Metrocity Women's College, Sylhet

Call Directions Website Contact the university

Metrocity Women's College, Sylhet One of the best colleges exclusively for women in Sylhet City.

মেট্রোসিটি উইমেন্স কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিতআল আমানাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মেট্রোসিট...
10/10/2026

মেট্রোসিটি উইমেন্স কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

আল আমানাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট-এর একাদশ শ্রেণির নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো, উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাজীবন সম্পর্কে দিকনির্দেশনা প্রদান এবং ভবিষ্যৎ গঠনে অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরার মধ্য দিয়ে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব ডা. মো. জাহিদ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সোহেল এবং আল আমানাহ একাডেমির প্রিন্সিপাল জনাব হোসাইন আহমদ।

কলেজের বাংলা বিভাগের প্রভাষক মিজ ফারজানা আক্তারের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআনুল কারিমের তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম মাহফুজ আল মাদানি। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ জনাব মাজহারুল হক চৌধুরী সালমান। তিনি নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে সাফল্য অর্জনে নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আলাউদ্দিন আলাল এবং আইসিটি বিভাগের প্রভাষক মিজ মাহিয়া শারমিন। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আতিয়া তাওরিন তামান্না। নবীন শিক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগের পক্ষে শামসুন্নাহার সুন্নাহ, ব্যবসায় শিক্ষা বিভাগের পক্ষে হালিমাতুস সাদিয়া এবং বিজ্ঞান বিভাগের পক্ষে নাজিফা আহমেদ নোভা নিজেদের অনুভূতি ও প্রত্যাশা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. নজরুল ইসলাম শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে যোগ্য, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করতে হলে শিক্ষার্থীদের নিজেদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা বিকাশে মনোযোগী হতে হবে। এ লক্ষ্য অর্জনে নিয়মিত ও গভীর অধ্যয়নের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার এবং জ্ঞানার্জনের প্রতি আন্তরিক হওয়ার পরামর্শ দেন।

প্রধান বক্তা প্রফেসর ড. আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও ভবিষ্যৎ সাফল্যের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পর্যায়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি একাদশ ও দ্বাদশ শ্রেণির মূল্যবান সময়কে পরিকল্পিতভাবে কাজে লাগানো, নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায়, সময়ানুবর্তিতা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন। একই সঙ্গে উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য বিশ্বনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথি ডা. মোহাম্মদ সোহেল তাঁর বক্তব্যে উচ্চমাধ্যমিক পর্যায়কে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করেন। তিনি এ সময়ে সময়ের অপচয় পরিহার করে নিয়মিত অধ্যয়ন ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন। নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি পড়াশোনার কার্যকর কৌশল, সময় ব্যবস্থাপনা এবং লক্ষ্য অর্জনের বিষয়ে শিক্ষার্থীদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন পরিবেশিত হয়। আনন্দ, উৎসাহ ও নতুন প্রত্যাশায় মুখরিত এ আয়োজনের মধ্য দিয়ে নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাসের সমাপ্তি ঘটে।

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এ অনুষ্ঠান তাদের কলেজজীবনের নতুন অধ্যায়ের সূচনাকে আনন্দময় ও স্মরণীয় করে তোলে। জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও আত্মবিশ্বাসের সমন্বয়ে শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গঠনের প্রত্যয় নিয়ে মেট্রোসিটি উইমেন্স কলেজ তার শিক্ষাকার্যক্রমে নতুন এক পথচলা শুরু করল।

ভর্তির সময়সীমা বৃদ্ধি!দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদনের সময়সীমা ১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।এই সময়ের মধ্যে শিক্ষার্থ...
28/09/2026

ভর্তির সময়সীমা বৃদ্ধি!

দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদনের সময়সীমা ১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা আমাদের কলেজে সরাসরি এসে ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার পর আগের মতোই আমরা ছাত্রীদের অনলাইন আবেদন, নিশ্চায়নসহ ভর্তি-সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দেব।

যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছে বা করেনি, আবেদন নিশ্চায়ন করেছে বা করেনি; ভর্তির অন্য যেকোন পর্যায় থেকেও চাইলে আমাদের কলেজে এসে ভর্তি হতে পারবে।

আলহামদুলিল্লাহ। একটি নতুন অধ্যায়ের শুভ সূচনা!প্রথম পর্বের ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে দ্বিতীয় পর্বের...
22/09/2026

আলহামদুলিল্লাহ। একটি নতুন অধ্যায়ের শুভ সূচনা!

প্রথম পর্বের ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে দ্বিতীয় পর্বের ভর্তি কার্যক্রমের প্রজ্ঞাপনও জারি হয়েছে।

মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট-এর জন্য নির্ধারিত ন্যূনতম জিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে আমরা প্রস্তুত—সর্বাত্মক সহযোগিতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে।

যেসব শিক্ষার্থী ও অভিভাবক সরাসরি কলেজে এসে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে চান, তাদের ২৬ সেপ্টেম্বরের মধ্যে কলেজে এসে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন, প্রয়োজনীয় প্রক্রিয়া ও ভর্তি-সংক্রান্ত আনুষ্ঠানিকতার দায়িত্ব আমরা গ্রহণ করব।

কারণ, একটি ভালো কলেজ নির্বাচন শুধু ভর্তি হওয়ার সিদ্ধান্ত নয়— এটি একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের সিদ্ধান্ত।

নবীনদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজকে বেছে নেয়ার জন্য। তোমাদের সুস্বাগত। শিক্ষার্থীদের জন্য কলেজের আইসিটি ও সাইন্সল্যাব...
17/09/2026

নবীনদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজকে বেছে নেয়ার জন্য। তোমাদের সুস্বাগত। শিক্ষার্থীদের জন্য কলেজের আইসিটি ও সাইন্সল্যাবকে সমৃদ্ধ করেছি প্রয়োজনীয় সকল উপকরণ দিয়ে।

আর যারা এখনো ভর্তি নিশ্চিত করতে পারোনি, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের সার্বিক সহযোগিতায় আমরা সাথেই আছি।

আগামীর স্বপ্ন বুননের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মেট্রোসিটি উইমেন্স কলেজ! আবেদনের শেষ সময়: ১৩/০৯/২০২৬, রাত ৮ টা।
12/09/2026

আগামীর স্বপ্ন বুননের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মেট্রোসিটি উইমেন্স কলেজ!

আবেদনের শেষ সময়: ১৩/০৯/২০২৬, রাত ৮ টা।

বিজ্ঞানচর্চার জন্য সমৃদ্ধ বিজ্ঞানাগারশুধু বইয়ের পাতায় নয়—বিজ্ঞানকে জানতে, বুঝতে এবং বাস্তবে উপলব্ধি করতে প্রয়োজন হাতে-কল...
11/09/2026

বিজ্ঞানচর্চার জন্য সমৃদ্ধ বিজ্ঞানাগার

শুধু বইয়ের পাতায় নয়—বিজ্ঞানকে জানতে, বুঝতে এবং বাস্তবে উপলব্ধি করতে প্রয়োজন হাতে-কলমে শেখার সুযোগ।

মেট্রোসিটি উইমেন্স কলেজের সমৃদ্ধ ও আধুনিক বিজ্ঞানাগার শিক্ষার্থীদের সেই বাস্তবভিত্তিক শিক্ষার সুযোগ করে দিচ্ছে। এখানে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের জ্ঞানকে পরীক্ষণ, পর্যবেক্ষণ ও ব্যবহারিক কাজের মাধ্যমে আরও গভীরভাবে আয়ত্ত করার সুযোগ পাচ্ছে।

আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়; বরং এর পাশাপাশি বিজ্ঞান নিয়ে আত্মবিশ্বাসী শিক্ষার্থী তৈরি করা।

📢 অনলাইন আবেদনের সময় বৃদ্ধি!২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন করা যাবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত...
08/09/2026

📢 অনলাইন আবেদনের সময় বৃদ্ধি!

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন করা যাবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

মেট্রোসিটি উইমেন্স কলেজে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ! তুমি চাইলে আমাদের কলেজে এসে অনলাইন আবেদন করতে পারো, অথবা চাইলে সরাসরি ভর্তি হয়ে যেতে পারো।

সরাসরি ভর্তি হয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই, কেননা-

✅ অনলাইন আবেদন
✅ আবেদন নিশ্চায়ন
✅ ভর্তি-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম

সবকিছু আমরা তোমার হয়ে সম্পন্ন করে দেব, ইনশাআল্লাহ।

তাই আর দেরি না করে আজই চলে আসো মেট্রোসিটি উইমেন্স কলেজে। আবেদন থেকে ভর্তি; পুরো প্রক্রিয়ায় আমরা আছি তোমাদের পাশে।

মেট্রোসিটি উইমেন্স কলেজ
বাড়ি-৪৮, ব্লক-বি, মেইন রোড, উপশহর, সিলেট।

শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় উপকরণের সর্বাধুনিক সংস্করণ নিয়ে নতুনভাবে সাজানো হয়েছে মেট্রোসিটি উইমেন্স কলেজের বিজ্ঞানাগার...
04/09/2026

শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় উপকরণের সর্বাধুনিক সংস্করণ নিয়ে নতুনভাবে সাজানো হয়েছে মেট্রোসিটি উইমেন্স কলেজের বিজ্ঞানাগার। কলেজের ছাত্রীদের জন্য সর্বোচ্চ শিক্ষাসেবা প্রদান- আমাদের অবশ্যপালনীয় অঙ্গীকার।

আল আমানাহ ফাউন্ডেশন-এর সফল ও অভিজ্ঞ পেশাজীবীদের সরাসরি তত্ত্বাবধান এবং অভিজ্ঞ শিক্ষাবিদদের দিকনির্দেশনায় কলেজের একাডেমিক...
02/09/2026

আল আমানাহ ফাউন্ডেশন-এর সফল ও অভিজ্ঞ পেশাজীবীদের সরাসরি তত্ত্বাবধান এবং অভিজ্ঞ শিক্ষাবিদদের দিকনির্দেশনায় কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, আধুনিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক করা হয়েছে। আইসিটি ল্যাবসহ সকল শিক্ষাসহায়ক উপায় উপকরণকে প্রয়োজনীয় আধুনিকায়ন করা হয়েছে।

তাই এমন একটি প্রতিষ্ঠান বেছে নিন, যেখানে শিক্ষার মান, নিরাপত্তা, শৃঙ্খলা, তত্ত্বাবধান ও ভবিষ্যৎ প্রস্তুতি—সবকিছুকে সমান গুরুত্ব দেওয়া হয়।

আপনার কন্যার উচ্চশিক্ষার জন্য একটি নিরাপদ, আধুনিক, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আজই যুক্ত হোন মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট পরিবারের সঙ্গে।

মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট
শ্রেষ্ঠত্বের লক্ষ্যে, সেরা আয়োজনে।

ছাত্রীদের জন্য সিলেটের সেরা আয়োজন নিয়ে প্রস্তুত মেট্রোসিটি উইমেন্স কলেজ। নতুন ব্যবস্থাপনায়, সফল পেশাজীবীদের তত্ত্বাবধানে...
31/08/2026

ছাত্রীদের জন্য সিলেটের সেরা আয়োজন নিয়ে প্রস্তুত মেট্রোসিটি উইমেন্স কলেজ। নতুন ব্যবস্থাপনায়, সফল পেশাজীবীদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে মেট্রোসিটি উইমেন্স কলেজ। সুন্দর আগামী রচনায় মেট্রোসিটিই হোক তোমার নিশ্চিত ও নিশ্চিন্ত ঠিকানা।

Address

House/48, Block/B, Main Road, Shahjalal Upashahar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Metrocity Women's College, Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Metrocity Women's College, Sylhet:

Shortcuts

Share