02/11/2026
**ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পথে আরও এক ধাপ অগ্রগতি!**
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে ময়মনসিংহ সদর আসনের মাননীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (MUET) রূপান্তরের লক্ষ্যে ইতোমধ্যে ৪০% কাজ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, আগামী সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিষয়টি তুলে ধরবেন এবং বাকি কাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
তবে তিনি উল্লেখ করেন, সিলেটের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ আগে সম্পন্ন হবে।
#ময়মনসিংহ