28/10/2026
আপনি কি জার্নালিজম, ডিজিটাল মিডিয়া, কনটেন্ট ক্রিয়েশন, ফিল্মমেকিং কিংবা কর্পোরেট কমিউনিকেশনে নিজের স্বপ্ন বুনছেন?
আপনার চিন্তা, সৃজনশীলতা আর যোগাযোগ করার অদম্য ক্ষমতাকে ভিত্তি করেই গড়ে তুলতে পারেন এক সম্ভাবনাময় ভবিষ্যৎ।
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (GUB)-এর BSS (Hons) in Journalism and Media Communication (JMC) প্রোগ্রামটি আপনাকে কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দেবে না, বরং আধুনিক গণমাধ্যম ও ডিজিটাল জগতের জন্য একদম বাস্তবমুখী ও ব্যবহারিক দক্ষতায় দক্ষ করে তুলবে।
ক্যামেরার পেছনের সুক্ষ্ম কারিগরি কাজ হোক, পর্দার সামনের সাবলীল উপস্থিতি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের নতুন যুগের কনটেন্ট তৈরি—আপনার পছন্দের প্রতিটি ক্ষেত্রে আপনাকে এক ধাপ এগিয়ে রাখতেই আমাদের এই আয়োজন।
কেন আপনার স্বপ্নের ঠিকানা হবে GUB-এর JMC?
এখানে পড়াশোনা কেবল চারদেওয়ালের তাত্ত্বিক নিয়মে বাঁধা নয়, বরং আপনার চিন্তার জগতকে ডানা মেলতে দেওয়ার এক উন্মুক্ত প্রাঙ্গণ:
•স্নেহশীল ও অভিজ্ঞ গুণী শিক্ষক: ৩ জন পিএইচডি ডিগ্রিধারীসহ আন্তর্জাতিক মানের পূর্ণকালীন শিক্ষকমণ্ডলী, যাঁরা সবসময় মেন্টর ও অভিভাবক হিসেবে পাশে থাকেন।
•অত্যাধুনিক মিডিয়া ল্যাব: আধুনিক ভিডিও এডিটিং সুট, ক্যামেরা ও সাউন্ড গিয়ারসহ বিশ্বমানের ল্যাব সুবিধা, যা আপনাকে ক্যাম্পাসে বসেই প্রফেশনাল আবহ দিবে।
•হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণ: তাত্ত্বিক জানার পাশাপাশি প্র্যাকটিক্যাল মিডিয়া ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ হয়ে ওঠার সুবর্ণ সুযোগ।
•মিডিয়া হাউস ভিজিট ও ওয়ার্কশপ: নিয়মিত দেশের শীর্ষ মিডিয়া হাউস ভ্রমণ, কর্পোরেট ব্যক্তিত্বদের নিয়ে সেমিনার ও গবেষণা কার্যক্রম।
•জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্স: জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কনফারেন্সে সরাসরি অংশগ্রহণ এবং নিজের গবেষণাপত্র তুলে ধরার অনন্য মাধ্যম।
•ক্যারিয়ারমুখী মেন্টরশিপ: স্টুডেন্ট মেন্টরশিপের মাধ্যমে পেশাগত জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক ও কারিগরি দক্ষতা উন্নয়ন।
আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার হতে পারে বহুমুখী ও সীমাহীন-
JMC প্রোগ্রামে অর্জিত জ্ঞান, মানবিক মূল্যবোধ ও অনন্য দক্ষতা কাজে লাগিয়ে আপনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন দেশ-বিদেশের নানা বৈচিত্র্যময় পেশায়:
•সাংবাদিকতা ও বার্তা বিভাগ: রিপোর্টিং, ডিজিটাল জার্নালিজম, নিউজ প্রেজেন্টেশন ও নিউজ এডিটিং।
•ভিজুয়াল আর্ট ও প্রযোজনা: টিভি, রেডিও, ফিল্মমেকিং ও ডকুমেন্টারি ডিরেকশন।
•ডিজিটাল মিডিয়া: কনটেন্ট ক্রিয়েশন, স্ট্র্যাটেজিক সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল ব্র্যান্ডিং।
•ক্রিয়েটিভ মিডিয়া প্রোডাকশন: পেশাদার ফোটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ও ভিডিও এডিটিং।
•জনসংযোগ ও ব্র্যান্ডিং: অ্যাডভারটাইজিং, ডিজিটাল মার্কেটিং ও পাবলিক রিলেশনস (PR)।
•কর্পোরেট কমিউনিকেশন: দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের কর্পোরেট মিডিয়া রিলেশনস ও ব্র্যাণ্ড ম্যানেজমেন্ট।
•উন্নয়ন খাত (NGO/INGO): উন্নয়ন সংস্থা, অ্যাডভোকেসি, হিউম্যানিটেরিয়ান প্রোজেক্ট ও মিডিয়া স্ট্র্যাটেজি।
•গবেষণা ও উদ্যোক্তা: মিডিয়া রিসার্চ, আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং কিংবা নিজের ক্রিয়েটিভ এজেন্সি চালু করে নতুন উদ্যোক্তা হওয়া।
উচ্চশিক্ষায় বিশ্বজয়ের অবাধ সুযোগ
শুধু কর্মক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক শিক্ষার অঙ্গনেও আপনার স্বপ্নের সীমানা অসীম। দেশে এবং বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে Journalism, Media Studies, Mass Communication, Film & Television Production, Digital Media Strategy কিংবা Development Communication -এর মতো বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সিংহদ্বার আপনার জন্য সদা উন্মুক্ত।
আপনার গল্প, আপনার কণ্ঠ, আপনার ভবিষ্যৎ—শুরু হোক GUB JMC-তে!
Apply Online: https://applyonline.green.edu.bd/
Helplines: +8801324713502, +8801324713503, +8801324713504, +8801324713505, +8801324713506, +8801324713507, +8801324713508