থিসিস ডিসকাশন সেমিনারে সর্বোচ্চ ফলাফল *‘মুমতাজ’ (Excellent)* অর্জন করেছেন।

গত ১৭ অক্টোবর ২০২৬ খ্রি., শনিবার, সকাল ১০টায় কায়রোর দাররাসায় অবস্থিত ইসলামিক থিওলজি অনুষদের ইমাম আয-যাহাবি মিলনায়তনে তাঁর থিসিস ডিসকাশন সেমিনার অনুষ্ঠিত হয়।

গবেষণাকর্ম পর্যালোচনা শেষে সম্মানিত আলোচকবৃন্দ তাঁকে সর্বোচ্চ ফলাফল মুমতাজ প্রদান করেন।

*📚 গবেষণাপত্রের শিরোনাম:*
«تعليقة على أوائل تفسير البيضاوي للشيخ إسماعيل حقي البروسوي، (ت ۱۱۳۷ هـ) من أول قوله تعالى: ”الحمد لله رب العالمين“ إلى قوله تعالى: ”ولا الضالين“: تحقيق ودراسة»

বাংলা অর্থ: শাইখ ইসমাইল হাক্কি আল-বুরুসাবি (রহ.)-এর তাফসিরুল বাইযাবির প্রারম্ভিক অংশের ওপর রচিত টীকা—‘আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন’ থেকে ‘ওয়ালাদ্দাল্লিন’ পর্যন্ত: তাহকিক ও অধ্যয়ন।

*🎓 সেমিনারে উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ*

১. *ড. মুহাম্মাদ আব্দুল করিম কাসিব* — সহকারী অধ্যাপক, তাফসির ও উলুমুল কুরআন বিভাগ, ইসলামিক থিওলজি অনুষদ, আল-আযহার বিশ্ববিদ্যালয়, কায়রো।

২. *ড. মুহাম্মাদ হাসান মুহাম্মাদ সাবাতান* — অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান, তাফসির ও উলুমুল কুরআন বিভাগ; সাবেক ওয়াকিল, পোস্টগ্র্যাজুয়েট অনুষদ, আল-আযহার বিশ্ববিদ্যালয়, কায়রো।

৩. *ড. আব্দুল গাফফার আহমাদ আব্দুল গাফফার* — সহকারী অধ্যাপক, ইসলামিক থিওলজি অনুষদ, আল-আযহার বিশ্ববিদ্যালয়, আল-মানুফিয়া।

আল-আযহার বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বখ্যাত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ফলাফলে এমফিল ডিগ্রি অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের শিক্ষার্থী ও গবেষক সমাজের জন্য আনন্দ, অনুপ্রেরণা ও গৌরবের বিষয়।

তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায় আরও উৎসাহিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।

*বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর (ইত্তিহাদ)*-এর পক্ষ থেকে আব্দুল কাইয়ূম নূরুল ইসলামকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

মহান আল্লাহ তাঁর ইলম ও গবেষণায় বরকত দান করুন, তাঁর অর্জিত জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগানোর তাওফিক দিন এবং দ্বীন, দেশ ও মানবতার সেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ করে দিন।

*কার্যকরী কমিটি ২০২৫-২৬*
*বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর (ইত্তিহাদ)*

আল-আজহার ইসলামিক মিশন ইনস্টিটিউটের সমাপনী অনুষ্ঠান সম্পন্নএসএসসি ও এইচএসসিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য, সে...
12/10/2026

আল-আজহার ইসলামিক মিশন ইনস্টিটিউটের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

এসএসসি ও এইচএসসিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য, সেরা দশে ছয়জন

১২ অক্টোবর ২০২৬: মিশরের গ্র্যান্ড ইমাম মহামান্য অধ্যাপক ড. আহমদ আত-তাইয়্যেবের নির্দেশনা ও তত্ত্বাবধানে বিশ্বখ্যাত আল-আজহার ইসলামিক মিশন ইনস্টিটিউটের বালক ও বালিকা শাখার এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের উল্লেখযোগ্য একাডেমিক সাফল্য বিশেষভাবে প্রশংসিত হয়।

আল-আজহারের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আজহারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আন্তর্জাতিক শিক্ষার্থীবিষয়ক গ্র্যান্ড ইমামের উপদেষ্টা অধ্যাপক ড. নাহলা সাবরি আস-সাঈদি, মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে, বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার মাহমুদ খান মিল্কী, ভিসা প্রতিনিধি মুআয বিন মাহবুব, জুলাই যোদ্ধা মাসুদ হাসান রনি এবং মিসর ও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ।

অনুষ্ঠান পরিচালনা করেন ইন্দোনেশিয়ার 🇮🇩
শিক্ষার্থী
সিতি খাদিজা লোকমান
মুহাম্মাদ রায়হানুল ইসলাম
দাফা সাবুতরা ইরওয়ান
ফুতরি রামাজানি সিয়াজান ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিলাওয়াত করেন বাংলাদেশি শিক্ষার্থী তামিম ইকবাল। আরবি ভাষায় বিদায়ী বক্তব্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আনিসুর রহমান এবং ইংরেজিতে বিদায়ী বক্তব্য দেন ইন্দোনেশিয়ার 🇮🇩 ছাত্রী হানিয়া লাইলাতুল ফিকরিয়া।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থীবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. নাহলা সাবরি আস-সাঈদি, আল-আজহার ইনস্টিটিউট সেক্টরের শিক্ষা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ড. আবু আল-ইয়াজিদ সালামা এবং আল-আজহার ইসলামিক রিসার্চ একাডেমির মহাসচিব ড. আব্দুদ দায়িম জুনদি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ বছর ১৪৫টি দেশের প্রায় দুই হাজার শিক্ষার্থী ইনস্টিটিউটের বালক ও বালিকা শাখা থেকে এসএসসি ও এইচএসসি পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০ জন। বিশেষভাবে উল্লেখযোগ্য, এইচএসসি পর্যায়ে সেরা দশের মধ্যে ছয়জন বাংলাদেশি শিক্ষার্থী স্থান অর্জন করেছেন।

তাঁরা হলেন—আব্দুল্লাহ আশরাফ মাহমুদ, মুহাম্মাদ সুহাইল, রিদোয়ান আহমাদ, নাঈম উদ্দিন হাবিব ও এমডি হারুন রাশেদ। এ ছাড়া এসএসসি পর্যায়ে সেরা দশে স্থান অর্জন করেছেন মুহাম্মাদ হুসাইন।

বাংলাদেশি শিক্ষার্থীদের এ সাফল্যে আল-আজহারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। তাঁদের মতে, শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায়, উত্তম আচরণ ও শিক্ষার প্রতি নিষ্ঠা এ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে স্যার বাংলাদেশি শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানান। তিনি তাঁদের পড়াশোনায় সর্বোচ্চ মনোযোগী হওয়ার পাশাপাশি শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান, যা তাঁদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, শিক্ষার্থীদের প্রয়োজন, পরামর্শ ও সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস সব সময় তাঁদের পাশে থাকবে।

রাষ্ট্রদূতের উপস্থিতি ও আন্তরিক বক্তব্যে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদেশের মাটিতে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই অর্জনের মুহূর্তে বাংলাদেশের একজন অভিভাবকসুলভ প্রতিনিধিকে পাশে পেয়ে তাঁরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আল-আজহার ইসলামিক মিশন ইনস্টিটিউটের বালক শাখার ডিন তামিম ফয়সাল এবং বালিকা শাখার ডিন সুরাইয়া আবদুস সামি-সহ সংশ্লিষ্ট শিক্ষকেরা জানান, বাংলাদেশি শিক্ষার্থীরা বরাবরের মতো এবারও মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাঁদের সুন্দর আচরণ, অধ্যবসায় ও পড়াশোনার প্রতি আন্তরিকতা প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তাঁরা।

এ সময় বাংলাদেশ দূতাবাস ও আল-আজহার কর্তৃপক্ষের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাফল্য বিশেষ গুরুত্ব লাভ করে।

আল-আজহারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের এ অর্জন শুধু তাঁদের ব্যক্তিগত সাফল্য নয়; বরং বাংলাদেশের শিক্ষার্থীসমাজের জন্যও গৌরবের বিষয়। তাঁদের এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতে আরও শিক্ষার্থীকে নিষ্ঠা, অধ্যবসায় ও একাগ্রতার সঙ্গে জ্ঞানার্জনে অনুপ্রাণিত করবে—এমন প্রত্যাশা।

বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিসর।
২০২৫–২৬ সেশন

বিশেষ দাওয়াতনামামহান সৃষ্টিকর্তার অশেষ অনুগ্রহে ইতিহাসে সর্বপ্রথম বাংলাদেশি নারী শিক্ষার্থী হিসেবে আল-আজহার বিশ্ববিদ্যাল...
03/10/2026

বিশেষ দাওয়াতনামা

মহান সৃষ্টিকর্তার অশেষ অনুগ্রহে ইতিহাসে সর্বপ্রথম বাংলাদেশি নারী শিক্ষার্থী হিসেবে আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে এমফিলের থিসিস সম্পন্ন করতে যাচ্ছেন মেধাবী গবেষক মুনিরা তাহের আবু তাহের। তাঁর থিসিসের আলোচনা সভা
لجنة مناقشة رسالة التخصص (الماجستير)
অনুষ্ঠিত হতে যাচ্ছে।

📙 থিসিসের শিরোনাম:
من حروف المعاني (عسى-عند-كأنّ) وأثرها في التفسير في النصف الثاني من القرآن الكريم جمعا ودراسة

📅 তারিখ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬
⏰ সময়: সকাল ১০:০০টা
📍 স্থান:
ইমাম আহমদ আত-তাইয়্যিব মিলনায়তন,
কুল্লিয়াতুল উলূমিল ইসলামিয়্যাহ ওয়াল আরাবিয়্যাহ লিততুল্লাবিল ওয়াফিদিন,
নাসর সিটি, কায়রো।
https://share.google/nN6Ih7FoGy1ngtNv4

বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন, মিসরের পক্ষ থেকে
বাংলাদেশি সকল ছাত্রভাইকে এই গৌরবময় অনুষ্ঠানে
সৌজন্যপূর্ণ উপস্থিতির জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

আপনাদের উপস্থিতি গবেষকের জন্য
অনুপ্রেরণা ও দোয়ার এক মূল্যবান নিদর্শন।

কার্যকরী পরিষদ 2025-26
বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন মিশর।

আল-আযহার ইসলামিক মিশন সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের (চার্জ দ্যা এফায়ার্স)  পরিদর্শনআজ রবিবার সকাল ১১টায় আল-আযহার ইন্টা...
27/09/2026

আল-আযহার ইসলামিক মিশন সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের (চার্জ দ্যা এফায়ার্স) পরিদর্শন

আজ রবিবার সকাল ১১টায় আল-আযহার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ইসলামিক মিশন সিটির (আবাসিক এলাকা) মহাপরিচালক ডক্টর ঈসাম কাজির আমন্ত্রণে মিশন সিটি পরিদর্শনে আসেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মহোদয় গৌতম কুমার দে। মহাপরিচালক ডক্টর ঈসাম কাজি, সহকারি মহাপরিচালক ওস্তাদ মোস্তফা ও প্রেস সচিব ওমর ফাতেহি রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনার সাথে গ্রহণ করেন।

রাষ্ট্রদূত মহোদয়ের সাথে ছিলেন মিশরে বাংলাদেশি ছাত্রসংগঠনের ভিপি দেলোয়ার মাহমুদ খান মিল্কি, পিএইচডি গবেষক আব্দুর রহিম, জুলাই যোদ্ধা কিশোরগঞ্জ জেলার মাসুদ হাসান, বাংলাদেশি স্টুডেন্টদের ভিসা সংক্রান্ত প্রতিনিধি মুয়াজ বিন মাহবুব ও অন্যান্য ছাত্রবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশি ছাত্রদের সার্বিক সুযোগ-সুবিধা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় — শিক্ষাবৃত্তি বৃদ্ধি, আবাসিক হোস্টেলে বাংলাদেশিদের আবাসন ব্যবস্থা সম্প্রসারণ এবং সর্বোচ্চ রেজাল্টধারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা প্রদানের বিষয়সহ আরও নানা প্রসঙ্গ উঠে আসে। মহাপরিচালক গুরুত্বসহকারে সব শোনেন এবং সহযোগিতার আশ্বাস দেন। তিনি আনন্দের সাথে উল্লেখ করেন যে, বাংলাদেশি ছাত্ররা বহু বছর ধরে মিশরে সর্বোচ্চ সংখ্যক রেজাল্ট অর্জনকারীর স্থান দখল করে আছে এবং তারা অত্যন্ত পরিশ্রমী ও ভদ্র। তিনি বাংলাদেশি ছাত্রছাত্রীদের সার্বিক মঙ্গল কামনা করেন।

সাক্ষাতে রাষ্ট্রদূত মহোদয় বাংলাদেশের সভ্যতা-সংস্কৃতি তুলে ধরেন এবং বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দেশের ঐতিহ্যবাহী বাহন রিকশার একটি গিফট আইটেম উপহার দেন, সেই সাথে এর ইতিহাসও তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যেন মিশন সিটিতে বাংলাদেশি ছাত্রদের সিট সংখ্যা বৃদ্ধি করা হয়, যাতে মেধাবী ছাত্ররা উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে বাংলাদেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারে।

মিশন সিটি পরিদর্শন

এরপর মহাপরিচালক ও সিনিয়র কর্মকর্তাদের সাথে রাষ্ট্রদূত মহোদয় ইসলামিক মিশন সিটির বিভিন্ন সেক্টর ঘুরে দেখেন — প্রথমে পাবলিক লাইব্রেরি, এরপর টেনিস ও বিলিয়ার্ড হল, এবং জিম ও ফিটনেস হল। বাংলাদেশের সংস্কৃতি ও পরিচিতি মিশন সিটিতে অবস্থানরত ১০৩টি দেশের ছাত্রদের কাছে তুলে ধরতে তিনি জাতীয় ফল কাঁঠাল গাছ রোপণ করেন, যাতে আগামী শত বছর ধরে বিশ্বের শিক্ষার্থী-গবেষকরা বাংলাদেশকে জানতে পারে।

রাষ্ট্রদূত মহোদয় মহাপরিচালকের কাছে অনুরোধ জানান যেন বাংলাদেশি ছাত্ররা মিশন সিটিতে সর্বোচ্চ অগ্রাধিকার পায়, এবং মহাপরিচালক এই আবেদন গুরুত্বের সাথে গ্রহণ করেন। বিনিময়ে ডক্টর ঈসাম কাজি আল-আযহার ও এর সিলেবাস সম্পর্কিত কিছু বই রাষ্ট্রদূত মহোদয়কে উপহার দেন।

রাষ্ট্রদূতের অনুভূতি

রাষ্ট্রদূত মহোদয় বিস্ময় প্রকাশ করে বলেন, এত বড় ব্যক্তিত্বের অধিকারী হয়েও মহাপরিচালক সব সময় সব ছাত্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও হাস্যোজ্জ্বল — বাংলাদেশের সকল ছাত্রের উচিত তাঁর মতো বন্ধুত্বপূর্ণ হওয়া। মিশন সিটি সম্পর্কে তিনি বলেন, এটি একটি "গ্রিন ভ্যালি" এবং এর পরিচ্ছন্নতা দেখে তিনি মুগ্ধ — এমন গোছানো আবাসিক পরিবেশ তিনি আগে দেখেননি।

তিনি বাংলাদেশি ছাত্রদের উদ্দেশে বলেন, মন দিয়ে পড়াশোনা করার পাশাপাশি মিশন সিটির সব কার্যক্রমে অংশ নিতে, জিমে যেতে ও শারীরিক ব্যায়াম চর্চা করতে। সবশেষে তিনি জানান, বাংলাদেশি ছাত্রদের সার্বিক কল্যাণে তিনি সবসময় পাশে ছিলেন এবং থাকবেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মিসরে আন্তর্জাতিক মাওলিদ সেমিনার ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্নআহলে সুন্নাত ...
04/09/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মিসরে আন্তর্জাতিক মাওলিদ সেমিনার ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশ, মিসর শাখা (কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৬)-এর আয়োজনে মিসরের কায়রোস্থ 'নাদী আল-মিয়াহ' হলরুমে উদযাপিত হলো "International Mawlid Seminar & Award Ceremony"। পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে আয়োজিত এই মহাসমাবেশে শামায়েলে মুহাম্মাদিয়া ﷺ পাঠ, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উক্ত আন্তর্জাতিক মাহফিলে 'ইত্তিহাদ'-এর পক্ষ থেকে গৌরবোজ্জ্বল উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রশংসনীয়। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় প্রখ্যাত আলেমে দ্বীন শায়েখ সাইফুল আজম বাবর আল-আজহারী-কে । 'ইত্তিহাদ'-এর পক্ষ থেকে এবং আয়োজকদের উপস্থিতিতে তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আলোকিত করেছেন:

প্রফেসর ড. আবদেল ফাত্তাহ আল-আওয়ারী (Prof. Dr. Abdel Fattah Al-Awari)

প্রফেসর ড. সুবহি আবদেল ফাত্তাহ রাবী (Prof. Dr. Subhi Abdel Fattah Rabie)

বাংলাদেশ দূতাবাসের মান্যবর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মহাদয় জনাব গৌতম কুমার দে।

বাংলাদেশ দূতাবাসের সম্মানিত ফার্স্ট সেক্রেটারি জনাব জাকির হোসাইন ।

ইসলামিক মূল্যবোধ, মহানবী ﷺ-এর আদর্শ প্রচার এবং প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ রাখতে এই আয়োজন বিশেষ ভূমিকা পালন করেছে। আয়োজকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

*ধন‍্যবাদান্তে,*
*কার্যকরী কমিটি ২০২৫-২৬*
*বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন মিশর।*

শোকবার্তাগভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে, ( -فضيلة الأستاذة كاترينة علي -رحمها الله تعالى) অধ্যাপিকা  ক্য...
14/08/2026

শোকবার্তা

গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে, ( -فضيلة الأستاذة كاترينة علي -رحمها الله تعالى) অধ্যাপিকা ক্যাতরিনা আলি
-রহিমাহাল্লাহু তাআলা-, সাবেক ডিন, আল-আজহার ইসলামিক মিশন ইনস্টিটিউট, বালিকা শাখা, ইন্তেকাল করেছেন।
إنا لله وإنا إليه راجعون

তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।

বিদেশি শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা, সহযোগিতা ও মমত্ববোধ ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি বিদেশি ছাত্র-ছাত্রীদের শুধু শিক্ষার্থী হিসেবে নয়, বরং নিজের সন্তানদের মতো স্নেহ, ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে যত্ন ও দেখভাল করতেন। তাঁদের যেকোনো সমস্যা ও প্রয়োজনে তিনি সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। তাঁর সুন্দর ব্যবহার, আন্তরিকতা ও মানবিকতা বিদেশি শিক্ষার্থীদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর ইন্তেকালে আমরা মরহুমার পরিবার-পরিজন, প্রিয়জন, আত্মীয়-স্বজন এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা তাঁর সকল নেক আমল কবুল করুন, ভুল-ত্রুটি ক্ষমা করুন এবং তাঁকে তাঁর অসীম রহমতের চাদরে আবৃত করুন।

اللهم اغفر لها وارحمها، وعافها واعف عنها، وأكرم نُزلها، ووسّع مُدخلها، واغسلها بالماء والثلج والبرد، ونقِّها من الخطايا كما نقيتَ الثوبَ الأبيضَ من الدنس، وأبدلها دارًا خيرًا من دارها، وأهلًا خيرًا من أهلها، وأدخلها الجنة، اللهم اجعل قبرها روضةً من رياض الجنة، ونوّر لها فيه، وآنس وحشتها، وارفع درجتها في المهديين، واجمعنا بها في جنات النعيم، آمين.

কার্যনির্বাহী কমিটি
২০২৫–২০২৬ সেশন
বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন, মিশর

 #জুলাই_গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইত্তিহাদের অংশগ্রহণ।*জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপল...
06/08/2026

#জুলাই_গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইত্তিহাদের অংশগ্রহণ।*

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মিশরস্থ বাংলাদেশ দূতাবাস, কায়রো আয়োজিত আলোচনা ও স্মরণসভায় দূতাবাসের আমন্ত্রণে অংশগ্রহণ করেন *বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন – ইত্তিহাদ-এর দায়িত্বশীলবৃন্দ।*

অনুষ্ঠানে ইত্তিহাদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি #নোমানুল করিম আজহারী। তিনি জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি প্রবাসে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভূমিকা, জাতীয় ঐক্য এবং দেশপ্রেমের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন – ইত্তিহাদ বাংলাদেশের জাতীয় স্বার্থ, ঐতিহ্য ও গৌরবের সঙ্গে সম্পৃক্ত সকল ইতিবাচক কার্যক্রমে অতীতের ন্যায় ভবিষ্যতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, ইনশাআল্লাহ।

কার্যকরী কমিটি ২০২৫-২৬
বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন মিশর।

شيخنا  شيخ الأزهر د. احمد الطيب -حفظه الله تعالي-
20/07/2026

شيخنا شيخ الأزهر د. احمد الطيب -حفظه الله تعالي-

{إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ}ببالغ الحزن والأسى، تتقدم اتحاد طلبة  بنجلاديش بمصر، بخالص التعازي وصادق ال...
16/07/2026

{إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ}

ببالغ الحزن والأسى، تتقدم اتحاد طلبة بنجلاديش بمصر، بخالص التعازي وصادق المواساة في وفاة أخينا الماليزي 🇲🇾 المرحوم محمد سفيان بن سومالي، طالب السنة الأولى بكلية أصول الدين بجامعة الأزهر الشريف.

نسأل الله تعالى أن يغفر له، ويرحمه رحمةً واسعة، ويسكنه فسيح جناته، وأن يلهم أهله وزملاءه الصبر والسلوان.

Bangladesh Students Organisation Egypt (BSOE)

অভিনন্দন ও শুভকামনাআলহামদুলিল্লাহ।আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতু উসূলিদ্দীন-এর বিভিন্ন বর্ষে অধ্যয়নরত বাংলাদেশের...
13/07/2026

অভিনন্দন ও শুভকামনা

আলহামদুলিল্লাহ।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতু উসূলিদ্দীন-এর বিভিন্ন বর্ষে অধ্যয়নরত বাংলাদেশের সেই সকল কৃতি শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, যারা এবারের পরীক্ষায় (العشرة الأوائل) মেধাতালিকায় স্থান অর্জন, ممتاز (মুমতাজ), جيد جدًا (জাইয়্যিদ জিদ্দান) এবং متفوق অর্জনের গৌরব লাভ করেছেন।

আপনাদের এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়; বরং এটি বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সুশৃঙ্খল একাডেমিক চর্চার উজ্জ্বল স্বাক্ষর। আপনাদের এই কৃতিত্ব আগামী দিনের শিক্ষার্থীদের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে, ইনশাআল্লাহ।

বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন, মিশর (ইত্তিহাদ) এর পক্ষ থেকে সকল কৃতি শিক্ষার্থীকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।
আল্লাহ তাআলা আপনাদের জ্ঞান, আমল ও চরিত্রে আরও বরকত দান করুন, ইলমকে উম্মাহর কল্যাণে কবুল করুন এবং ভবিষ্যতে দ্বীন ও মানবতার খেদমতে আপনাদের কবুল করে নিন। আমীন।

بارك الله فيكم، وزادكم علما وعملا، وجعل نجاحكم بداية لمزيد
من التوفيق والتميز.

কার্যকরী কমিটি-২০২৬-২৬
বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন, মিশর (ইত্তিহাদ)

Address

Islamic Mission City
Cairo
11551

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Students' Organization, Egypt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bangladesh Students' Organization, Egypt:

Shortcuts

Share

Nearby universities