Khulna University of Engineering & Technology - KUET

Khulna University of Engineering & Technology - KUET Official page of Khulna University of Engineering & Technology (KUET)

20/08/2026
13/08/2026

কুয়েটের শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাঃ রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে নগরীর মজগুন্নি এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মুহাঃ রফিকুল ইসলাম হামলার শিকার হন। হামলায় তিনি আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ইতোমধ্যে খালিশপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে আহত শিক্ষক প্রফেসর ড. মুহাঃ রফিকুল ইসলামের চিকিৎসার বিষয়ে তাঁর পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাঁর চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির বিষয়ে সর্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিবৃতিতে জানায়, একজন সম্মানিত শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যের ওপর এ ধরনের ন্যাক্কারজনক ও অনাকাঙ্ক্ষিত হামলা অত্যন্ত উদ্বেগজনক, নিন্দনীয় ও দুঃখজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। তাই এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে কুয়েট প্রশাসন। কুয়েট প্রশাসন আশা প্রকাশ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আহত প্রফেসর ড. মুহাঃ রফিকুল ইসলামের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।

কুয়েটে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও নানা আয়োজনে পালিত হলো জুলাই অভ্যুত্থান দিবস-২০২৬
05/08/2026

কুয়েটে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও নানা আয়োজনে পালিত হলো জুলাই অভ্যুত্থান দিবস-২০২৬

সোশ্যাল মিডিয়া অফিসিয়াল পেইজ/চ্যানেল পরিচালনা নীতিমালা।
29/07/2026

সোশ্যাল মিডিয়া অফিসিয়াল পেইজ/চ্যানেল পরিচালনা নীতিমালা।

25/07/2026

Assalamualaikum. I express my gratitude and thanks to all my elder brothers, friends, and younger brothers who traveled from different parts of the country to attend the ex-students' program on the 24th to make it successful and memorable. To those who couldn't attend due to busy schedules, I hope, InshaAllah, you will join us next time.
Yesterday at the program, many of you gave excellent suggestions for the university's academic and career development for students. InshaAllah, I will try my best to implement your advice. I believe I will continue to receive your prayers and cooperation.
Another piece of joyful news is that our 94 batch has assured us that they will gift an electric bus to KUET on behalf of their batch. I believe that if we, the ex-students, try our best from our respective places, it won't take long to take KUET forward.
InshaAllah, see you all again in the lush green campus of our beloved KUET.

Thanks
Prof Mashud (ME-92)
Vice-Chancellor, KUET

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিতবিস্তারিত কমেন্টে
20/07/2026

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে

Address

Khulna
9203

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8802477732971

Alerts

Be the first to know and let us send you an email when Khulna University of Engineering & Technology - KUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Khulna University of Engineering & Technology - KUET:

Shortcuts

Share