02/10/2026
আরবি ভাষা ইনস্টিটিউটে যোগ্য ও দক্ষ আরবি ইন্সট্রাক্টর ও সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নিচের তথ্য অনুযায়ী আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আবেদনের শেষ তারিখ: ১৫. ১০. ২০২৬ খ্রি.।
📌পদবী: আরবি ইন্সট্রাক্টর
কাজের সময়: ফুল টাইম (আবাসিক)
বেতন: ১৪,০০০ - ২৫,০০০/-
সুযোগ ও সুবিধা: প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী চিকিৎসা ভাতা, ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, ইনসেনটিভ ও উৎসব ভাতা সুবিধা ইত্যাদি প্রদান করা হবে।
প্রয়োজনীয় যোগ্যতা:
* ভাষা দক্ষতা: আরবি ভাষায় সাবলীল দক্ষতা—পড়া, লেখা, বলা এবং শ্রবণ দক্ষতায় পারদর্শী।
* শিক্ষাদান পদ্ধতি: শিক্ষার্থীদের সহজ ও বোধগম্য উপায়ে পাঠদান এবং আরবি ভাষা, কুরআন রিডিং ও লেখার সুদৃঢ় বুনিয়াদ গঠনে দক্ষ।
* বিষয়ভিত্তিক জ্ঞান: আরবি ব্যাকরণ (নহ্ব ও সরফ) এবং আধুনিক বা মৌলিক ভাষা শিক্ষায় গভীর ও সুদৃঢ় জ্ঞান।
* ব্যক্তিত্ব ও মানসিকতা: অত্যন্ত ধৈর্যশীল, শিক্ষার্থীবান্ধব এবং নিজ অর্পিত দায়িত্বের প্রতি শতভাগ দায়িত্বশীল।
* বিশেষ অগ্রাধিকার: হাফেজগণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
* অন্যান্য
📌 পদবী: সোশ্যাল মিডিয়া ম্যানেজার
কাজের সময়: ফুল টাইম
বেতন: ৮,০০০ - ১৬,০০০/-
সুযোগ ও সুবিধা: প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী চিকিৎসা ভাতা, ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, ইনসেনটিভ ও উৎসব ভাতা সুবিধা ইত্যাদি প্রদান করা হবে।
📝 কাজের বিবরণ (Job Responsibilities):
* কন্টেন্ট ক্রিয়েশন ও পোস্ট: ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আকর্ষণীয় পোস্ট ও ডিজাইন তৈরি করা এবং নিয়মিত পাবলিশ করা।
* কমিউনিকেশন: সোশ্যাল মিডিয়া পেজের কমেন্ট ও ইনবক্সের মেসেজের দ্রুত ও মার্জিত উত্তর দেওয়া।
* ভিডিও কন্টেন্ট: প্রতিষ্ঠানের জন্য শর্ট ভিডিও/রিলস তৈরি করা।
অফিস সময় ও দিন: সপ্তাহে মোট ৬ দিন কাজ করতে হবে। (৫ দিন অফিসে উপস্থিত হয়ে কাজ, ১ দিন ফিল্ড মার্কেটিং কার্যক্রম পরিচালনা)
* অন্যান্য: কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য প্রাসঙ্গিক দায়িত্ব পালন করা।
🎯 আমরা আপনাকে খুঁজছি, যদি আপনি:
* সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও মার্কেটিংয়ে দক্ষ হন।
* যোগাযোগে চটপটে ও স্মার্ট হন।
* ডিজিটাল ও ফিল্ড মার্কেটিংয়ে আগ্রহী হন।
* মৌলিক ইসলামিক মূল্যবোধ ও বিধান পালনে যত্নশীল হন।
আবেদনের লিংক: https://docs.google.com/forms/d/1yA5VbRVz_AFsZFzxRxnZ4T_9MvBkGpHbBVV0_-5TZII/edit?usp=forms_home&ouid=101611340651531012583&ths=true
অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আমাদের ঠিকানা ও যোগাযোগ:
ঠিকানা: A1, বাড়ি - ৩০, রোড - ৪, ব্লক - ডি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯
ফোন/হোয়াটসঅ্যাপ: 01931-377658